Author: MK Raj

ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান (টু-স্টেট সলিউশন) নীতি বাস্তবায়নে বাধা দেয়, তাহলে তেল আবিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভাষণে ইশিবা বলেন, “জাপান এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তবে এই স্বীকৃতি প্রদান সময়ের ব্যাপার মাত্র। জাপানের জনগণ দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে এবং উপযুক্ত সময়ে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবো।” “সেই সঙ্গে আমি বলবো, সম্প্রতি ইসরায়েলের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা একাধিকবার দ্বিরাষ্ট্র সমাধান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করছেন এবং এতে জাপানের জনগণ খুবই ক্ষুব্ধ।” “আমি স্পষ্টভাবে বলতে চাই, ভবিষ্যতে যদি ইসরায়েল…

Read More

তিনি বলেন, জাতীয়তাবাদী পতাকা নিয়ে এই ‘রক্ত পিপাসু শেখ হাসিনাকে পরাজিত’ করতে তারেক রহমান যে পটভূমি রচনা করেছেন এবং তরুণদের উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছেন, তা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এসময় বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির নেতারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। রিজভী বলেন, খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর তারেক রহমান জাতীয়তাবাদী পতাকা হাতে নেতৃত্ব দিয়েছেন। তিনি শুধু দেশীয় রাজনীতি নয়, প্রবাসে থেকেও সংগঠনকে সুসংগঠিত করেছেন এবং তরুণ প্রজন্মকে গণতন্ত্রের সংগ্রামে সম্পৃক্ত করেছেন। তার ভাষায়, ‘তারেক রহমান তরুণদের…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কে প্যারিসের মেয়র অ্যানে হিদালগো বৈঠক করেছেন। মঙ্গলবার এ বৈঠকে উভয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্রীড়া, সামাজিক উদ্যোগ ও বিশ্ব-মানবিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাক্ষাতকালে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং বৈশ্বিক শরণার্থী সঙ্কট—বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট সম্পর্কে ব্যাপক মতবিনিময় করেন। এ সময় ড. ইউনূস বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন…

Read More

বলিউডের সালমান খানের ওপর যেন একেবারে উঠে পড়েই লেগেছেন ‘দাবাং’ খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ। দিন কয়েক আগেই সালমান খান ও তার পরিবারকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন। এবারও ফের একই কাজ করলেন এই পরিচালক। অভিনব কাশ্যপের দাবি, সালমান খানের বাবা সেলিম খানকে বলিউডের সেরা চিত্রনাট্যকার বলা যায় না। তার মতে, সেলিম খান প্রভাব খাটিয়ে বলিউডে জায়গা পেয়েছেন। এরপরই তিনি সালমান খানকে কড়া ভাষায় সমালোচনা করেন। অভিনবের কথায়, ‘সালমান খানও বাবার মতো প্রভাব খাটিয়ে টিকে আছেন। তাকে সুপারস্টার বলা যাবে না। সালমান নোংরা বাবার নোংরা ছেলে; ফুটপাতে বড় হয়েছেন। তাই তো এই ধরনের রুচি!’ অভিনব কাশ্যপের এই ক্ষোভের পেছনে…

Read More

যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় অভিযুক্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের দেশের বাড়ির দেওয়াল ও ফটকে পালটা ডিম নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এনসিপি নেতাকর্মী ও ছাত্র-জনতা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও জামায়াতের…

Read More

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ ও কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল)। এর মধ্যে ২১ জনই বাংলাদেশি নাগরিক। স্থানীয় সংবাদমাধ্যম সিনার হারিয়ান জানায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানী কুয়ালালামপুরের লোরং হাজি তাইব এলাকায় এই অভিযান চালানো হয়। কর্তৃপক্ষ পৌঁছানোর পর অনেক বিদেশি ব্যবসায়ী পালিয়ে যায়, ফলে বেশ কয়েকটি স্টল খালি হয়ে যায়। কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, ওই এলাকায় রেস্টুরেন্ট ও মার্কেটে অভিযান চালিয়ে একজন নারীসহ মোট ১২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। এদের মধ্যে ৮ জন বাংলাদেশি, একজন ভারতীয়, একজন পাকিস্তানি এবং দু’জন ইন্দোনেশিয়ান। তাদের কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে…

Read More

ইহুদি নববর্ষকে উপলক্ষ করে আল আকসা মসজিদ চত্বরে নাচ-গান ও আনন্দ উদযাপন করেছে শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারী। ফিলিস্তিনের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা বলেছেন, গতকাল সকালে এবং দুপুরে দুই দফায় কয়েক শ বসতি স্থাপনকারী আল আকসা মসজিদ চত্বরে এসে ইহুদি নববর্ষ উপলক্ষে প্রার্থনা, নাচ-গান ও হৈ-হুল্লোড় করেছে। তাদেরকে বাধা দেওয়ার উপায় ছিল না কারণ সশস্ত্র পুলিশ প্রহরা নিয়ে তারা প্রবেশ করেছিল। ফিলিস্তিনের ইসলামি ওয়াক্ফ দপ্তরের আর এক কর্মকর্তা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সকাল ও দুপুর মিলিয়ে ৪ শতাধিক ইহুদি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশ করেছিল। ইসলাম ধর্মে…

Read More

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউইয়র্কে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন। বিমানবন্দর ত্যাগের সময় স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের প্রতিবাদ এবং উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে তাকে নিরাপদে গাড়িতে তুলে দেন একজন প্রবাসী বাংলাদেশি যুবক। পরবর্তীতে সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন ওই যুবক, যার পরিচয় উঠে এসেছে সাবেক শিবির নেতা হিসেবে। জানা গেছে, ঘটনার সময় মির্জা ফখরুল ছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাও সঙ্গে ছিলেন। বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্চস্বরে স্লোগান ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের একজন ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালি দিয়েছে। এই গালিটা শুধু ডা. তাসনিম জারাকে দেয়নি। যারা আগামীর বাংলাদেশে ভালোর জন্য রাজনীতি করতে চান, তাদের দিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। তিনি লিখেছেন, একটা মুহূর্ত কোনোভাবেই মাথা থেকে যাচ্ছে না। আওয়ামী লীগের একজন ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালি দিচ্ছে। আর তিনি চুপ করে সেখান থেকে হেঁটে চলে যাচ্ছেন। আমি শুধু সেই সময় তার মানসিক অবস্থার কথা চিন্তা করছি। একটা মানুষ তার বিলেতি জীবন ছেড়ে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে মানুষ ও দেশকে…

Read More

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, গাজায় যুদ্ধ চলতে থাকলে নোবেল শান্তি পুরস্কারের কোনো সম্ভাবনা নেই। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সংঘাত বন্ধ করতে ইসরায়েলের ওপর চাপ তৈরি করতে হবে এবং এই মুহূর্তে কার্যকর ভূমিকা নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এছাড়া ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর যদি ইসরায়েল ফ্রান্সের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, তবে তার জবাব দিতে ফ্রান্স প্রস্তুত। মঙ্গলবার ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি এমনটা হয়, আমরা জবাব দেবো। আমরা প্রস্তুত। সবকিছুর জন্য প্রস্তুত আছি। তবে আমি মনে করি, এই মুহূর্তে…

Read More