Author: MK Raj

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে স্বাক্ষর সংগ্রহ শুরু করেছে ইসরায়েলের বামপন্থি ইহুদি ও আরবদের রাজনৈতিক সংগঠন জাজিম। সংস্থাটির উদ্যোগে শুরু হওয়া এ পিটিশনে ইতোমধ্যে সমর্থন জানিয়েছেন সাত হাজার পাঁচ শতাধিক ইসরায়েলি নাগরিক। জাজিমের নেতারা জানিয়েছেন, আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশন শুরুর আগেই তারা ১০ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করতে চান এবং সেই তালিকা অধিবেশনে পাঠাবেন। পিটিশনে বলা হয়েছে, “ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে ইসরায়েলের শাস্তি নয়। বরং এটি উভয় জনগণের জন্য নিরাপদ ভবিষ্যৎ ও শান্তিপূর্ণ সম্পর্ক গড়ার সুযোগ।” এছাড়া এতে সতর্ক করা হয়েছে যে, ফিলিস্তিনকে স্বীকৃতি না দিলে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি থেকেই যাবে।…

Read More

বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে ৭ হাজারের বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন; আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানান তিনি। তারেক রহমান বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্যে, আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের কাছে; গ্রাম থেকে কেন্দ্র…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের আগ্রাসনকে সরাসরি গণহত্যা আখ্যা দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে একই সিদ্ধান্ত আসার পর তিনি একথা বলেছেন। একইসঙ্গে ইসরায়েলকে সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রকেও আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, গাজায় ইসরায়েলের হামলা গণহত্যার শামিল। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে ফিলিস্তিনিদের ওপর এই হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগ থেকে বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছেন। ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে জাতিসংঘের তদন্ত কমিশন ঘোষণা দেওয়ার পর বুধবার স্যান্ডার্স এ মন্তব্য করেন। স্যান্ডার্স বলেন, ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ্যেই গাজাকে ধ্বংস করার আহ্বান, ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে ফেলার হুমকি এবং ক্রমবর্ধমান…

Read More

কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে গত সপ্তাহে শক্তিশালী হামলা চালায় ইসরায়েল। এ হামলার পর কাতার আরব ও ইসলামিক নেতাদের নিয়ে জরুরি সম্মেলন আয়োজন করে। ধারণা করা হচ্ছিল সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে বড় ও শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা আসবে। যারমধ্যে তেল নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক অবনমনের বিষয় থাকতে পারে বলে মনে করেছিলেন সাধারণ মুসলিমরা। কিন্তু এগুলোর কিছুই হয়নি। তবে সম্মেলনে উপস্থিত আরব-মুসলিম নেতারা বড় বড় হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন। বলা যায় দোহা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ‘কথার মিসাইল’ ছুড়েছেন তারা। গত সোমবার এ সম্মেলনের যোগ দিতে কাতারে যান প্রায় সব মুসলিম দেশের নেতা ও প্রতিনিধিরা। এ সম্মেলনে…

Read More

নানা প্রলোভন দেখিয়ে ১৭টি বিয়ে করে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে তার ১৭ বিয়ের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদের গতকাল মঙ্গলবার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মো. কবির হোসেন পাটোয়ারী (পরিচিতি নং-১৩১৪০)-এর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিধি ১২(১) অনুযায়ী তাকে সাময়িকভাবে চাকরি হতে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করা হয়েছে। সাময়িক বরখাস্ত কালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা…

Read More

ইসরায়েলকে ঘিরে কূটনৈতিক অবস্থান আরও কঠোর করছে স্পেন। ইউরোভিশন থেকে নাম প্রত্যাহারের পর এবার ফুটবল বিশ্বকাপ নিয়েও একই পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির সমাজতান্ত্রিক সরকার। কংগ্রেসে দলীয় মুখপাত্র পাত্রি লোপেসের মন্তব্যে এমন বিতর্কিত সিদ্ধান্তের আভাস মিলেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কংগ্রেসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোপেস বলেন, ২০২৬ বিশ্বকাপে ইসরায়েল অংশ নিলে স্পেনও খেলা থেকে সরে দাঁড়ানোর পথ খোলা থাকবে। ইউরোভিশন কনটেস্টের মতো ফুটবলেও ‘একই নীতি’ অনুসরণ করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। লোপেস বলেন, ‘এ মুহূর্তে ইসরায়েল গাজা উপত্যকায় স্থল আক্রমণ চালাচ্ছে। প্রতিদিন আমরা টেলিভিশনে শিশুদের হত্যা হতে দেখি, মানুষকে খাদ্যের খোঁজে বের হলে গুলি করা হয়, গোটা শহর মাটির…

Read More

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দিতে গিয়েছেন। নাহিদ ইসলাম এরআগে জানান, দুই দিনের মধ্যেই তার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তার সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা থাকলেও, একই মামলায় সাক্ষ্য দেওয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর স্টেট ডিফেন্স আইনজীবীর জেরা শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। বুধবার ট্রাইব্যুনালে মাহমুদুর রহমানের জবানবন্দি ও তার ওপর দুই দিনব্যাপী জেরা শেষ হওয়ার…

Read More

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।দুটি লকারই রাজধানী ঢাকার অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় বলে জানা গেছে। সূত্র জানায়, অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। এরমধ্যে একটির লকার নং ৭৫৩ ও চাবি নং ২০০; অপরটির লকার নং ৭৫১ ও চাবি নং ১৯৬। তবে এই লকার দুটিতে কী রয়েছে তা বিস্তারিত জানায়নি এনবিআর। খুব শিগগিরই লকার দুটি খোলা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এর আগে পূবালী ব্যাংকে শেখ হাসিনার আরও একটি লকার ও দুটি হিসাব জব্দ করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত…

Read More

জেন জি আন্দোলনের পর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে নেপালে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। সামনে নির্বাচন আয়োজন, অবকাঠামো পুনর্নির্মাণ ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলাই কার্কি সরকারের প্রধান কাজ হয়ে উঠেছে। মূলত আন্দোলন ও সরকার পতনের পরে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে একেবারে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। আর এসব কারণে সুশীলা কার্কির অন্তর্বর্তী সরকারের সামনে অপেক্ষা করছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ। বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। সংবাদমাধ্যমটি বলছে, সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে নেপালে নতুন সরকার গঠিত হয়েছে, পরে তিন সদস্যের মন্ত্রিসভা দায়িত্বও নিয়েছে। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কে হবেন তা এখনো…

Read More

পিআর (প্রতিনিধিত্বমূলক) নির্বাচনি পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই পদ্ধতির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। ইশরাক লিখেছেন, একটি রাজনৈতিক দল এই মুহূর্তে কেন পিআরের জন্য মরিয়া হয়ে উঠতে পারে, অনেকের মতো সেটা আমারও প্রশ্ন? ১. যদি একটি দলের সম্ভাব্য ভোটের শতাংশ দেশের নিবন্ধিত মোট ভোটারের একটি নগণ্য অংশ হয়। তাহলে পিআর পদ্ধতির মাধ্যমে দেশবিরোধী চক্রান্তকারী আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নিজ মার্কায় আওয়ামী ভোট কাস্ট করে। ক্ষমতা দখল অথবা দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে থাকতে পারে। ২. সংখ্যায় অতি নগণ্য হলেও বাংলাদেশের…

Read More