Author: MK Raj
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ (সোমবার) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের এই ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচার করা হবে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার ভাষণও বিটিভিতে সম্প্রচারের কথা রয়েছে। এখন পর্যন্ত জানা যাচ্ছে বিএনপি চেয়ারম্যানের ভাষণ সন্ধ্যা ৭-৮টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। অন্যদিকে জামায়াত জানিয়েছে রাত ৯টায় জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ডা. শফিকুর রহমান। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে রাজনৈতিক দলের দলীয়…
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পরে টালমাটাল ক্রিকেট অঙ্গন। তাদের বাদ পড়ার জেরে ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে বিপাকে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুই পক্ষের মধ্যকার অচলাবস্থা নিরসনে গতকাল লাহোরে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সফলভাবেই সম্পন্ন হয়েছে আইসিসি, পিসিবি ও বিসিবির বৈঠক। মূলত পাকিস্তানকে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য অনুরোধ করেছে আইসিসি। এছাড়া বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে। পুরো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পিসিবি প্রধান মহসিন নাকভিকে ধন্যবাদ জানিয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি জানিয়েছে, আইসিসি বাংলাদেশের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে।…
নিজের নির্বাচনী এলাকার (ঢাকা-১৭) সন্তান হিসেবে নিজের জন্য ধানের শীষের পক্ষে ভোট চেয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইসিবি চত্বরের পথসভায় তিনি বলেছেন, আমি এই এলাকার সন্তান। শিশু থেকে এ এলাকায় বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানরা এ এলাকায় জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এ এলাকায় হয়েছে। কাজেই এ এলাকার সন্তান হিসেবে মা-বোন, ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছি। ধানের শীষকে জয়যুক্ত করার জন্য মা-বোনসহ সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার পরে পথসভার মঞ্চে উঠে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। পরে ৩টা ৩৭ মিনিটে বক্তব্য শুরু করেন তিনি। তারেক রহমান বলেন, এটি নির্বাচনী পথসভা।…
বাংলাদেশের নগরগুলো আজ দ্রুত ও প্রায় নিয়ন্ত্রণহীনভাবে সম্প্রসারিত হচ্ছে। জীবিকার সন্ধান, উন্নত শিক্ষা ও উন্নত চিকিৎসাসেবার আশায় প্রতিদিন হাজারও মানুষ গ্রাম ছেড়ে শহরের দিকে ছুটে আসছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৩৯ শতাংশ নগর এলাকায় বসবাস করছে এবং ২০৪০ সালের মধ্যে এই হার ৫০ শতাংশে পৌঁছাবে বলে পূর্বাভাস রয়েছে (World Bank, 2023)। দ্রুত নগরায়ণ একদিকে নগর অর্থনীতিকে সচল রাখলেও, অন্যদিকে নগর জীবনের ওপর সৃষ্টি করছে তীব্র চাপ। অপরিকল্পিত আবাসন, অপর্যাপ্ত অবকাঠামো এবং সীমিত নাগরিক সেবার কারণে নগরগুলো ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। এর সবচেয়ে গভীর প্রভাব পড়ছে নগরবাসীর স্বাস্থ্য ও জীবনমানের ওপর। বিশেষ করে দরিদ্র ও…
আগামী ১৫ ফেব্রুয়ারি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে ‘ফোর্স মাজর’ ধারা ব্যবহার করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ইএসপিএনক্রিকইনফোর তথ্যে জানা গেছে, পিসিবি আইসিসিকে ইমেইলে জানিয়েছে যে, পাকিস্তান সরকারের নির্দেশের কারণেই কলম্বোয় ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি ও পিসিবির মধ্যে এখনো আলোচনা চলছে। আজ লাহোরে পিসিবির সঙ্গে একটি সভায় বসবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। সেখানে যোগ দিতে ঢাকা ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। আইসিসি এ ইস্যুর দ্রুত সমাধান চায়। ফোর্স মাজর একটি আইনি ধারণা। এর মানে হলো এমন কোনো অপ্রত্যাশিত ঘটনা, যা কারও নিয়ন্ত্রণের বাইরে। এ পরিস্থিতিতে কোনো পক্ষ তাদের…
ভিসা জটিলতা ও নানা অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ভারতে শুরু হয়েছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ এর শুটিং। নির্ধারিত সময়ের বেশ পরে হলেও সব বাধা দূর হয়েছে এখন; বর্তমানে পুরোদমে কাজ চালাচ্ছে ‘প্রিন্স’ টিম। চলচ্চিত্রটির প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী গত বছরের ডিসেম্বরেই ভারতের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শিল্পী ও কলাকুশলীদের ভিসা পেতে বিলম্ব হওয়ায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য থাকায় সময় বাঁচাতে গত ৬ জানুয়ারি দেশেই শুটিং শুরু করেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। এমনকি বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় গিয়েও কিছু অংশের দৃশ্যধারণ করা…
জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ ঢাকা ১১ আসনে নাহিদ ইসলামের একটি জনসভায় এই ঘোষণা দিয়েছেন তিনি। আজ রোববার সকাল ১১টা নাগাদ বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে সকাল ৯টায় ১১ দলীয় ঐক্যের এই নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের আমির ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১দলের সিনিয়র নেতারা। সেখানে হাজির হয়ে শুরুতেই নাহিদ ইসলামের হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন ডা. শফিকুর রহমান। এরপর নিজের বক্তব্যে নাহিদকে মন্ত্রী করার ঘোষণা দেন তিনি। তার ভাষ্য, ‘তরুণ প্রজন্ম, দেশের দায়িত্ব নিতে তৈরি হয়ে যাও। নতুন…
অন্যান্য দেশের তুলনায় কম মূল্যে দেওয়ায় পাকিস্তান থেকে বাংলাদেশ মালবাহী ওয়াগন ও বগি কেনার আগ্রহ দেখিয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। তারা বলেছে, উচ্চপদস্থ এক কর্মকর্তার নেতৃত্বে বাংলাদেশের দুই সদস্যের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ এবং লাহোরের মুঘলপুরাতে অবস্থিত পাকিস্তান রেলওয়ের ক্যারিজ ফ্যাক্টরি ওয়ার্কশপ পরিদর্শন করেছেন। সেখানে তারা ট্রেনের বগি, ওয়াগনসহ অন্যান্য জিনিসপত্র তৈরির বিষয়টি স্বচক্ষে দেখেছেন। পাকিস্তান রেলওয়ের লাহোরভিত্তিক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন ও কনস্যুলার অ্যাফেয়ার্স সচিব এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান গত শুক্রবার মুঘলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেন। সেখানকার প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি পুরো ওয়ার্কশপের কার্যক্রম,…
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। এতে বন্দরের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। রোববার (৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে তারা এই কর্মসূচি শুরু করে। সকাল সাড়ে ৮টার দিকে দেখা গেছে, বন্দর ভবনের সামনে ৪ নম্বর গেটে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বন্দরের ভেতরে যানবাহন প্রবেশের সংখ্যা নেই বললেই চলে। সরেজমিনে জানা গেছে, সকাল ৮টা থেকে জেটি, ইয়ার্ড, টার্মিনাল ও প্রশাসনিক ভবনের পাশাপাশি বহির্নোঙরেও (আউটার লাইটারেজ) পণ্য খালাস ও পরিচালনা কাজ বন্ধ রয়েছে। এই কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দর কার্যত অচল হয়ে পড়েছে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ প্রায়…
রমজানের রোজা ফরজ। শরীয়ত সমর্থিত ওজর (অপারগতা) ছাড়া ইচ্ছাকৃত রোজা ভঙ্গকারী মৌলিক ফরজ লংঘনকারী ও ইসলামের ভিত্তি বিনষ্টকারীরূপে গণ্য। কোনো ব্যক্তি কারণ ছাড়া রোজা ভাঙলে পরবর্তীতে কাফফারাসহ রোজার কাজার বিধান রয়েছে। তবে ইচ্ছাকৃত রোজা ভঙ্গকারী পরবর্তীতে যতই রোজা রাখুক না কেন, এর ক্ষতিপূরণ সম্ভব হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি কোনো ওজর বা অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে— সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে তবু ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না।’ (তিরমিজি, হাদিস : ৭২৩) তবে অসুস্থতা ও সফরকালীন অবস্থায় রোজা না রাখার অনুমতি আছে এবং মেয়েদের ঋতুস্রাব ও সন্তান প্রসব-পরবর্তী স্রাবের সময়…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.