Author: MK Raj
প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুর পর কেটে গেছে দীর্ঘ ২৯ বছর। কিন্তু এখনও তার মৃত্যুর রহস্য উন্মোচিত হয়নি। সম্প্রতি আবারও নতুন করে আলোচনায় এসেছে এই ‘স্বপ্নের নায়কের’ মৃত্যু। সময়ের এক বিশেষ সাক্ষাৎকারে সালমান শাহর মামা আলমগীর কুমকুম একের পর এক চাঞ্চল্যকর দাবি তুলে ধরেছেন, যা আবারও প্রশ্ন তুলেছে এই মৃত্যু আত্মহত্যা না কি পরিকল্পিত হত্যা সেই বিতর্কে। আলমগীর কুমকুমের অভিযোগ, সালমান শাহর মৃত্যুর নেপথ্যে রয়েছেন তার সাবেক স্ত্রী সামিরা হক। তিনি বলেন, সালমানের মৃত্যুর পর অনেক প্রশ্নের উত্তর আজও মেলেনি, যেগুলোর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা কেউ দিতে পারেনি। তিনি যে দশটি প্রশ্ন উত্থাপন করেছেন, সেগুলোর মধ্যে অন্যতম হলো: . মৃত্যুর আগে…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলেও যদি সরকারের অভ্যন্তরে প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত ব্যক্তিরা থেকে যান, তবে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। শনিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আমীর খসরু বলেন, যদি আজকের অন্তর্বর্তী সরকারে এমন কেউ থাকেন যাদের নিয়ে রাজনৈতিক দলগুলো প্রশ্ন তোলে, তাহলে তাদের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এই ব্যক্তিদের সরিয়ে দেওয়া প্রয়োজন। অন্যথায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে- এটা একেবারে পরিষ্কার। তিনি বলেন, বাংলাদেশের জনগণ ১৭ বছর ধরে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংগ্রাম করেছে। যুদ্ধ করেছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালয়েশিয়া আগমনকে ঘিরে অনুষ্ঠিত এক মোটরসাইকেল মিছিলে অংশ নেওয়া প্রায় ৫০ জন বিক্ষোভকারীকে শনিবার (২৫ অক্টোবর) রাতে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভকারীরা রাত প্রায় ১০টার দিকে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে দিয়ে মোটরসাইকেল কনভয়ে অতিক্রম করেন। তাদের মধ্যে কেউ কেউ ফিলিস্তিনের পতাকা বহন করছিলেন এবং যুক্তরাষ্ট্রের ইসরাইলপন্থি নীতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। তারা ‘মালয়েশিয়া জাগো, ট্রাম্পকে তাড়াও’ বলে স্লোগান দেন। পুলিশ মেনারা তাবুং হাজির সামনে, যা মার্কিন দূতাবাস থেকে প্রায় ১০০ মিটার দূরে, একটি চেকপয়েন্টে তাদের গ্রেফতার করে। পরে বিক্ষোভকারীদের মোটরসাইকেল হেঁটে জালান তুন রাজাক পুলিশ স্টেশনে নিয়ে যেতে বলা হয় এবং সেখানে যানবাহনগুলো জব্দ করা হয়। এর আগের দিন,…
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এখন অকার্যকর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, সাম্প্রতিক বড় বড় যুদ্ধগুলো শুরু করেছে সেই দেশগুলোই যারা নিজেরাই নিরাপত্তা পরিষদের সদস্য, অথচ তারা গাজায় চলমান মানবিক বিপর্যয়ের সময় নীরব দর্শক হয়ে আছে। শনিবার (২৫ অক্টোবর) রাতে এক প্রতিরবদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে লুলা বলেন, “আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো কাজ করছে না, একদমই না। সাম্প্রতিক সময়ের প্রতিটি বড় যুদ্ধ শুরু করেছে সেই দেশগুলোই যারা নিজেরাই…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক না পাওয়াকে কেন্দ্র করে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে টানাপোড়েন বেড়েই চললেও, শেষমেশ রাজনৈতিক লড়াইয়েই নামার ঘোষণা দিয়েছে দলটি। তাদের স্পষ্ট বক্তব্য— যতদিন শাপলা না মিলছে, ততদিন আন্দোলন চলবে। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, শাপলা প্রতীক নিয়ে তারা কোনো বিকল্প ভাবছে না। বরং এই প্রতীককে কেন্দ্র করেই রাজপথে শক্ত অবস্থান নিতে প্রস্তুত এনসিপি। তাদের দাবি— ইসির এই সিদ্ধান্ত শুধু একটি প্রতীক নয়, বরং রাজনৈতিক অধিকার ও অংশগ্রহণের প্রশ্নের সঙ্গে যুক্ত। এনসিপির একাধিক নেতা বলেন, ইসি যদি শাপলা না দেয়, সেটি হবে একটি রাজনৈতিক দলকে সংগঠনিকভাবে দুর্বল করার চেষ্টা। তাই বিষয়টি…
ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীরকে সংযুক্ত করার বিল পাস করার পর বিশ্বের বিভিন্ন দেশ এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। পাকিস্তান ১৪টি দেশের সাথে একটি যৌথ বিবৃতি জারি করেছে। ইসরায়েলি পার্লামেন্টে গৃহীত সেই খসড়া আইনের কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশও। শুক্রবার (২৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানায় বাংলাদেশ। বিবৃতিতে অধিকৃত পশ্চিম তীরের ওপর ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেওয়ার লক্ষ্যে তেল আবিবের প্রচেষ্টার তীব্র নিন্দা জানানো হয়। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে দখলদারিত্ব অব্যাহত রাখছে, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩৩৪ এর সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে, পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের…
ঢাকাই সিনেমার চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রমনা থানা পুলিশ এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। পুলিশের একটি সূত্র গণমাধ্যমে জানায়, মামলাটি আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন থাকায় আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে, সে জন্য রমনা থানা থেকে সংশ্লিষ্ট সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। রমনা থানার ওসি গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। তার রহস্যজনক মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন…
গঠনের মাত্র আট মাসের মাথায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এর নাম পাল্টে ফেলা হলো। ছাত্র সংগঠনটি এখন থেকে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। তবে নতুন নামে আত্মপ্রকাশ করলেও তাৎক্ষণিকভাবে সংগঠনটির কোনো নতুন কমিটি ঘোষণা করা হয়নি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর শাহবাগে অবস্থিত আবু সাঈদ কনভেনশন সেন্টারে গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণবিষয়ক জাতীয় সম্মেলন চলাকালে এই নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু…
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, জামায়াত ইসলামী শুরু থেকেই রাজনৈতিক জটিলতা সৃষ্টির চেষ্টা করে আসছে। ঐকমত্য কমিশনের আলোচনায় নিম্ন কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) এজেন্ডাটি অন্তর্ভুক্ত ছিল না। জামায়াত যখন বুঝতে পারলো যে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানো যাচ্ছে না, তখনই তারা নিম্ন কক্ষে পিআর-এর আলোচনা নিয়ে আসে। তারা নিম্ন কক্ষে পিআর না হলে ভোটে যাবেন না বলেও হুমকি দেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে এসব কথা বলেন রুমিন ফারহানা। তিনি জামায়াতের এই ধরনের আচরণকে ‘ব্ল্যাকমেইলিং’ হিসেবে আখ্যায়িত করে বলেন, জামায়াতের এই যে ব্ল্যাকমেইলিং, কিছু হলে আমরা ভোটে যাব না, নির্বাচন বর্জন করব— এগুলো হচ্ছে অন্য রাজনৈতিক দল ও…
আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন কমিশন বারবার বলেছে—আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। এ বিষয়ে সরকারের ওপর কোনো চাপ নেই। দেশি-বিদেশি কেউ বলছে না তাদের নির্বাচনি প্রক্রিয়ায় ফিরিয়ে নিতে হবে। বরং তারা অবাক হচ্ছে—জুলাই আন্দোলনে এত বড় হত্যাযজ্ঞের পরও কেন তারা অনুতপ্ত নয়। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকায় নবগঙ্গা পার্কে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে সব দলই এক আছে। সবাই একই কাতারে রয়েছে। এবারের ভোটে জনগণ উৎসাহের সঙ্গে অংশ নেবে, কারণ অতীতে তারা ভোট…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.