Author: MK Raj

বাস ও মিনিবাস এবং ট্রাক ও কাভার্ভ ভ্যানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ২৫ ও ৩০ বছর করাসহ ৮ দফা দাবি নিয়ে সরকারের সঙ্গে বৈঠকে বসেছেন পরিবহন মালিকরা। এই বৈঠকের পর জানা যাবে আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) থেকে ডাকা পরিবহন ধর্মঘট বহাল থাকবে কিনা। রোববার (১০ আগস্ট) বিকেল পৌনে ৪টায় বিদ্যুৎ ভবনের বিজয় হলে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতি করছেন সড়ক পরিবহন ও সেতু মত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। এছাড়া উপস্থিত আছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন, সড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর…

Read More

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান জানিয়েছেন, আগামী ১১ থেকে ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক সরকারি সফরে মালয়েশিয়া যাবেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা এ সফর করবেন। সফরে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার (১০ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শাহ আসিফ রহমান বলেন, সফরে দুই দেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চ শিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট তিনটি নোট বিনিময় অর্থাৎ এক্সচেঞ্জ অব নোটস হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের সরকারপ্রধান তথা প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সমঝোতা স্মারক স্বাক্ষর এবং…

Read More

সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে সাংবাদিকসহ কাঠগড়ায় দাঁড়াবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটনায় মানুষ এগিয়ে আসছে না, পুলিশ ভয় পাচ্ছে। কেউ ভোটকেন্দ্রে হামলা করলে নির্বাচন সুষ্ঠু কীভাবে করবেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, না, পুলিশ ভয় পাচ্ছে না। মানুষ এগিয়ে আসছে না। এজন্য আমরা পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (ভোটকেন্দ্রে) রাখছি। তিনি বলেন, এছাড়া মোবাইল ফোর্সগুলোর মোবিলিটি…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক বরখাস্ত নেতা সারোয়ার তুষারের বিরুদ্ধে স্বামীর নামে নিজের নাম লেখার অভিযোগ তুলেছেন নারীনেত্রী নীলা ইসরাফিল। নীলা শনিবার (৯ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে জানিয়েছেন, ঢাকার একটি হাসপাতালে ভর্তি থাকার সময় তার অজান্তে স্বামীর নামের জায়গায় তুষার নিজের নাম বসিয়েছে। তিনি বলেন, “এটা কোনো ভুল নয়, বরং আইনগত জালিয়াতি। বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় এটি শাস্তিযোগ্য অপরাধ। অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য পরিবর্তন করা মানবাধিকার লঙ্ঘন।” নীলা আরও অভিযোগ করেন, এই ভুয়া তথ্য ভবিষ্যতে তার বিরুদ্ধে ব্যবহার হতে পারে এবং তার সামাজিক ও আইনি নিরাপত্তা ক্ষুণ্ন করতে পারে। তিনি দ্রুত ঘটনাটির তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপরে পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৯ আগস্ট) রাতে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আজকে একটি পত্রিকায় একজন সাবেক সচিবকে (নাম উল্লেখ না করে) কোট করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে, উনি বলেছেন- আটজন অ্যাডভাইজার নাকি করাপশনের সাথে জড়িত। এই ধরনের একটা রিপোর্ট বেরিয়েছে। তিনি আরও বলেন, আমি বলতে চাই, হুইচ ইজ নট আওয়ার্স। এটার সাথে আমাদের (বিএনপি) কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টাসহ এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের ওপরে আস্থা, তাদের ইন্টিগ্রিটির ওপরে আমরা আস্থা রাখি। প্রথম আলোসহ কয়েকটি পত্রিকায় বিএনপি চেয়ারপারসন…

Read More

ভারতের সাবেক উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ভারতের দ্রুত এগিয়ে যাওয়া উন্নতি হজম করতে পারছে না। তিনি বলেছেন, বাণিজ্য উত্তেজনা বাড়লেও ভারত কোনোভাবেই কৌশলগত বা জাতীয় স্বার্থে আপস করবে না। নাইডু আরও বলেন, জ্বালানি নিরাপত্তা রক্ষায় ভারত বাইরের চাপ উপেক্ষা করেই নিজের পথ চলবে। শনিবার চেন্নাইয়ে এম এস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনের সমাপনীতে তিনি জানান, “আমরা হুমকির মুখে নত হবো না। ভারত তার স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে।” তিনি বলেন, বর্তমানে ভারত ‘নিজের পায়ে দাঁড়িয়ে’ আছে এবং ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ দর্শনের মাধ্যমে সহযোগিতায় বিশ্বাসী। এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর…

Read More

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া অনুযায়ী মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৪৫ লাখ ভোটার। বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। রোববার (১০ আগস্ট) সকালে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সচিব জানান, খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি জমা দেওয়া যাবে ২১ আগস্ট পর্যন্ত। এসব দাবি-আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট। তিনি জানান, সারা দেশের নির্বাচন অফিসগুলোতে একযোগে রোববার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। হালনাগাদ ভোটার তালিকায় নতুন যুক্ত হয়েছেন…

Read More

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাতা প্রেমের ফাঁদে পা দিয়ে গত দুই বছরে ৯ কোটি টাকা খুইয়েছেন এক বৃদ্ধ। যৌনতার প্রলোভন ও নানারকম ভয়ভীতি দেখিয়ে একটি প্রতারক চক্র তার কাছ থেকে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি সর্বস্ব হারিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধ। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। শার্ভি নামে এক মহিলা ওই বৃদ্ধকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। সেখান থেকেই কথাবার্তা শুরু হয়ে দু’জনের। ধীরে ধীরে গভীর হয় সম্পর্ক। শার্ভি জানান, তিনি তার স্বামীর সঙ্গে থাকেন না। সন্তানদের নিয়ে আলাদা থাকেন। এরপরই ধীরে ধীরে সন্তানদের অসুস্থতার…

Read More

আলাস্কা থেকে:আন্তর্জাতিক কূটনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে আসন্ন ট্রাম্প–পুতিন বৈঠক। আগামী ছয় দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের আলাস্কায় মুখোমুখি বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ না জানানোয় কিয়েভে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভিডিও বার্তায় জেলেনস্কি জানিয়েছেন, তাঁদের দেশ ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত, তবে কোনো ভূখণ্ড ছাড় দেওয়ার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। বৈঠকের প্রেক্ষাপটআলাস্কা বেছে নেওয়ার পেছনে প্রতীকী কারণও রয়েছে। ১৫৮ বছর আগে মাত্র ৭.২ মিলিয়ন ডলারে রাশিয়া এ অঞ্চল বিক্রি করেছিল যুক্তরাষ্ট্রকে। এবার পুতিন সেখানে ‘শতাব্দীর সেরা ভূমি চুক্তি’ করতে চাইছেন—যাতে দোনেৎস্ক ও লুহানস্কের অবশিষ্ট অঞ্চল রাশিয়ার দখলে যায়। ট্রাম্পের…

Read More

ভারতের সাবেক কৃষি ও প্রতিরক্ষামন্ত্রী শারদ পাওয়ার বলেছেন, ভারতের প্রতিবেশী দেশগুলো তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। প্রতিবেশীরা তাদের পছন্দ করছে না। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই বিষয়টিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। শনিবার (৯ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শারদ পাওয়ার। সেখানে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্ক ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। দেশটির সাবেক এই কৃষিমন্ত্রী বলেন, “ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা ট্রাম্পের চাপ দেওয়ার একটি কৌশল। জাতীয় স্বার্থ রক্ষায় এ মূহূর্তে সরকারকে ভারতীয় জনগণের সমর্থন…

Read More