Author: MK Raj

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। বৃহস্পতিবার শহীদ জেহাদ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, ‘শহীদ জেহাদ দিবসে আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি।’ ‘শহীদ নাজির উদ্দিন জেহাদ ৯০’র স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে একটি অবিস্মরণীয় নাম। রক্তমাখা ওই আন্দোলন ছিল বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে শহীদ জেহাদ পুলিশের বুলেট নিজের বুকে বরণ করে নেন। শাহাদাত বরণ করেন এই অকুতোভয় ছাত্রনেতা। তার রক্ত স্রোতের ধারা…

Read More

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক ওয়ালে দেওয়া পোস্টে একথা জানান তিনি। এদিকে জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধেও আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এ মামলার গ্রেফতার চার আসামি হলেন- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ…

Read More

জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের বিষয়ে মতামত দিয়েছে বিএনপি। তারা জাতীয় নির্বাচনের আগে আরেকটি নির্বাচন চান না বলেও জানান। বুধবার (৮ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ গণভোট বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয়ে তিনি এসব কথা বলেন। গণভোট কবে হতে পারে সেই পরামর্শ দিয়ে সালাহ উদ্দিন বলেন, সামনে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনশাল্লাহ সেই নির্বাচনের আগে। আমাদের সময় আছে, নির্বাচনের সময়টাও যদি ধরি, তাও সাড়ে তিন মাস- নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস। কারণ অক্টোবরের আমরা এখন প্রায় সেকেন্ড হাফের দিকে আছি। এই সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তফসিলটা ঘোষণা…

Read More

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তার জবাবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সম্প্রতি ভারতের পররাষ্ট্রসচিবের বাংলাদেশের নির্বাচন নিয়ে করা মন্তব্যের জবাবে বুধবার (৮ অক্টোবর) এসব কথা বলেন তিনি। তৌহিদ হোসন বলেন, এটা তাদের বিষয় নয়। এটা সম্পর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের কমেন্ট সম্পূর্ণ অপ্রত্যাশিত। সোমবার নয়া দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিকাবের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কথা বলেছেন। বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত, যেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন…

Read More

রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আরেকটা গণঅভ্যুত্থান হতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। ‍বুধবার নিজের ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রাশেদ লেখেন, আমি মনে করি না বয়স্ক উপদেষ্টারা দুর্নীতি করেছে। এমন তথ্যও শোনা যায় না। মূলত তাদের রাষ্ট্র পরিচালনায় অনভিজ্ঞতা ও রাজনৈতিক জ্ঞান না থাকার কারণে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের পার্ট হয়েও তারা কিছু করতে পারেনি। তাদের গণঅভ্যুত্থানেও কোনো ভূমিকা নাই, হাসিনার বিরুদ্ধেও কখনো রাজপথে নামেনি। বৃদ্ধ বয়সে নাতিপুতির সঙ্গে খেলাধুলা করে সময় কাটানো মানুষগুলোকে প্রলোভন দেখিয়ে সরকারের উপদেষ্টা বানিয়ে ভুল করেছে কতিপয় ছাত্র নেতৃত্ব। অর্থাৎ গণঅভ্যুত্থানের পরে অদক্ষ লোককে সরকারের উপদেষ্টা বানানোর পুরোপুরি…

Read More

বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের কাছে যুবদল পরিচয়ে চাঁদা আদায় করা হয়েছে এমন একটি খবর ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে দেলোয়ার হোসেনের দুই নাতি। সম্প্রতি এক ভিডিও বার্তায় তারা এ কথা বলেন। সাবেক বিএনপি মহাসচিবের নাতি আলভী ও অর্ভিল জানান, তাদের দাদা খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন বিএনপির সাবেক মহাসচিব ও বাবা খন্দকার আবদুল হামিদ ডাবলু ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য। সম্প্রতি দেলোয়ার হোসেনের পরিবারের কাছে যুবদল পরিচয়ে চাঁদা আদায়- এমন একটি খবর গণমাধ্যম মারফত ছড়িয়ে পড়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে মগবাজার এলাকার কথা। কিন্তু প্রকৃত বিষয় হলো, মগবাজারে খন্দকার পরিবারের কোনো বাড়ি নেই। যা আছে…

Read More

গত বছর গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে অংশ নিতে দেশে ফিরছেন তারেক রহমান। তিনি প্রায় ২০ বছর ধরে নির্বাসনে আছেন। ৫৯ বছর বয়সি তারেক রহমান হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কার্যত দলটির প্রধান নেতা। দলটির বিশ্বাস, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদীয় নির্বাচনে তারা জিততে পারে। সংবাদ ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের। ২০২৬ সালের এ নির্বাচনকে দেশটির জন্য অন্যতম ফলপ্রসূ নির্বাচন হিসেবে দেখা হচ্ছে। এটি একটি অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, সময় এসেছে, ইনশাআল্লাহ,…

Read More

গাজা অভিমুখী কনশানস নৌযান থেকে ইসরাইলি বাহিনীর হাতে আটক হয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। তার আটকের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি শহিদুল আলমের বিষয়ে বার্তা দেন। এর আগে বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় শহিদুল আলম জানান, সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরাইলের দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে। তিনি ভিডিও বার্তার ক্যাপশনে লেখেন, ‘আমি শাহিদুল আলম, বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তা হলে আমরা সমুদ্রপথে আটকানো হয়েছি…

Read More

এবারের বিসিবি নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের কথা ছিল তামিম ইকবালের। তবে শেষ পর্যন্ত সাবেক এই অধিনায়ক নির্বাচন থেকে সরে দাঁড়ান। তার সঙ্গে সরে দাঁড়ান ঢাকার ক্লাব সংগঠকদের বড় একটি অংশও। আলোচনা-সমালোচনার মাঝেই গত সোমবার বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনে ঢাকার ক্লাব ক্রিকেটের অধিকাংশ কাউন্সিলর ভোট বর্জন করেছিলেন। নির্বাচনের পর আজ (বুধবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে করেন তারা। যেখানে উপস্থিত ছিলেন তামিম ইকবালও। তিনি জানান, একা নির্বাচন করলেও পাস করতেন। তবে নির্বাচনের নামে সিলেকশন চাননি। তাই সরে দাঁড়িয়েছেন। তামিম বলেন, ‘আমি এটা গ্যারান্টি দিয়ে বললাম, আমি স্বতন্ত্র…

Read More

গাজায় হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করে বলেছেন, ইসরাইলের নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন না হওয়া পর্যন্ত গাজায় সামরিক অভিযান থামবে না। নেতানিয়াহু বলেন, “সব জিম্মিকে মুক্ত করা, হামাস শাসনের অবসান ঘটানো এবং গাজা যেন তেলআবিবের জন্য আর কোনো হুমকি না থাকে— এই তিনটি বিষয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চলবে।” মঙ্গলবার (৭ অক্টোবর) গাজা যুদ্ধের দুই বছর পূর্তিতে প্রকাশিত এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেন তিনি। খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। অন্যদিকে, হামাসের এক শীর্ষ মধ্যস্থতাকারী বলেছেন, “আমরা ইসরাইলকে এক মুহূর্তের জন্যও বিশ্বাস করি না।”তিনি জানান, একদিকে ইসরাইল গাজায় সংঘাত বন্ধে পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছে, অন্যদিকে…

Read More