Author: Jesmin Haque
প্রধানমন্ত্রী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার অষ্টম বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রতিরক্ষা, পরিবেশ ও অভিবাসনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি অনুমোদন বৈঠকে সরকার ও সরকারের মধ্যে স্বাক্ষরিত ‘ট্রান্সফার অব ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়। এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে যোগ দিচ্ছে বাংলাদেশ মন্ত্রিসভা ‘ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট অন দ্য এস্টাবলিশমেন্ট অব দ্য ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স (আইবিসিএ)’ স্বাক্ষরের প্রস্তাবেও সম্মতি দিয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই প্রস্তাব উত্থাপন করে। আইবিসিএ হলো বড় বিড়ালজাতীয় প্রাণী সংরক্ষণে গঠিত একটি…
সাম্প্রতিক- উত্তেজনার মধ্যে ইসরায়েলকে রক্ষায় নিজেদের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বড় অংশ ব্যবহার করেছে। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর তথ্যের বরাতে এ খবর জানিয়েছে এএনআই। প্রতিবেদন অনুযায়ী, সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় ২০০টির বেশি থাড (THAAD) ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। এটি পেন্টাগনের মোট মজুদের উল্লেখযোগ্য অংশ বলে দাবি করা হয়েছে। পাশাপাশি পূর্ব ভূমধ্যসাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকেও স্ট্যান্ডার্ড মিসাইল-৩ ও স্ট্যান্ডার্ড মিসাইল-৬ নিক্ষেপ করা হয়। অন্যদিকে ইসরায়েল তুলনামূলকভাবে কম প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশটি অ্যারো ইন্টারসেপ্টর ও ডেভিড’স স্লিং ক্ষেপণাস্ত্রের সীমিত ব্যবহার করেছে, যার কিছু ইয়েমেন ও লেবাননভিত্তিক ইরানপন্থী গোষ্ঠীগুলোর ছোড়া রকেট প্রতিহত করতে ব্যবহৃত…
গত শুক্রবার (১৫ মে) ভারতের সুপ্রিম কোর্টের এক শুনানিতে প্রধান বিচারপতি Surya Kant কিছু বেকার তরুণকে ইঙ্গিত করে ‘তেলাপোকার মতো’ মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। বিচারপতির বক্তব্য অনুযায়ী, অনেক তরুণ কর্মসংস্থান বা পেশাগত অবস্থান তৈরি করতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম কিংবা অধিকারকর্মীর পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবস্থার সমালোচনায় যুক্ত হচ্ছেন। তবে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। পরে বিচারপতি সূর্য কান্ত ব্যাখ্যা দিয়ে জানান, তিনি পুরো তরুণ সমাজকে নয়, বরং ভুয়া ডিগ্রিধারীদের উদ্দেশে মন্তব্য করেছিলেন। ‘সব তেলাপোকা এক হলে?’ এই বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ভারতীয় তরুণ Abhijit Dipke সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যঙ্গাত্মক পোস্ট করেন— “সব…
একটি শিশুর মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দেওয়ার কথা। কিন্তু যখন একটি সাত বছরের শিশুকে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয় এবং তার বাবা প্রকাশ্যে বলেন, “আমি বিচার চাই না”, তখন সেটি কেবল একটি অপরাধের ঘটনা থাকে না; সেটি হয়ে ওঠে বিচারব্যবস্থা ও সামাজিক বাস্তবতার ভয়াবহ প্রতিচ্ছবি। রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ড দেশজুড়ে গভীর শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে। অভিযোগ অনুযায়ী, শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনাটি শুধু মানবিক অনুভূতিকেই আঘাত করেনি, বরং নিরাপত্তা ও বিচারহীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ঘটনার পর গণমাধ্যমের সামনে রামিসার বাবা আবদুল হান্নান মোল্লার বক্তব্য…
দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে নতুন করে কূটনৈতিক যোগাযোগ শুরু করেছে ও। এই সংলাপে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ফোলহা দে সাও পাওলো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। পরে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা’ তার বক্তব্য প্রকাশ করে। ইসমাইল বাঘাই বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা পাকিস্তানের মধ্যস্থতায় অব্যাহত রয়েছে। তিনি দাবি করেন, আলোচনায় ইরান কোনো অতিরিক্ত সুবিধা চাইছে না; বরং নিজেদের বৈধ অধিকার নিশ্চিত করতেই তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের প্রধান দাবি হলো দেশটির ওপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। বাঘাই বলেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়া…
ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তারকা ফুটবলার। নতুন কোচ দায়িত্ব নেওয়ার পর প্রথমবার জাতীয় দলে ডাক পান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গত সোমবার রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’-তে ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়। সেখানে নেইমারের নাম ঘোষণা হতেই উপস্থিত দর্শকদের করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। দল ঘোষণার সময় বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলেন নেইমার। নিজের নাম ঘোষণার পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। দুই হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়েন এই তারকা ফুটবলার। পরে সেই মুহূর্তের ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন তিনি। এরপর…
দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ইসলামকে ব্যবহার করে একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে এবং দেশের বিভিন্ন অপকর্মের দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদু বলেন, দেশের মানুষ এখন ইতিহাস ও বাস্তবতা সম্পর্কে সচেতন। অপপ্রচার ও মিথ্যাচার করে জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয়। জনগণের মূল সমর্থন বিএনপির পক্ষেই রয়েছে। তিনি অভিযোগ করেন, দেশে সংঘটিত বিভিন্ন অপকর্মের দায়…
পাবনার সাঁথিয়ায় অস্থায়ী পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতি আরও খারাপ হলে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টা থেকে পবিত্র ঈদুল আজহার আগের রাত ১২টা পর্যন্ত সাঁথিয়া পৌরসভার ইছামতি নদীর ডাইকের পাশের এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাঁথিয়া বাজারসংলগ্ন ইছামতি নদীর তীরবর্তী পরিত্যক্ত স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর জন্য পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসকের অনুমতি চাওয়া হয়। অনুমোদনের পর গত ১৯ মে উপজেলা পরিষদ হলরুমে হাট ইজারার নিলামের আয়োজন করা হয়। ইজারায় অংশ নিতে…
Waker-Uz-Zaman বলেছেন, দেশের প্রয়োজনেই গত বছর সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে নিজ নিজ ব্যারাকে ফিরে যাচ্ছেন। বৃহস্পতিবার সকালে Cumilla Cantonment–এ অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, “২০২৪ সালে দেশের ক্রান্তিলগ্নে সেনাসদস্যরা অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই কঠিন সময়ে সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।” ফায়ারিং দক্ষতায় সেনাসদস্যদের প্রশংসা প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী ও রানারআপ দলকে অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন, গত ১৮ মাস মাঠপর্যায়ে দায়িত্ব পালন করার…
মাথায় সোনালী চুল আর ব্যতিক্রমী গায়ের রঙের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নারায়ণগঞ্জের এক বিরল অ্যালবিনো মহিষ এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দু। ঈদুল আজহাকে সামনে রেখে Narayanganj–এর ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’র এই মহিষটিকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী। প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটির মাথাভর্তি লম্বা সোনালী চুল এবং সাদাটে-গোলাপি গায়ের রঙ দেখে অনেকেই অবাক হচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট Donald Trump–এর পরিচিত হেয়ার স্টাইলের সঙ্গে মিল থাকায় খামার কর্তৃপক্ষ মজা করেই এর নাম রেখেছে ‘ডোনাল্ড ট্রাম্প’। বিশ্ব মিডিয়ায় আলোচনায় ‘ডোনাল্ড ট্রাম্প’ আন্তর্জাতিক সংবাদ সংস্থা Agence France-Presse (এএফপি) এবং Reuters ছাড়াও ভারত, পাকিস্তান ও থাইল্যান্ডের বিভিন্ন মূলধারার গণমাধ্যমে খবরটি গুরুত্বের সঙ্গে…
Company
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.