Author: MK Raj
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ‘‘পাকিস্তানের খুবই বড় এবং কার্যকর সশস্ত্র বাহিনী রয়েছে, যারা প্রচলিত যুদ্ধে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে।’’ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে যদি জাতিসংঘের বাইরে কোনও ঐক্যবদ্ধ শক্তি গঠিত হয়, তাহলে পাকিস্তান তাতে অংশ নেবে কি না, কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এমন প্রশ্নের জবাবে ইসহাক দার ওই মন্তব্য করেছেন। কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আরব-ইসলামি সম্মেলনের আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ওই স্বাক্ষাৎকার রেকর্ড করা হয়েছিল। আল জাজিরার উপস্থাপক ওসামা বিন জাভেদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, গাজায় হস্তক্ষেপ করতে জাতিসংঘের বাইরে কোনও ঐক্যবদ্ধ সংস্থা গঠনের পরিকল্পনা আছে কি না? জবাবে দার বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতো একটি…
কাতারে গত সপ্তাহে হামলা চালানোর পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতাদের ওপর ফের হামলার হুমকি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যেখানেই থাকুন না কেন, তারা (হামাস নেতারা) রেহাই পাবেন না। জেরুজালেমে সোমবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেন নেতানিয়াহু। এ সময় তার পাশে ছিলেন ইসরাইলে সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি দেশের ‘নিজস্ব সীমানার বাইরে’ আত্মরক্ষার অধিকার রয়েছে।’ কাতারে হামাস নেতাদের ওপর ইসরাইলি হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে ঘনিষ্ঠ মিত্রদেশ কাতারের মাটিতে এমন হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হামাসের দেওয়া…
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের সমালোচনা আমিও করেছি সামনেও করব। কিন্তু তাকে দায়িত্ব থেকে সরিয়ে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে আমি নই। শনিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। এর কারণ উল্লেখ করে রাশেদ খান বলেন, নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণঅভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারবে না বরং বিভাজন বাড়বে। সেই সুযোগে বাংলাদেশে আরেকটি ১/১১ নেমে আসবে। সেক্ষেত্রে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারে অংশ নেওয়ার অপরাধে ড. মুহাম্মদ ইউনূসসহ সকল উপদেষ্টাদের গ্রেফতার করা হবে। গণঅভ্যুত্থানের অন্যান্য অংশীজনদের রাষ্ট্রদ্রোহী অভিযোগে পাকড়াও…
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব, ব্যর্থ হতে চাই না। নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব নাগরিক সমান অধিকার পাবেন।’ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা এমন রাষ্ট্র গড়তে চাই, যা দেখে বিশ্ব আমাদের অনুসরণ করবে। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।’ প্রধান উপদেষ্টা বলেন, ‘কোনো ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র। সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য সরকার।’ ধর্মীয় উৎসব মুক্ত…
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ অতীতে অন্যায়-অত্যাচার, দখল ও নির্যাতন ছাড়া কোনো কাজ করেনি। তারা জনগণের সম্পদ দখল করেছে, হিন্দু সম্প্রদায়ের জমি দখল করেছে, রাজনৈতিক প্রতিপক্ষকে নির্যাতন করেছে। সেই কারণেই আজ তারা জনসম্মুখে আসতে লজ্জা পাচ্ছে। ’ তিনি বলেন, ‘আমাদের অবস্থা আরও খারাপ হবে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারত চলে যেতে পেরেছে, সীমান্ত তাদের জন্য খোলা ছিল। কিন্তু বিএনপির জন্য কোনো ভারত নেই। আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে।’ চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট পৌরসভায় সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরওয়ার আলমগীর আরও বলেন,…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বড় ধাক্কা খেলো জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। ভিপি-জিএসসহ কোনো পদেই জয়ের দেখা মেলেনি ছাত্রদলের প্রার্থীদের। অনেক হলে প্রাপ্ত ভোট সংখ্যাও ছিল এক অঙ্কে। অপরদিকে বাগছাস ২৫টি পদের মধ্যে মাত্র দুটি পদে জয় পেলেও গুরুত্বপূর্ণ পদে পরাজিত হয়েছে। অন্যদিকে দীর্ঘদিন পর প্রকাশ্য রাজনীতিতে ফিরেই চমক দেখিয়েছে ইসলামী ছাত্রশিবির। ১৯৮৯ সালে এক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শিবিরের প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ ছিল। তবে ২০২৪ সালের অক্টোবরে তারা আবারও প্রকাশ্যে আসে। মাত্র ১১ মাসে জাকসু ও হল সংসদ নির্বাচনে শক্ত উপস্থিতি জানান দিয়েছে সংগঠনটি। রাজনীতি নিষিদ্ধ থাকাকালে শিবিরের নেতাকর্মীরা দলীয় পরিচয় গোপন রেখে বিভিন্ন…
বৈশ্বিক জাহাজ ভাঙা শিল্পের শীর্ষস্থান দখলে নামছে ভারত। বর্তমানে এই খাতে বাংলাদেশ এগিয়ে থাকলেও নতুন প্রণোদনা পরিকল্পনার মাধ্যমে ভারত শীর্ষে উঠতে চায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির সরকার জাহাজ ভাঙা খাতে বড় অংকের প্রণোদনা ঘোষণা করতে যাচ্ছে। প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সাল থেকে পরবর্তী ১০ বছর ধরে প্রায় ৪০ বিলিয়ন রুপি (চার হাজার কোটি) সহায়তা দেওয়া হবে। প্রণোদনা প্যাকেজ অনুযায়ী, পুরোনো জাহাজ ভারতে নিয়ে আসা মালিকরা স্ক্র্যাপ মূল্যের প্রায় ৪০ শতাংশ সমপরিমাণ ক্রেডিট নোট পাবেন। এই নোট তিন বছর পর্যন্ত বৈধ থাকবে এবং তা দিয়ে ভারতে নির্মিত নতুন জাহাজ কেনা যাবে। চাইলে মালিকরা একাধিক নোট একত্রে ব্যবহার বা…
তিস্তা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশে একটি কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন। দেশটির পক্ষ থেকে ঢাকায় এ বিষয়ে অবহিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার (১৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করে এ কথা জানান। চীনের রাষ্ট্রদূত পররাষ্ট্রসচিবের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে প্রায় ৫৫ কোটি ডলার ঋণ চেয়েছে। চীন এ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। বৈঠকে উভয় পক্ষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বেইজিং সফরের সময় নেওয়া দুই দেশের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছে।
বিএনপির কিছু বুদ্ধিজীবী ও নেতারা ফ্যাসিস্ট আমলে বিদেশে ছিলেন- তারা ‘ফার রাইটের’ (অতি-ডানপন্থি রাজনীতি) ভয় দেখিয়ে ধর্মপ্রাণ মানুষদের কোনঠাসা করার চেষ্টা করছেন বলে অভিযোগ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির। সোমবার (১৫ সেপ্টেম্বর) যুগান্তরের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এই অভিযোগ করেন। ওসমান হাদি বলেন, আমরা ইদানীং খেয়াল করছি- বিএনপির ওয়েস্টে থাকা একটা পার্ট, যারা আগে কখনও মজলুম হয়নি, তারা এখন ‘ফার রাইট’ (অতি-ডানপন্থি রাজনীতি) নামে নতুন একটি টার্ম নিয়ে আসার চেষ্টা করছেন। বিএনপির একধরনের বুদ্ধিজীবী ও নেতাদের সন্তান-যারা আগের আমলের পুরো সময় বিদেশে ছিলেন, এমনকি তাদের ফেসবুকের প্রোফাইলটা পর্যন্ত লক ছিল, তারা এখন এসব নিয়ে মাতামাতি করছেন। বিএনপি নিয়ে ভাবনার…
পাকিস্তানের ক্ষুদে তারকা আহমাদ শাহর ছোট ভাই উমর শাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের পক্ষ থেকে উমরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং আমাদের এই শোক সহ্য করার শক্তি দিন।’ ভাই আহমাদ শাহর ‘পিছে তো দেখো’ ভাইরাল ভিডিওর মাধ্যমে রাতারাতি তারকা বনে যায় তাদের পুরো পরিবার। এরপর থেকে উমরও আলোচনায় আসতে থাকে। রমজান মাসের ট্রান্সমিশন এবং গেম শোতে বড় ভাই আহমাদ শাহর সঙ্গে টেলিভিশনে উপস্থিতির মাধ্যমে পরিচিতি লাভ করে উমর শাহ। পরিবার এই মৃত্যুকে তাদের দ্বিতীয়…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.