Author: MK Raj

সেন্ট্রাল লন্ডনে অভিবাসনবিরোধী এক বিশাল বিক্ষোভে অংশ নিয়েছেন এক লাখেরও বেশি মানুষ। ডানপন্থি নেতা টমি রবিনসনের আহ্বানে শনিবার স্থানীয় সময় বিকেল তিনটার পর ওয়েস্টমিনস্টারের হোয়াইটহলে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর বিবিসি ও রয়টার্সের। ‘ইউনাইট দ্য কিংডম’ শীর্ষক এ আয়োজনে আয়োজকদের পাশাপাশি ভিডিও বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে যোগ দেন টেসলা ও এক্স-এর মালিক ইলন মাস্ক। তিনি সরাসরি বলেন— শুধু অপেক্ষা নয়, সরকার পরিবর্তনের সময় এসেছে। তাঁর বক্তব্যে স্পষ্ট, “চার বছর অপেক্ষা বা পরবর্তী নির্বাচন পর্যন্ত বসে থাকা সম্ভব নয়, কিছু একটা করতে হবে। পার্লামেন্ট ভেঙে দ্রুত ভোট আয়োজন করা উচিত।” মিছিলে অংশগ্রহণকারীরা হাতে যুক্তরাজ্যের ইউনিয়ন জ্যাক, ইংল্যান্ডের লাল-সাদা সেন্ট জর্জ ক্রস,…

Read More

এ মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী লিওন স্ক্রাইবার এবং বিচার ও সাংবিধানিক উন্নয়নবিষয়ক মন্ত্রী মামোলোকো কুবায়ি কেউই দম্পতিদের আবেদনের বিরোধিতা করেননি, বরং তাদের সঙ্গে একমত হয়েছেন। দক্ষিণ আফ্রিকায় স্বামীরাও এখন থেকে স্ত্রীর পদবী গ্রহণ করতে পারবেন। দেশটির সাংবিধানিক আদালত যুগান্তকারী এক রায়ে এ সিদ্ধান্ত জানিয়েছে। এতদিন আইনগতভাবে এই অধিকার সীমিত ছিল, যা আদালত বাতিল করেছে। আদালত এই আইনকে ‘ঔপনিবেশিক প্রভাব’ এবং ‘লিঙ্গভিত্তিক বৈষম্য’ হিসেবে উল্লেখ করে দুই দম্পতির করা মামলার পক্ষে রায় দিয়েছেন। আদালতের পাবলিক ব্রডকাস্টার এসএবিসি জানায়, হেনরি ভ্যান ডার মারওয়ে তার স্ত্রী জানা জর্ডানের পদবি গ্রহণ করতে পারেননি। একইভাবে, আন্দ্রেয়াস নিকোলাস বর্নম্যানও তার স্ত্রীর নাম জেস ডনেলি-বর্নম্যানের ‘ডনেলি’ অংশটি…

Read More

দীর্ঘ ৪০ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে ফল ঘোষণা করছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। শনিবার বিকাল ৫টার পর ফল ঘোষণা শুরু হয়। শহীদ রফিক-জব্বার হল ভিপি নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান। জিএস হয়েছেন শরিফুল ইসলাম ও এজিএস নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম। ২১ নং (ছাত্র) হল ভিপি নির্বাচিত হয়েছেন ইবনে শিহাব। জিএস হয়েছেন ওলিউল্লাহ মাহাদী। এজিএস হয়েছেন তুষার আহমেদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ভিপি নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম। জিএস নির্বাচিত হয়েছেন আলী আহমেদ। এজিএস নির্বাচিত হয়েছেন সামিন ইয়াসির। আ ফ ম কামাল উদ্দিন হল ভিপি নির্বাচিত হয়েছেন জিএমএম…

Read More

সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি লেখেন, গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায় হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব। আমরা জানি আমাদের জন্য কী অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি। তিনি আরও লেখেন, মাহফুজ আলমের উপর…

Read More

ফ্যাসিবাদ ও মৌলবাদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, তাহলে জনগণের জন্য রাজনীতি করার জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, এমপি-মন্ত্রী হওয়ার জন্য পাগল হবেন না। যদি নিঃস্বার্থভাবে গণতন্ত্র উপহার দিতে চান, দেশকে একটি জায়গায় আনতে চান, তাহলে আগে নিজেদের স্বার্থ ত্যাগ করেন। সব ষড়যন্ত্র মোকাবিলা করতে পারবেন। আজ (শনিবার) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে হিউম্যান রিসার্চ অ্যান্ড এনালাইসিস ফাউন্ডেশন (হিউরাফ) আয়োজিত ‘জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মুসল্লির চেয়ে ইমাম বেশি মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের অবস্থা হচ্ছে…

Read More

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি ইতিহাস গড়ে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রীও হয়েছেন। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। এরপর তার অনুরোধে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট। আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের সময়ও ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার কেপি শর্মা প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির নাম প্রস্তাব করে গণআন্দোলনে নেতৃত্ব দেওয়া নেপালের জেন-জিরা। সুশীলা কেন জেন-জির পছন্দ? ২০১৬ সালে সুশীলা নেপালের প্রধান বিচারপতি হন। তিনি মাত্র এক বছর এ দায়িত্বে ছিলেন। কিন্তু এ সময়টায় আপোষহীন ছিলেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিলেন। এ কারণে তৎকালীন সরকার তাকে অভিসংশনের চেষ্টা…

Read More

নোয়াখালী সরকারি কলেজে ৩১ মাস অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন প্রফেসর সালমা আক্তার। এই অল্প সময়ে দুর্নীতির মাধ্যমে কলেজের কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। শুধু কাগজে-কলমেই লুটপাট করা হয় ৫ কোটি ৩ লাখ টাকা। ২০২৩ সালে প্রকাশিত এক প্রতিবেদনে উপস্থাপিত অভিযোগ তদন্তে আর্থিক অনিয়মের এই চিত্র উঠে আসে। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের তদবিরে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার তদন্তের ফাইল ধামাচাপা দেয়। পটপরিবর্তনের এক বছর পর শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে এই অধ্যক্ষের লুটপাটের চিত্র প্রকাশ পায়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) যদি সঠিকভাবে অভিযোগটি তদন্ত করত তাহলে নোয়াখালী সরকারি কলেজের সাবেক…

Read More

বাংলাদেশ এশিয়া কাপ শুরু করেছিল হংকংকে হারিয়ে। এবার তুলনামূলক শক্তিশালী শ্রীলঙ্কার মুখোমুখি হতে হবে টাইগারদের। আজ রাত ৮টা ৩০ মিনিটে আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। বাংলাদেশের বোলিং আক্রমণে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ব্যাটিংয়ে সম্ভাব্য পরিবর্তন—তাওহীদ হৃদয়ের জায়গায় একাদশে দেখা যেতে পারে সাইফ হাসানকে। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে হৃদয় কম স্ট্রাইকরেট দেখাচ্ছেন। হংকংয়ের বিপক্ষে ৩৬ বলে ৩৫ রান করে আলোচনা বস্তুর কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। হৃদয় স্বীকার করেছেন, কিছুটা কঠিন সময় পার করছেন। তবে আশা করছেন শিগগিরই ফিরবেন নিজের ছন্দে। নেদার‌ল্যান্ডসের বিপক্ষে সাইফ তার অলরাউন্ড ক্ষমতা দেখিয়েছেন। অন্যদিকে হংকং ম্যাচের একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। গত ১০…

Read More

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সখ্যতা আগেও ছিল। ১৯৯৬ সালে নির্বাচন করে দলটির সঙ্গে সরকারও গঠন করেছিল জামায়াত। তবে শেষ অনেক বছরে তাদের সম্পর্কটা বৈরী রূপ ধারণ করে। সেটা ঘুচিয়ে এখন জামায়াত আবার আঁতাত করেছে আওয়ামী লীগের সঙ্গে, এমনটাই জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার বহ্মপুর ইউনিয়নে হলুদ ঘর ও শেখপাড়া গ্রামবাসীর আয়োজনে জনসভায় এসব কথা বলেন। আওয়ামী লীগ আর জামায়াত একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। সে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপি নেতা দুলু বলেন, ‘কেউ যদি মনে করে ঢাকা জিতে গেছি ইউনিভার্সিটিতে জিতছেন তো কি করে এইটা বাংলাদেশর…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের ভরাডুবি নিয়ে হতাশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার রাত ৮টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এনসিপির নির্বাহী কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সেখানে ডাকসু নির্বাচনে এমন পরাজয়ে হতাশা প্রকাশ করেন নেতারা। তবে ভুল শুধরে এগিয়ে যাওয়ার দিকে মনোযোগ দিতে বলেন তারা। সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ নির্বাহী কাউন্সিলের নেতারা উপস্থিত ছিলেন। রাজধানীর বাংলামোটরের রূপায়ণ…

Read More