Author: MK Raj
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি সমাপ্ত হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাতে এই কর্মসূচি সমাপ্ত হয়। জুলাই মাস জুড়ে দলটি সারা দেশে পথসভা ও পদযাত্রা কর্মসূচি পালন করে। দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন বলেন, রোদ-বৃষ্টি-ঝড় ও নানা বাধা অতিক্রম করে সাভারের বাইপাইলে পথসভার মধ্য দিয়ে শেষ হয়েছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। বুধবার রাত সাড়ে ১১টায় পদযাত্রার বহর নিয়ে শীর্ষ নেতারা এনসিপির প্রধান কার্যালয়ে এসেছেন। তিনি জানান, কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির ঢাকা মহানগরের নেতারা।
ভারতের ৬ কোম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
ইরান থেকে তেল কেনাবেচার অভিযোগে ভারতের ৬টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।মার্কিন সরকারের দাবি, এই কোম্পানিগুলো ইরানি পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের সঙ্গে সরাসরি জড়িত। যার মাধ্যমে ইরান সরকার মধ্যপ্রাচ্যে সংঘাত উসকে দিচ্ছে, সন্ত্রাসবাদে অর্থায়ন করছে এবং দেশের জনগণের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। এনডিটিভির বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (৩১ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা ঘোষণা করে। নিষেধাজ্ঞার আওতায় যেসব ভারতীয় কোম্পানি রয়েছে:১. Alchemical Solutions Pvt. Ltd.২. Global Industrial Chemicals Ltd.৩. Jupiter Dye Chem Pvt. Ltd.৪. Romniklal S Gosalia and Co.৫. Persistent Petrochem Pvt. Ltd.৬. Kanchan Polymer এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ, মার্কিন নির্বাহী আদেশ ১৩৮৪৬-এর ধারা ৩(এ)(৩) অনুযায়ী তারা “ইরানি…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার পরিচালনা করতে হলে জনগণের কথা শুনতে হবে। দেশের মানুষ কেবল কয়েকজনের হাতে ক্ষমতা তুলে দিতে নয়, বরং রাষ্ট্রে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে, শহীদ হয়েছে। তাই সরকার যেই হোক, তাকে অবশ্যই নাগরিকদের কণ্ঠ শুনতে হবে। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে সাভারের আশুলিয়ায় দারুল ইহসান মাদরাসা মাঠে এক বিশেষ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।‘নারকীয় জুলাই’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এই সভায় শহীদ ছাত্র-শ্রমিক-জনতার পরিবারের সদস্যদের সম্মান জানানো হয়। তারেক রহমান বলেন, “একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি, নাগরিকদের রাজনৈতিক…
বর্তমান সরকারের ১১ মাস পার হলেও এখনো জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়াকে জনগণের প্রত্যাশার পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বুধবার (৩০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “দেশের প্রতিটি গ্রামে, চায়ের দোকানে, পাড়ায়-মহল্লায় এখন একটাই প্রশ্ন— সরকার ক্ষমতায় আসার ১১ মাস পরেও কেন এখনো নির্বাচন হচ্ছে না? শাহাবুদ্দিন আহমেদ মাত্র তিন মাসেই এরশাদের ১০ বছরের দমন-নিপীড়নের অবসান ঘটিয়ে নির্বাচন দিয়েছিলেন, আর এখন?” ফারুক আরও বলেন, “আমরা রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছি। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন…
যারা নির্বাচনে বাধা সৃষ্টি করছে, পক্ষান্তরে তারা স্বৈরাচারের পক্ষে অবস্থান নিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার (৩০ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নির্বাচন কবে হবে— এমন প্রশ্ন রেখে দুদু বলেন, স্বৈরতন্ত্রের পতন তখনই সার্থক হবে, যখন গণতন্ত্রের উত্তরণ সম্পন্ন হবে। যদি গণতন্ত্রের উত্তরণ সম্ভব না হয়, তাহলে স্বৈরতন্ত্র ফিরে আসার সম্ভাবনা থেকে যাবে। যারা আজকে বিভিন্ন অজুহাতে গণতন্ত্রের উত্তরণের যে নির্বাচন, সেই নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বা বাধা দিচ্ছেন, তারা পক্ষান্তরে স্বৈরতন্ত্রের পক্ষেই অবস্থান নিচ্ছেন। সরকারের প্রতি বিএনপির সমর্থন আছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি প্রায় ১৬টি…
ইউরোপীয় ইউনিয়নের ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টা আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা এ ঘোষণা দেন। এই ঘোষণা আসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অনুরূপ মন্তব্যের কয়েক ঘণ্টা পর। একই ধারায় ইতোমধ্যে ফ্রান্সও ফিলিস্তিনকে স্বীকৃতির ইঙ্গিত দিয়েছে। মাল্টা সরকারের ওপর ফিলিস্তিন স্বীকৃতির জন্য অভ্যন্তরীণ চাপ বাড়ছিল। গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে বিরোধী দলও দ্রুত স্বীকৃতি চেয়েছে। দীর্ঘদিন ধরেই মাল্টা ফিলিস্তিনি স্বার্থে কথা বলে আসছে, এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। গত মে মাসে আবেলা প্রথমবার ফিলিস্তিন স্বীকৃতির পরিকল্পনার কথা জানান। তবে সে সময়ের ঘোষিত সম্মেলন স্থগিত হয়ে যায়।…
পুঁজিবাজারে অনিয়ম ও বিনিয়োগকারীদের স্বার্থহানির অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে ও সাবেক ভাইস-চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমান এবং আরেকজন কর্মকর্তাকে আজীবনের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের ৯৬৫তম সভায় আর্থিক জরিমানাসহ আরও কয়েকটি শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, আইএফআইসি ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান সালমান ফজলুর রহমানকে আজীবনের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা এবং তাকে ১০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকের তৎকালীন ভাইস-চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমানকেও আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং তাকে ৫০…
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রীও (খালেদা জিয়া) নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন। নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই। বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আবদুল আউয়াল মিন্টু বলেন, লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। আমরা সেটিতে আস্থা রাখতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে। হয়তো জানুয়ারিতেও…
আর মাত্র কয়েক মাস পরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব — দুর্গাপূজা। আর বাঙালির উৎসব মানেই ইলিশ না থাকলে জমে না আনন্দের আড্ডা ও পাতে ভাত। ঠিক সেই ভাবনাকে সামনে রেখে বাংলাদেশ সরকারের কাছে পদ্মার ইলিশ চেয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে ভারতের ফিস ইমপোর্ট অ্যাসোসিয়েশন। চিঠিটি পাঠানো হয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বরাবর। এতে পশ্চিমবঙ্গসহ ভারতের পূর্বাঞ্চলে দুর্গাপূজার সময় ইলিশের চাহিদা মেটাতে দ্রুত রপ্তানির অনুমতির আহ্বান জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, “গত বছর আপনার সদয় সহযোগিতায় ২৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি মিলেছিল। যদিও বাস্তবে রপ্তানি সম্ভব হয়েছিল মাত্র ৫৭৭ মেট্রিক টন। সময়ের সীমাবদ্ধতা আমাদের জন্য বড় বাধা হয়ে…
“নির্বাচনে অংশগ্রহণ যদি অপরাধ হয়, তবে বিএনপি ও ইসলামী আন্দোলনসহ ৩১টি দলের নিবন্ধনও বাতিল হওয়া উচিত”—এমনটাই দাবি করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “জাতীয় পার্টি কোনো ফ্যাসিস্ট শক্তির দোসর নয়। যারা আমাদের কার্যক্রম নিষিদ্ধ বা নিবন্ধন স্থগিতের দাবি করছে, আমরা তাদের বক্তব্যকে আমলে নিচ্ছি না।” রেজাউল ভুঁইয়া বলেন, “২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি ও ইসলামী আন্দোলনসহ ৩১টি দল অংশ নিয়েছিল। তাহলে তাদেরও নিবন্ধন বাতিল হওয়া উচিত! জাতীয় পার্টি গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) অনুযায়ী সমস্ত শর্ত পূরণ করে নিবন্ধন…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.