Author: MK Raj
২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানীর প্রেস ক্লাব এলাকায়। পুলিশের বাধার মুখে সেখান থেকে সরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। রোববার (১২ অক্টোবর) দুপুরে সেখানে সরে গিয়ে ওই স্থান থেকেই তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, জনদুর্ভোগ এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি এখন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এখান থেকেই কর্মসূচি চালিয়ে যাব। তিনি আরও বলেন, আমাদের শীর্ষ নেতারা এরইমধ্যে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন।…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১২ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, আজকের সভায় মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশের শান্তি ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে…
দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে জামায়াত আমির বলেছেন, গুম ও খুনের সঙ্গে জড়িত সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেওয়া যায় না। অপরাধের দায় শুধু সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরই বর্তাবে। রোববার (১২ অক্টোবর) সকালে ফেইসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, গুম ও খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চান। ডা. শফিকুর রহমান…
ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিদের আগামীকাল ১৩ অক্টোবর, সোমবার থেকে মুক্তি দেওয়া শুরু করবে উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় ট্রাম্প জানান, গাজায় এখনও ২০ জনের বেশি ইসরায়েলি জিম্মি জীবিত অবস্থায় এবং ২৮ জন জিম্মির দেহাবশেষ আছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প জানান, জীবিতদের পাশাপাশি মৃত জিম্মিদের দেহাবশেষও হস্তান্তর করবে হামাস। এর পাশাপাশি কারাগারে বন্দি ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। তবে গোটা প্রক্রিয়াটি একদিনে না কি ধাপে ধাপে কয়েক দিনে ঘটবে, তা এখনও স্পষ্ট নয়। শনিবার সাংবাদিকদের…
সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচনের বিষয়ে গণভোট করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে কে দিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (১১ অক্টোবর) এক আলোচনা সভায় এ প্রশ্ন তোলেন তিনি। রাজধানীর মৌচাকে কসমস সেন্টারে কসমস গ্রুপ ও ইউনাইটেড নিউজ এজেন্সি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘ইলেকশন ২০২৬ : এ ক্রিটিক্যাল লুক অ্যাট প্রোপশনাল রিপ্রেজেনটেশন’ শীর্ষক এ আলোচনা সভা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মামুন আল মোস্তফা। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, পিআরের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? আমাদের তো… প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে, যেগুলো ঐকমত্য হয়নি। তাহলে যদি…
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘শাপলা জাতীয় ফুল এবং জাতীয় প্রতীক, তার সঙ্গে ধানের শীষের তুলনা করা যেন মামার বাড়ির আবদার। এ সব দাবিতে একদিকে সময় নষ্ট, অন্যদিকে ঐক্যের স্পিট প্রতিহত হচ্ছে।’ শনিবার (১১ অক্টোবর) গাজীপুর মহানগর বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘চক্রান্তমূলক অনেক সুড়ঙ্গ তৈরির চেষ্টা করা হচ্ছে। যিনি পালিয়ে গেছেন পাশের দেশে, তাকে যেন ফিরিয়ে আনা যায়। রাষ্ট্রের অভ্যন্তরে গভীর চক্রান্ত চলছে, গভীর ষড়যন্ত্র চলছে।’ তিনি আরও বলেন, ‘যারা এখন নানা ধরনের বিতর্ক তৈরি করছেন, বিভাজন করছেন, কারো জন্য মঙ্গল…
গুম নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ডকুমেন্টারির কাজে সিলেটের সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (১১ অক্টোবর) দুপুরে যে পথ দিয়ে তাকে ভারতের শিলংয়ে নেয়া হয় ওই সীমান্ত এলাকা ঘুরে দেখেন তিনি। পরিদর্শন শেষে যমুনা টেলিভিশনের কাছে সেই দিনের অনুভূতি তুলে ধরেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাকে যেদিন চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিলো তখন তো আমি কিছুই বুঝতে পারিনি। আর আমি জানতামও না যে, আমাকে বর্ডার ক্রস করানো হচ্ছে। ভেবেছিলাম আমাকে হয়তো ক্রসফায়ারের উদ্দেশে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখানে পরিদর্শনে এসে মনে হচ্ছে এই রাস্তা দিয়েই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল।…
ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থি নেতা মারিয়া কোরিনা মাচাদো চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সমালোচকরা বলছেন, মাচাদো অতীতে ইসরায়েলের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছিলেন এবং গাজায় ইসরায়েলি হামলার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এমনকি নিজের দেশ ভেনেজুয়েলায় সরকার পতনের জন্য বিদেশি হস্তক্ষেপের আহ্বানও জানান তিনি। মাচাদো দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার গণতান্ত্রিক আন্দোলনের মুখপাত্র হিসেবে পরিচিত। দেশের জনগণের সাহস ও স্বাধীনতার প্রতীকে পরিণত হওয়ায়, তাকে “গণতন্ত্রের আলোকবর্তিকা” আখ্যা দিয়ে নোবেল কমিটি শুক্রবার শান্তি পুরস্কার ঘোষণা করে। তবে পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই হোয়াইট হাউস মন্তব্য করে—“এই পুরস্কারে শান্তির চেয়ে রাজনীতি প্রাধান্য পেয়েছে।” সমালোচকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের ব্যর্থ প্রচারণার পর…
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ব্যারিস্টার নুসরাত খান ইতোমধ্যে বাগদান সেরেছেন। শুক্রবার (১০ অক্টোবর) পারিবারিকভাবে এই বাগদান সম্পন্ন হয়। ব্যারিস্টার নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য ও টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে। শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এর কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে একটি পোস্ট দিয়েছেন ইশরাকের বাগদত্তা ব্যারিস্টার নুসরাত খান। সেখানে বাগদানের কথা জানিয়ে সবার দোয়া চেয়েছেন তিনি। সেইসঙ্গে জানিয়েছেন বিয়ের সম্ভাব্য তারিখও। ফেসবুকে নুসরাত লিখেছেন, ‘আমি সকলের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য…
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার আসন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) এ ধানের শীষের প্রার্থী হতে পারেন মাওলানা জুনায়েদ আল হাবীব। তিনি কওমি মাদ্রাসাভিত্তিক প্রাচীন রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি এবং হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব। স্থানীয়ভাবে একজন বরেণ্য আলেম ও ইসলামি বক্তা হিসেবে তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। দীর্ঘদিন ধরে তিনি এ আসনে নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসনটি তাকে ছেড়ে দেওয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে তার প্রার্থীতা এখনো নির্ভর করছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিএনপি নেতৃত্বাধীন জোটে পুনরায় যুক্ত হওয়া-না-হওয়ার সিদ্ধান্তের ওপর। উল্লেখ্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (উবায়দুল্লাহ…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.