Author: MK Raj
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে তাদের ‘বিষ দাঁত’ উপড়ে ফেলতে পারে। রোববার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্র সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন তিনি। জুলাই মাসের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের সভাপতি বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশ দেন, সারাদেশে অবরোধ কার্যকর করতে পারবে ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব…
এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও ‘আশিক বানায়া আপনে’ খ্যাত তনুশ্রী দত্ত এবার মুখ খুললেন নিজের অতীত অভিজ্ঞতা নিয়ে। জানান, বলিউডে পা রাখার শুরুতেই তাকে বিভিন্নভাবে মানসিক এবং শারীরিকভাবে হেনস্তার শিকার হতে হয়েছে। বিশেষ করে ২০০৫ সালে ‘চকোলেট’ ছবির শুটিংয়ের সময় খারাপ অভিজ্ঞতার মাঝ দিয়ে গেছেন এই অভিনেত্রী। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ আনেন তনুশ্রী। তনুশ্রীর ভাষ্যে, শুটিং থাকুক আর না থাকুক, তাকে দিনের পর দিন পোশাকবিহীন বা সাহসী শর্ট ড্রেস পরে শুটিং ফ্লোরে বসিয়ে রাখা হতো। এমনকি নিজেকে ঢাকতে চাইলেও অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ তার। তনুশ্রীর কথায় বলেন, ‘শর্ট স্কার্ট পরে বসে থাকতাম, রোব পরতে গেলে বলা…
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শুরু হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্য রাখছেন। সূচনা বক্তব্য শুরুর আগে ট্রাইব্যুনালের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আজকের দিনটি ঐতিহাসিক। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মত কোনো স্বৈরাচারের জন্ম হয়নি। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার। অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো স্বৈরাচারকে মিথ্যার ওপর পিএইচডি করতে হলে শেখ হাসিনার কাছে শিখতে হবে। পৃথিবীর সব স্বৈরশাসকের যদি কোনো সমিতি করা হয়, শেখ হাসিনা হবেন তার সভাপতি। বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে স্বৈরাচার ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি…
গণতান্ত্রিক উত্তরণের পথকে দীর্ঘায়িত করা হলে দেশের জনগণ আবার জেগে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ড. মঈন খান বলেন, “গত ১৫-১৬ বছর ধরে দেশের গণতন্ত্রকামী মানুষ ও রাজনৈতিক দলগুলো যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে এসেছে, সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে? ৯০ দিনের ব্যবধানে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব— এ উদাহরণ আমাদের চোখের সামনেই রয়েছে।” তিনি আরও বলেন, “আমার মাঝে মাঝে মনে হয়, আজকের এই নতুন বন্দোবস্ত আবার যেন চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত…
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ সমাবেশ করবে ছাত্রদল। রাজধানীর শাহবাগে এ সমাবেশে অংশ নিতে জেলা ও মহানগর থেকে আসছেন নেতাকর্মীরা। রোববার সকাল থেকেই শাহবাগ এলাকায় আসতে শুরু করেন ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা। মঞ্চ ও সাউন্ড সিস্টেমসহ অন্যান্য প্রস্তুতি চলতে থাকলেও নেতাকর্মীতে ভরে গেছে সমাবেশস্থল। নওগাঁ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান বাদশার নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী সকাল ৭টায় শাহবাগে পৌঁছান। আগের রাতেই তারা বাসে রওয়ানা হয়েছিলেন। শাহবাগে পৌঁছেই সকালের নাশতা সেরে প্রস্তুতি নেন সমাবেশে অংশগ্রহণের। জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বিপ্লব বলেন, আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি। সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো। ছাত্রদলের প্রতিটি…
গাজায় যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম রপ্তানিতে জারি থাকা নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ সাফ জানিয়ে দিয়েছেন— ইসরায়েলের জন্য ২০২৪ সালের জানুয়ারি থেকে নতুন কোনো অস্ত্র রপ্তানি লাইসেন্স অনুমোদন করা হয়নি। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, “যেসব পণ্য গাজায় সামরিকভাবে ব্যবহৃত হতে পারে, সেগুলোর লাইসেন্স আমরা শুরুতেই স্থগিত করেছি এবং এখনও তা বহাল রয়েছে।” তিনি আরও জানান, “সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয় কানাডা থেকে এখনো ইসরায়েলে অস্ত্র যাচ্ছে। এই তথ্য বিভ্রান্তিকর এবং বিকৃতভাবে উপস্থাপিত। প্রতিবেদনে উল্লেখিত ‘গুলি’ আসলে পেইন্টবল জাতীয় এবং অস্ত্র অকার্যকর করার উপকরণ, যা যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য নয়।” এদিকে, “ওয়ার্ল্ড বিয়ন্ড ওয়্যার”, “ফিলিস্তিনি…
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন, খুনি হাসিনা গত ১৬ বছরে কালচারাল এস্টাবলিসমেন্ট সে যে শাহবাগ কায়েমের মাধ্যমে দেশে অবৈধ শাসনকে বৈধতা দিয়েছে। এখানকার যে কালচারাল স্টাবলিস্টের মাধ্যমে আয়নাঘর থেকে শুরু করে জুলুম, নির্যাতনকে বৈধতা দিয়েছে, সেই মুজিববাদ কালচারকে আমরা এখন পর্যন্ত ভাঙতে পারি নাই। শনিবার বিকালে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে আব্দুল্লাহ আল তাহীরের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর থেকে আমরা বলে আসছি কালচারাল এস্টাবলিস্টমেন্টকে ভাঙার জন্য। কালচারে যারা ফ্যাসিস্ট আছে তাদের এখান থেকে হটাতে হবে। জুলাইয়ের চেতনা, শহীদদের আকাঙ্ক্ষা দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। জুলাই শহীদদের নিয়ে…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই ঘোষণাপত্র’ অবশ্যই সংবিধানের প্রস্তাবনা ও তফসিলে উল্লেখ করে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ চূড়ান্ত করতে হবে। নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে।’ শনিবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমরা জেনেছি, আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। ওইদিনের মধ্যেই জুলাই সনদ প্রকাশের দাবি জানিয়ে আসছি আমরা। তবে ঐকমত্য কমিশন এখনো নোট অব ডিসেন্ট সম্পর্কিত বিষয়গুলোর সমাধান…
জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের গণকবরের ইটগুলো পর্যন্ত ভালোভাবে দেওয়া হচ্ছে না—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২ আগস্ট) রায়েরবাজার শহীদ বেদিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “এখানে মোট ১১৪টি কবর আছে। দেশের জন্য যারা শহীদ হয়েছেন, তাদের কবরগুলোও যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। এই বিষয়টি আপনারা প্রচার করুন।” তিনি আরও বলেন, “এখানে শতাধিক শহীদের দাফন করা হয়েছে। তাদের মধ্যে অনেককে এখনও শনাক্ত করা যায়নি। এখন তাদের আত্মীয়-স্বজন শনাক্তকরণে সম্মত হয়েছেন। আমরা দ্রুত ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের শনাক্ত করার ব্যবস্থা নিচ্ছি।” ডিএনএ ও পোস্টমর্টেম প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা বলেন, “যেহেতু ডিএনএ টেস্ট করা…
‘বাংলাদেশ ২.০’ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং তিনি একটি গ্রহণযোগ্য জাতীয় নেতায় পরিণত হয়েছেন—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। শনিবার (২ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “গত আগস্ট থেকে ডা. শফিকুর বাংলাদেশ ২.০ বিনির্মাণে গঠনমূলক ভূমিকা রেখে চলেছেন। তিনি আজ দেশের এক গ্রহণযোগ্য জাতীয় নেতায় পরিণত হয়েছেন। আজকে তার হার্টের অপারেশন হওয়ার কথা রয়েছে। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন এবং দীর্ঘদিন জাতির সেবা করার তাওফিক দেন।” অন্যদিকে, একই দিন সকালে ডা. শফিকুর রহমানকে বাইপাস সার্জারির জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.