Author: MK Raj
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, যুবকদের সঠিকভাবে পরিচালিত করতে না পারলে জাতি দিশেহারা হয়ে পড়বে। তাই বিএনপি দেশে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে চায়। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি বেকার যুবকদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে হাটহাজারী সদর ডাকবাংলো চত্বরে আয়োজিতে র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাটহাজারী উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্টেশন চত্বরে গিয়ে মিলিত হয়। সারা দেশে…
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরপরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি ঝুঁকিতে নেই। বুধবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “গাজায় যুদ্ধবিরতি ভাঙার আশঙ্কা নেই। কিছুই সেটা বিপন্ন করবে না”। তিনি আরও বলেন, “হামাস একজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে, তাই ইসরায়েল পাল্টা আঘাত করেছে। এটাই তাদের করা উচিত ছিল। এমন হলে তাদের জবাব দিতেই হবে।” তবে ইসরায়েল হামাসকে দায়ী করলেও কোনো প্রমাণ সামনে আনেনি। এর আগে…
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সামনে রেখে জোট ও আসন সমাঝোতার রাজনীতি নিয়ে আলোচনা জোরদার হচ্ছে। বিভিন্ন জোট ভাঙা ও গড়ার লক্ষণ দেখা যাচ্ছে। তরুণদের নিয়ে গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোন জোটে যাবে সেদিকে দৃষ্টি রাজনৈতিক মহলের। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন বিএনপির সঙ্গে জোট করতে পারে এনসিপি। এ বিষয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি এখনো পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ আরও বলেন, যদি আমাদের জোটে যেতে হয়, তা অবশ্যই একটা নীতিগত জায়গা থেকে আসবে। জুলাই সনদ বা সংস্কার বিষয়ে কারা বাংলাদেশের পক্ষে দাঁড়াচ্ছে, আমাদের সহযোগিতা…
আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য পর্যাপ্ত সংখ্যক বডি-ওর্ন ক্যামেরা দ্রুত ক্রয়ের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য সব প্রস্তুতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। ভোটারদের মধ্যে এমন আস্থা তৈরি করতে হবে, যাতে তারা…
জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে আসেন তিনি। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে দ্রুত ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে এই অভিনেতা মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ‘ব্যাচেলর’ সিনেমা ও অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করা গুণী এই অভিনেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার পরিবার, সহকর্মী ও ভক্তরা। তারা দ্রুত তার আরোগ্য কামনা করছেন।
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের দেওয়া বড় লক্ষ্য তাড়ায় সুবিধা করতে পারেননি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে কালাম সিদ্দিকি ও রিজান হোসেনের দুর্দান্ত জুটিতে ম্যাচে ফেরে বাংলাদেশ। শেষ বিকেলে আলোক স্বল্পতায় পুরো ৫০ ওভার খেলা সম্ভব হয়নি। তাতে ডিএল মেথডে ৫ রানে জিতেছে বাংলাদেশের যুবারা। বগুড়ায় টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৫ রান করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৪৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩১ রান তুলে বাংলাদেশ। শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় ওভারেই ফেরেন জাওয়াদ আবরার। ৭ বলে ১০ রান করেছেন এই ওপেনার। তিনে…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর লড়াইয়ে জামায়াত এবং বিএনপি এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। বিগত সময়ে বিএনপি কখনও তাদের জায়গা থেকে এককভাবে বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে, সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করেনি। আবার জামায়াত সংসদে কখনোই বৃহৎ একটি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেনি। সেই জায়গায় আগামীর বাংলাদেশে সংসদে স্থিতিশীলতা এবং সব ধরনের অপশক্তির সঙ্গে লড়াইয়ের জন্য এনসিপি এবং নতুন প্রজন্মের একটা বড় প্রতিনিধি আবশ্যক বলে আমরা মনে করি। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অভ্যুত্থান বিরোধী যারা শক্তি ছিল; আওয়ামী লীগ ও তাদের দোসরা।…
ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েকের আগামী ২৮ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশে আসার কথা রয়েছে বলে জানিয়েছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। তবে এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, তিনি জাকির নায়েকের সফর সম্পর্কে কিছুই জানেন না। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এমন কিছু জানি না। আপনারাই প্রথম জানালেন। আমি এ ধরনের কোনো তথ্য শুনিনি। উল্লেখ্য যে, ২০১৬ সালের জুলাইতে ঢাকায় হোলি আর্টিজানে হামলাকারীদের একজন পিস টিভির বক্তা জাকির নায়েক দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, এ অভিযোগের পর থেকে বাংলাদেশে পিস টিভি বাংলার সম্প্রচার বন্ধ করে দেয় বিগত আওয়ামী লীগ সরকার।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ১৮ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে গণভোটের ব্যবস্থার কথাও জানানো হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২টা ১০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠকে বসে জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্ব দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এবং অন্যান্য কমিশনাররা। প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে দুপুর সোয়া ২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার। সংবাদ সম্মেলনে তিনি বিএনপির সাম্প্রতিক প্রস্তাবের কড়া সমালোচনা করেন। তার ভাষায়—“সংসদ নির্বাচনের…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতার লোভে কোনো দল বা কোনো শক্তি যদি মনে করে তারা এককভাবে সবকিছু করবে। এই জাতীয় ঐক্য ভেঙে দেবে বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তারা সংসদ টেকাতে পারবে না। সরকার টেকাতে তাদের কষ্ট হবে। জনগণের যে আস্থা সেই আস্থা তারা পাবে না। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে ‘সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের ব্যাপারে আমাদের অবস্থান খুবই স্পষ্ট করেছি। জুলাই সনদ যেদিন স্বাক্ষর অনুষ্ঠান হয় সেদিনই আমরা স্পষ্ট করেছি। আমরা বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কীভাবে…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.