Author: MK Raj

কানাডা-অস্ট্রেলিয়া-যুক্তরাজ্য-পর্তুগাল- প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতির ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ফিলিস্তিনের পক্ষে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, এই স্বীকৃতি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। তবে ফিলিস্তিনের জনগণকে আরও পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা যেহেতু সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম, ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে এসছি, কাজেই চার দেশের স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি এটা একটা সুখবর। যুক্তরাজ‍্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মধ‍্য দিয়ে দেড়শো’র বেশি দেশের প্রত‍্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। তিনি বলেন, বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। উপত্যকার এ হামলায় ইসরায়েলের অন্যতম বন্দর নগরীকে নিশানা করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চল থেকে রোববার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর আশদোদ লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, একটি রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়েছে এবং অন্যটি খোলা এলাকায় আঘাত হানে। এ হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ এপ্রিলের পর এই প্রথম আশদোদ নগরীতে এ ধরনের হামলা হয়েছে। গাজা থেকে রকেট…

Read More

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন। যেখানে নিজের ভালো লাগার বিষয় গুলো ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন। এবার ভিন্ন এক মুডে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন। যেখানে তাকে দেখা যায়, আইফোন ১৭ পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন তিনি। শেয়ার করা ছবিতে দেখা যায়, সোফার উপর বসে একটি কালো টপ এবং প্রিন্টের স্কার্ট পরে আছেন। ফারিণের খোলা চুল মিষ্টি হাসিতে আইফোনটি ১৭ হাতে ধরা দিয়েছেন। ক্যাপশনে ফারিণ লিখেছেন, ‘পেয়েছি।’ এদিকে কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ হাসিটা অনেক সুন্দর লাগছে।’ আরেকজনের কথায়, ‘টাকা নেই বলে আজ কিনতে পারলাম না।’ প্রসঙ্গত, ২০১৭…

Read More

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। আজ (সোমবার) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। নুরের সঙ্গে রয়েছেন চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও পিজি হাসপাতালের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত।…

Read More

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ধারায় যুক্ত হলো আরেকটি ইউরোপীয় দেশ। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার পর এবার সেই ঘোষণা দিয়েছে পর্তুগাল। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঞ্জেল। রোববার পর্তুগালের স্থায়ী মিশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “সব বন্দির মুক্তি, গাজায় যুদ্ধবিরতি ও শত্রুতার অবসান এখন জরুরি।” র‍্যাঞ্জেল আরও জানান, গত ১৮ সেপ্টেম্বর মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তে প্রেসিডেন্ট ও সংসদে প্রতিনিধিত্বকারী সংখ্যাগরিষ্ঠ দলগুলো একমত হয়েছিল। দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা ইতোমধ্যেই সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। এর আগে জাতিসংঘ অধিবেশনের প্রাক্কালে যুক্তরাজ্য,…

Read More

লেবাননে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলীয় বেন্ত জবেইল শহরে চালানো এই ড্রোন হামলায় একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুজন। নিহত ওই তিন শিশু ও তাদের বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। এছাড়া হামলায় ওই শিশুদের মা আহত হয়েছেন। মূলত গত বছরের নভেম্বর থেকে মার্কিন-মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও প্রতিবেশী লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, রোববারের ওই হামলায় একটি মোটরসাইকেল ও একটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়। এতে আরও দুজন আহত হন। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি জানিয়েছেন, নিহত তিন শিশু…

Read More

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল সংসদের নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) এক দোকানিকে যে জরিমানা করেছেন, সেটি করার এখতিয়ার ছাত্রনেতার আছে কিনা- সেই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ৭ নভেম্বর প্রজন্ম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন। গত ১২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলের একটি দোকান থেকে টেস্টিং সল্ট (এমএসজি) পাওয়ায় হল সংসদের সহসভাপতি (ভিপি) আজিজুল হক দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করেন। টেস্টিং সল্টের বিষয়ে প্রথমে দোকানদার অভিযোগ অস্বীকার করলেও পরে খাবারে তা মেশানোর কথা স্বীকার করেন। এ সময় ভিপির পক্ষ থেকে দোকানদারের সঙ্গে একটি…

Read More

৫ আগস্টের পর ভারত থেকে বাংলাদেশের প্রতি হুমকি-হুঙ্কার বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘৭ নভেম্বর প্রজন্ম’ আয়োজিত ড. মারুফ মল্লিকের লেখা ‘বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ : নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট’ শীর্ষক বইয়ের ওপর আলোচনায় প্রধান বক্তারা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ৫ আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে পার্শ্ববর্তী দেশ থেকে যে ধরনের হুমকি-হুঙ্কার ক্রমাগতভাবে আসছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেভাবে এগোচ্ছে এবং যেসব শক্তির উত্থান ঘটছে, তাতে করে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অটুট রাখার জন্য বড় ধরনের একটি ষড়যন্ত্র পাকিয়ে তোলার সুযোগ সৃষ্টি হচ্ছে। রিজভী বলেন, আজকের…

Read More

আবারো শান্তিতে নোবেল পুরস্কারের দাবি তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, চলতি বছরের শুরুতে ভারত-পাকিস্তানসহ সাতটি যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনারে ট্রাম্প বলেন, “আমরা যুদ্ধ থামাচ্ছি, শান্তি চুক্তি করছি। ভারত-পাকিস্তান থেকে থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরাইল-ইরান, মিশর-ইথিওপিয়া, রুয়ান্ডা-কঙ্গো—সব জায়গায় সংঘাত থেমেছে। এর ৬০ শতাংশই থেমেছে বাণিজ্যের কারণে।” তিনি আরও দাবি করেন, ভারত-পাকিস্তানের মতো সংঘাত থামাতে তিনি কৌশল নিয়েছিলেন বাণিজ্যকে হাতিয়ার হিসেবে। তার ভাষায়, “আমি বলেছিলাম, যদি লড়াই চালাও তবে বাণিজ্য বন্ধ হবে, আর তোমাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে।” ট্রাম্প মজার ছলেই প্রশ্ন তুললেন—“যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারলে একটি নোবেল দেওয়া…

Read More

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে ওই আসনের অন্তর্গত মতিঝিল এলাকায় জনসংযোগও করেছেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাদী বলেন, ‘আমার নির্বাচনের জন্য বিদেশে থেকে এক ভাই ২০ হাজার টাকা পাঠিয়েছেন। তিনি চান প্রতিদিন ক্যাম্পেইনে যেন সবাইকে কিছু খাওয়াই। এই ২০ হাজার টাকা আমাদের কাছে ২০ লাখ টাকার চেয়েও বেশি।’ পিআর প্রসঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, ‘আমরা নিম্নকক্ষে পিআর চাই না। নিম্নকক্ষে পিআর হলে আওয়ামী লীগ তার অনেক লোককে এর মধ্য দিয়ে সামনে নিয়ে আসার চেষ্টা করবে। তবে আমরা উচ্চকক্ষে অবশ্যই পিআর…

Read More