Author: MK Raj
ক্যানসারে আক্রান্ত নাট্যনির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন লেখক ও নির্মাতা গোলাম রাব্বানী। তিনি জানান, কেমোথেরাপি দেওয়া হচ্ছে শুকুকে। আরও ১২ সপ্তাহ চেন্নাইয়ে থাকতে হবে তাকে। পাশে আছেন শুকুর স্বামী ও নির্মাতা নূরুল আলম আতিক। এদিকে শুকুকে নিয়ে চয়নিকা চৌধুরী বলেন, মাতিয়া বানু শুকু আপু, অনেক ভালো থেকো তুমি… তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। ভালোবাসা সবসময় তোমার জন্য। তুমি একদম চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। মতিয়া বানু শুকুর জন্য দোয়া চেয়ে চয়নিকা লেখেন, শুকু আপু অসুস্থ হয়ে এখন চেন্নাইতে। তাঁর কেমো চলছে। সবাই তাঁকে প্রার্থনায় রাখবেন। নাট্যাঙ্গনে গুণী…
ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় ফেল করার খবর পেয়ে আত্মহত্যা করেছেন চাঁদনী আক্তার নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে পৌরসভার ভাদুঘর টিএন্ডটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদনী আক্তার জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের মো. ফারুক মিয়ার মেয়ে। জানা গেছে, চলতি বছর চিনাইর ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন চাঁদনী। দুপুরে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফেল করার খবর জানতে পারেন তিনি। এ সময় ফলাফল খারাপ করার বিষয়টি মেনে নিতে না পেরে কীটনাশক (কেরির বড়ি) খেয়ে ফেলেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে তাৎক্ষণিক ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া…
চট্টগ্রাম ইপিজেডে কারখানার আগুন নিয়ন্ত্রণে। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (সিইপিজেড) এলাকায় কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ১৭ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সিইপিজেডে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. জাকির বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে কিছুটা। তবে পুরোপুরি নির্বাপন করা যায়নি এখনও। ইউনিটগুলো এখনো ঘটনাস্থলে রয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। এ ঘটনায় বেপজা ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি করা হয়েছে। বেপজার পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে। উভয় কমিটি যথাক্রমে ৭ ও ১৫…
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান। তবে এ অনুষ্ঠানে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীবের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই স্বাক্ষর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আইনি ভিত্তি অর্জন হবে না। এটা কেবল আনুষ্ঠানিকতা। আমরা বহুবার আইনি ভিত্তির কথা বলেছি। তাই আইনি ভিত্তির আগে এই ধরনের আনুষ্ঠানিকতা ‘জুলাই ঘোষণাপত্রের’ মতো আরেকটি একপাক্ষিক দলিলে রূপান্তর হবে। তবে ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে, তাই আমরা ঐকমত্য কমিশনের…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাক্ষরিত হতে যাওয়া জুলাই জাতীয় সনদ বাংলাদেশের জন্য নতুন একটা বিরাট মাইলফলক বলে মনে করেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের জুলাই সনদ নিয়ে বেগম জিয়ার এমন মনোভাবের কথা জানান তিনি। খালেদা জিয়ার কাছ থেকে জুলাই সনদ বিষয়ে কেমন প্রতিক্রিয়া পেলেন জানতে চাইলে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, আমাদের সঙ্গে বিস্তৃত কথা হয়নি। আমরা তো যেটা দেখেছি এবং তিনি (খালেদা জিয়া) যতটুকু বলেছেন, তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিনি এটাকে…
টমাহক ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনকে দীর্ঘপাল্লার এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে মস্কো-ওয়াশিংটনের সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। দুই নেতার মধ্যে প্রায় আড়াই ঘণ্টার ফোনালাপ এই হুঁশিয়ারি দেন পুতিন। ফোনালাপে ইউক্রেন যুদ্ধ ও ভবিষ্যৎ শান্তি আলোচনার বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়। শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপ নিয়ে বৃহস্পতিবার মস্কোয় সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেন, “পুতিন পুনরায় তার অবস্থান স্পষ্ট করেছেন যে টমাহক ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বদলাতে পারবে না। বরং এই ক্ষেপণাস্ত্র দুই দেশের সম্পর্ক এবং ইউক্রেনে…
৪৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্রশিবির। এরই মধ্যে চট্টগ্রামের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ২৬ পদের ২৪ পদে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে জামায়াতের এ ছাত্র সংগঠন। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় সপ্তম চাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে ভিপি হয়েছেন শিবির প্যানেলের মো. ইব্রাহিম হোসেন রনি। তিনি চট্টগ্রাম মহানগর দক্ষিণের শিবির সভাপতি ও ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট। অন্যদিকে ৮ হাজার ৩১ ভোট পেয়ে জিএস হয়েছেন শিবির প্যানেলের সাঈদ বিন হাবিব। তিনি শাখা শিবিরের সাহিত্য সম্পাদক ও…
জনগণের প্রত্যাশা পূরণের পুরোপুরি যোগ্যতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আগামী ৪ মাসে তাদের কাছে বেশি প্রত্যাশাও নেই বলে জানান তিনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন রাশেদ খান। ফেসবুক পোস্টে তিনি গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের কাছে যেসব প্রত্যাশা ছিল সেগুলোও জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, গণ-অভ্যুত্থানের সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা অফিস-আদালতে দুর্নীতিবিরোধী কঠোর অভিযান চালাবে। দুর্নীতিবাজ আমলাদের ধরে ধরে জেলা ঢোকাবে এবং ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ ডামি রাজনীতিবিদ, এমপি মন্ত্রীদের কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাবে। তারা অবৈধ সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা নেবে। কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে…
বিশ্ব খাদ্য দিবসে জাতিকে আহার যোগানো কৃষকদের প্রতি অঙ্গীকার নতুন করে পুনর্ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ গড়ে উঠেছে তাদের হাতে, পুষ্ট হয়েছে তাদের ত্যাগে, আর শক্তি পেয়েছে তাদের অবিচল স্থিতিশীলতায়। বগুড়ার উর্বর মাঠ থেকে শুরু করে বরিশালের ‘ভাসমান বাগান’ পর্যন্ত—প্রতিটি শস্যদানায় লুকিয়ে আছে তাদের সহনশীলতার গল্প এবং আমাদের সম্মিলিত ভবিষ্যতের প্রতিচ্ছবি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষকদের পরিশ্রমে বাংলাদেশ গড়ে উঠেছে, তাদের ত্যাগে পুষ্ট হয়েছে, আর তাদের দৃঢ়তায় হয়েছে শক্তিশালী। বগুড়ার উর্বর মাঠ থেকে শুরু করে বরিশালের ভাসমান বাগান পর্যন্ত-প্রতিটি শস্যদানার ভেতর লুকিয়ে আছে তাদের সহনশীলতার গল্প এবং আমাদের সম্মিলিত ভবিষ্যৎ। বিশ্ব খাদ্য দিবস…
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ করেছে রাষ্ট্রপক্ষ। টানা পাঁচদিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের চরম দণ্ড (মৃত্যুদণ্ড) চেয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ (বৃহস্পতিবার) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ আবেদন জানান তিনি। একইসঙ্গে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের শাস্তির বিষয় আদালতের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। একজন মানুষকে হত্যার জন্য যদি একবার মৃত্যুদণ্ড দেওয়া হয়,…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.