Author: MK Raj

মালয়েশিয়ার কুয়ালামপুরের জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় মাত্র এক ঘণ্টা অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৭১ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা। মঙ্গলবার (২৯ জুলাই) এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওথমান। তিনি বলেছেন, ১৬০ কর্মকর্তা জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় যান। সেখানে তারা ৭৫৮ জনকে জিজ্ঞাসাবাদ করেন। যারমধ্যে ২৫৪ জন স্থানীয় বাসিন্দাও ছিলেন। এছাড়া ১৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠানেও অভিযান চালান তারা। যেসব অভিবাসীকে আটক করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি ছাড়া ভারত ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। বাসরি ওথমান বলেছেন, ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও অবস্থান করা, ভিসা আইন অমান্য করা এবং পরিচয়পত্র না…

Read More

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে চলমান সংলাপে তৈরি হওয়া জুলাই সনদে খসড়ার ভূমিকা ও উপসংহারের ভাষা নিয়ে বড় ধরনের কোনো আপত্তি নেই রাজনৈতিক দলগুলোর। তারা বলছেন, কমিশন থেকে রাজনৈতিক দলগুলোকে দেওয়া জুলাই সনদ-২০২৫ খসড়ায় ঐকমত্য হওয়া বিষয়গুলো পরে যুক্ত করে দেওয়া হবে। এখন কমিশন থেকে দলগুলোকে খসড়া সনদের ভূমিকা ও উপসংহারের অংশ দেওয়া হয়েছে। সেটার ভাষাগত ও কিছু শব্দ নিয়ে আপত্তি রয়েছে এনসিপি ও জামায়াতের। সেই বিষয়গুলো আগামীকাল বুধবার লিখিতভাবে কমিশনে জমা দেবে দলগুলো। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে মধ্যাহ্নভোজ বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, গণসংহতি আন্দোলনের…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ তফসিল প্রকাশ করা হয়। নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন। নির্বাচনের প্রার্থী হতে পারবেন ২০১৯-২০ সেশন থেকে বর্তমান শিক্ষাবর্ষ পর্যন্ত নিয়মিত শিক্ষার্থীরা। তবে ২০১৮-১৯ সেশনের ‘অছাত্ররা’ ভোট দিতে পারবেন না। ভোটার তালিকা হালনাগাদের জন্য ১৫ জুলাইয়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বাইরে ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা…

Read More

পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে না দিলে কিছু দল নির্বাচনে না যাওয়ার পণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটি রাজনৈতিক দল এগুলোকে (পিআর পদ্ধতি) প্রমোট করে। প্রমোট নয় শুধু, পণ করে বসে আছে এটা না হলে নির্বাচনে যাবে না। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিউল বারী স্মৃতি সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে। নির্বাচনের দিন-তারিখ নেই, পিআর পিআর করে সমাবেশ করছে একটি দল দেশের মানুষ পিআর…

Read More

মেঘলা আকাশের ফাঁক গলে রাতের তারা যেন ছুঁয়ে আসতে চাইছে এই পৃথিবীকে… আর সেই তারার মধ্য দিয়েই এবার ভারতের গ্রামেগঞ্জেও আসছে এলন মাস্কের ‘স্টারলিঙ্ক’!তবে, এ সুখসন্ধান সবার জন্য নয়। মাত্র ২০ লক্ষ ভাগ্যবান মানুষই এই সুপারফাস্ট স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা পাবেন।দীর্ঘ প্রতীক্ষার পর ভারত সরকার অবশেষে ছাড়পত্র দিয়েছে আমেরিকার প্রযুক্তি জায়ান্ট স্পেসএক্সের এই প্রকল্পকে। এখনো দেশে সেবা চালু না হলেও, অচিরেই ভারতের বাজারে পা রাখতে চলেছে স্টারলিঙ্ক।এই খবরে স্বাভাবিকভাবেই চিন্তিত বিএসএনএল ও অন্যান্য দেশীয় টেলিকম কোম্পানিগুলো। কিন্তু সরকারের বক্তব্য, চিন্তার কোনও কারণ নেই।সোমবার, কেন্দ্রীয় টেলিকম প্রতিমন্ত্রী পেম্মাসানি চন্দ্রশেখর জানিয়ে দেন, স্টারলিঙ্কের সর্বোচ্চ গ্রাহক সীমা হবে ২০ লক্ষ। ও তাদের ইন্টারনেট গতি…

Read More

সন্ধ্যায় উত্তরপ্রদেশের হাপুর জেলার এক হোটেলে চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীর সন্দেহজনক আচরণে সন্দিহান স্বামী মোবাইল ঘেঁটে জানতে পারেন, তিনি প্রেমিকের সঙ্গে একটি হোটেলে দেখা করবেন। স্ত্রীর পিছু নিয়েই হাপুরের ওই হোটেলে উপস্থিত হন স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা। হোটেলের একটি ঘরে হানা দিতেই আপত্তিকর অবস্থায় ধরা পড়েন স্ত্রী ও তাঁর প্রেমিক। হাতেনাতে ধরা পড়তেই প্রেমিক প্রাণ বাঁচাতে এক মুহূর্তও ভাবেননি। নগ্ন অবস্থাতেই হোটেলের করিডর ধরে প্রায় ২০০ মিটার দৌড়ে পাশের মাঠে অদৃশ্য হয়ে যান তিনি। এই দৃশ্য ধরা পড়ে এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল সেই ভিডিও ঘিরে এখন তোলপাড় নেটপাড়া। যদিও ভিডিওটির সত্যতা এখনও নিরপেক্ষভাবে…

Read More

জাঁকজমকপূর্ণ ক্যারিয়ার, অগণিত অনুরাগী, বলিউড থেকে হলিউডে পৌঁছে যাওয়া এক উজ্জ্বল তারকা—সব কিছুর পরেও একাকিত্ব পিছু ছাড়েনি প্রিয়ঙ্কা চোপড়ার। এক সময় রাতের নির্জনে কথা বলার মতো কাউকে খুঁজে পাননি তিনি। সেই যন্ত্রণার কথা প্রকাশ্যে বলেছিলেন খোদ অভিনেত্রী নিজেই। ২০০৫ সালের এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা বলেন, “বলিউডে পরিচিত মানুষের সংখ্যা ছিল লক্ষ লক্ষ। কিন্তু এমন একজনও ছিল না, যাকে মধ্যরাতে ফোন করে মন খুলে কথা বলতে পারি।” সেই সময় তাঁর বাবা অশোক চোপড়া লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। বাইরে থেকে ঝলমলে জীবন, কিন্তু ভেতরে নিঃসঙ্গতা ঘিরে ধরেছিল তাঁকে। তৎকালীন সময়ে ‘ব্লাফমাস্টার’, শাহরুখ খান, অক্ষয় কুমার, হৃতিক রোশনের সঙ্গে একের পর এক সফল ছবি…

Read More

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও পাকিস্তান। নিউইয়র্কে জাতিসংঘের ‘টু-স্টেট সল্যুশন’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল দুই দেশের মধ্যে গত অক্টোবর থেকে চতুর্থ উচ্চপর্যায়ের বৈঠক—যা সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। দীর্ঘ সময়ের টানাপোড়েনের পরে এই অগ্রগতি কূটনৈতিক মহলে নতুন সম্ভাবনার জন্ম দিচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং উভয় দেশ সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে একমত…

Read More

টেলিভিশনের জনপ্রিয় মুখ রিয়া গঙ্গোপাধ্যায় এখন বাস্তব জীবনেই এক হৃদয়বিদারক লড়াইয়ের মুখোমুখি। পরকীয়া-কাণ্ডে জর্জরিত এই অভিনেত্রী জানিয়ে দিয়েছেন—প্রয়োজনে নিজের কিডনি বিক্রি করেও তিনি স্বামী ও তার প্রেমিকার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন। গত বছর থেকেই স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে দাম্পত্য কলহ চলছিল রিয়ার। সম্প্রতি, স্বামীর পরকীয়া নিজেই হাতেনাতে ধরেছেন তিনি। শুধু তাই নয়, সেই নারী কে তাও প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। এরপরই রিয়ার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দিয়েছেন সেই নারী। রিয়া জানিয়েছেন, তিন বছর ধরে সন্তানের মুখ চেয়ে সব মেনে চলছিলেন। কিন্তু এবার আর চুপ থাকতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে সমস্ত ঘটনা ফাঁস করেছেন তিনি। অভিযোগ, স্বামী তার বাড়িতে এসে…

Read More

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য পুনরায় যুক্তরাজ্যে পাঠাতে চায় দলটি। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে একটি ‘অতি জরুরি’ চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি রোববার (২৭ জুলাই) বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার সই করা অবস্থায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, চিকিৎসক টিমের পরামর্শক্রমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গমন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সে লক্ষ্যে তার এবং তার চার সফরসঙ্গীর জন্য নোট ভারবাল ইস্যু করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। চিঠিতে যেসব নাম উল্লেখ রয়েছে: ১. বেগম…

Read More