Author: Jesmin Haque

দেশের বাজারে টানা তিন দফা মূল্যহ্রাসের পর সম্প্রতি সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। তবে সর্বশেষ ঘোষণার পর নতুন করে কোনো সমন্বয় না হওয়ায় রোববারও আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্যবৃদ্ধির কারণে নতুন দর নির্ধারণ করে। সেই অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা করা হয়েছে। এই মূল্য শনিবার সকাল থেকে কার্যকর রয়েছে। বর্তমান দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, প্রখ্যাত লেখক ও সাহিত্যচিন্তক ড. সাঈদ-উর রহমান আর নেই। রোববার সকালে ঢাকায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, ড. সাঈদ-উর রহমান ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, গবেষক এবং বিশিষ্ট সাহিত্যচিন্তক। শিক্ষা, গবেষণা ও সাহিত্যচর্চায় তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। উপাচার্য মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বাদ মাগরিব উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি মসজিদে তার জানাজা…

Read More

অ্যাকাডেমিক সংস্কারসহ ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের বিভিন্ন একাডেমিক ও গবেষণাসংশ্লিষ্ট দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে থিসিস খাতে বরাদ্দ বৃদ্ধি, নিয়মিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালু, গবেষণা কেন্দ্রে সার্টিফিকেট কোর্স চালু, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, প্রাতিষ্ঠানিক ই-মেইলের মেয়াদ বৃদ্ধি, আন্তর্জাতিক জার্নালে প্রবেশাধিকার নিশ্চিত করা, প্রতিবন্ধীবান্ধব শিক্ষা পরিবেশ গড়ে তোলা, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সক্ষমতা বৃদ্ধি, উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা। কর্মসূচিতে জাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান…

Read More

দুর্নীতির মামলায় ভূমি সংস্কার বোর্ডের অধীন কোর্ট অব ওয়ার্ডস ভাওয়াল রাজ এস্টেটের বহিষ্কৃত হিসাবরক্ষক ইমামুল বাশার ওরফে মিলনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক দুই ধারায় মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলেও সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে সাত বছর কারাভোগ করতে হবে। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। রায়ে সরকারি কর্মচারী হিসেবে অপরাধমূলক অসদাচরণের দায়ে ইমামুল বাশারকে সাত বছরের কারাদণ্ড এবং ৯ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ওই অর্থ ভাওয়াল রাজ এস্টেটের ব্যাংক হিসাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া…

Read More

ইসলামে বিয়ে শুধু দুই ব্যক্তির পারস্পরিক সম্পর্ক নয়; এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও পারিবারিক বন্ধন। তাই বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিবার ও অভিভাবকদের সম্পৃক্ততাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ধর্মীয় বিশ্লেষকদের মতে, পরিবার বা অভিভাবকদের অজ্ঞাতে পালিয়ে গিয়ে বিয়ে করা ইসলামের আদর্শ ও পারিবারিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ বিয়ের ক্ষেত্রে আবেগের পাশাপাশি পারিবারিক অভিজ্ঞতা, সামাজিক বাস্তবতা এবং বর-কনের উপযুক্ততা বিবেচনা করা প্রয়োজন। এ বিষয়ে ঢাকার উত্তরার জামিয়া ইমাম বুখারীর মুফতি ও মুহাদ্দিস সাইদুজ্জামান কাসেমি বলেন, বিয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত ও দায়িত্বপূর্ণ চুক্তি। জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবারের পরামর্শ নেওয়া হলেও অনেক সময় বিয়ের ক্ষেত্রে তা উপেক্ষা করা হয়,…

Read More

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার দারিয়ালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো জান্নাতী আক্তার (১১) ও লামিয়া আক্তার (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন। জান্নাতী মুস্তাইন শেখের এবং লামিয়া মোস্তাক শেখের মেয়ে। পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তাদের দাদি নাছিমা বেগমের সঙ্গে বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় দুই শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে ডুবে যায়। ঘটনার খবর পেয়ে স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত তাদের খোঁজ শুরু করেন। পরে দুই শিশুকে উদ্ধার করে প্রথমে চুনখোলা এলাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য…

Read More

রাজধানীর গুলশানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে আটক করা হয়েছে। এর আগে একই ঘটনায় সরাসরি মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ। এছাড়া শুক্রবার ঘটনাস্থল থেকে আরও দুজনকে আটক করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে। পুলিশের তথ্য অনুযায়ী, গত শুক্রবার দুপুরে গুলশান থানার ৩…

Read More

ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে শনিবার রাতে বিশেষ নৈশভোজের আয়োজন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই আয়োজনে উপস্থিত ছিলেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শি জিনপিং শনিবার দুপুরে নয়াদিল্লিতে পৌঁছানোর পর থেকেই ব্যস্ত কর্মসূচিতে অংশ নেন। তিনি ব্রিকস সম্মেলনের বিভিন্ন অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন। সূত্রগুলোর দাবি, দীর্ঘ বিমানযাত্রা এবং সময়ের পার্থক্যজনিত ক্লান্তির কারণে তিনি নৈশভোজে অংশ নেননি। তবে দিনের গুরুত্বপূর্ণ বৈঠক ও অন্যান্য আনুষ্ঠানিক কর্মসূচিতে তার উপস্থিতি ছিল। নৈশভোজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকসভুক্ত…

Read More

শেরপুরের একটি গ্রামের ৮০ বছর বয়সী এক বৃদ্ধ দম্পতির জীবনসংগ্রাম এখন স্থানীয় মানুষের সহানুভূতির বিষয় হয়ে উঠেছে। দীর্ঘ দাম্পত্য জীবনে দারিদ্র্য, বার্ধক্য ও নানা শারীরিক সমস্যার মুখোমুখি হলেও তারা একে অপরের পাশে থেকে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামের বাসিন্দা সাজু শেখ ও নূরজাহানের বিয়ে হয়েছিল প্রায় সাত দশক আগে। সীমিত আয়ের মধ্যেও তারা সংসার গড়ে তুলেছিলেন। তাদের তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। মেয়েদের বিয়ে হয়ে গেছে অনেক আগে। ছেলেদের কেউ দূরে থাকেন, কেউ অনিয়মিতভাবে খোঁজখবর নেন। একমাত্র স্থানীয়ভাবে বসবাসকারী ছেলে নূর ইসলাম দিনমজুরি ও ঠেলাগাড়ি চালিয়ে নিজের সংসারের পাশাপাশি বৃদ্ধ মা-বাবার দেখভাল করার চেষ্টা করেন। তবে…

Read More

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে—যুক্তরাষ্ট্রের কাছে নাকি মাত্র ১৪ দিনের তেল মজুত রয়েছে। তবে বিশ্লেষণে দেখা যায়, এই দাবি বাস্তবতার পুরো চিত্র তুলে ধরে না। মূলত যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর)-এ সংরক্ষিত তেলের পরিমাণকে দেশের দৈনিক তেল ব্যবহারের সঙ্গে তুলনা করেই এই হিসাব প্রচার করা হচ্ছে। কিন্তু এসপিআরকে যুক্তরাষ্ট্রের মোট তেল সরবরাহ হিসেবে বিবেচনা করা সঠিক নয়, কারণ এটি জরুরি পরিস্থিতির জন্য সংরক্ষিত বিশেষ মজুত। ‘১৪ দিনের তেল’ ধারণার উৎস সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত কমে প্রায় ২৮৫ মিলিয়ন ব্যারেলে নেমে এসেছে।…

Read More