Author: Jesmin Haque

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা ঘিরে অনিশ্চয়তার মধ্যেই আন্তর্জাতিক বাজারে আবারও কিছুটা কমেছে অপরিশোধিত তেলের দাম। আগের দিনের বড় উল্লম্ফনের পর বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে থাকায় মঙ্গলবার (২ জুন) বাজারে মূল্য সংশোধন দেখা গেছে। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনউইচ সময় সকাল ৪টা ৩৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৭৫ সেন্ট বা ০.৭৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪.২৩ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৫ সেন্ট বা ০.৯২ শতাংশ কমে ৯১.৩১ ডলারে দাঁড়ায়। এর আগে সোমবার দুই ধরনের তেলের দামই ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল। যদিও মে মাসজুড়ে যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য সমঝোতার আশায় আন্তর্জাতিক…

Read More

বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সোমবার (১ জুন) মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং প্রবাসীরা এই সেলে সরাসরি অভিযোগ জমা দিতে পারবেন। মন্ত্রী বলেন, প্রবাসীদের অভিযোগ গ্রহণ ও দ্রুত সমাধানের জন্য একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অভিযোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে, যার বিস্তারিত প্রক্রিয়া শিগগিরই জানানো হবে। অফিস আদেশ অনুযায়ী, মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত…

Read More

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় নিহত শিশুর বাবা ও মায়ের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। তবে নিহতের বড় বোন রাইসা আক্তারের বয়স ও মানসিক অবস্থা বিবেচনায় তার সাক্ষ্য ‘ক্লোজড ডোর’ বা ক্যামেরার মাধ্যমে গ্রহণের আবেদন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১০টা ৩৫ মিনিট থেকে ১১টা ২৬ মিনিট পর্যন্ত ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকীন-এর আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার-কে আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রমের শুরুতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু আসামি সোহেল রানার মিডিয়ার সামনে বক্তব্য দেওয়া নিয়ে আপত্তি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার…

Read More

লেবাননে যুদ্ধবিরতি এবং বৈরুতের দক্ষিণ উপশহরে পরিকল্পিত বিমান হামলা স্থগিতের সিদ্ধান্তের পর সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে এই পদক্ষেপ নেওয়ার খবর প্রকাশের পর দেশটির বিরোধী নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মতি এবং বৈরুতে সামরিক হামলা বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, এই সিদ্ধান্তের মাধ্যমে নেতানিয়াহু দেশের স্বার্থের চেয়ে বহিরাগত চাপকে প্রাধান্য দিয়েছেন। ইসরায়েলের প্রধান বিরোধী নেতা Yair Lapid সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইসরায়েল এখন “সম্পূর্ণ অভিভাবকত্বে পরিচালিত একটি দেশে” পরিণত হয়েছে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করেছেন।…

Read More

লেবাননে চলমান সংঘাত বন্ধে যুদ্ধবিরতিকে অপরিহার্য শর্ত হিসেবে উল্লেখ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যেকোনো সমঝোতার ক্ষেত্রে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধমূলক কর্মকাণ্ডে হিজবুল্লাহকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তেহরান। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, “আমরা জোর দিয়ে বলছি, যুদ্ধ অবসানের লক্ষ্যে যেকোনো চুক্তির জন্য লেবাননে যুদ্ধবিরতি একটি অপরিহার্য শর্ত।” ইরানের এই বক্তব্যের মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে নতুন করে বিমান হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ঐতিহাসিক বোফোর্ট দুর্গের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি…

Read More

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও দ্রুত মূল্য সমন্বয় করে সেই সুবিধা ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, দেশে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। তবে এপ্রিল মাসে মূল্য সমন্বয় করা হওয়ায় মে মাসে নতুন করে কোনো পরিবর্তন আনা হয়নি। সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি এবং বিশ্ববাজারে দামের ওঠানামার কারণে সরকারকে নতুন করে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি বলেন, সরকার কখনোই অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি তেলের দাম বাড়াতে…

Read More

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে প্রতিদিনই নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় কোনো ধরনের বিলম্ব না করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু কর্নার চালু করা হচ্ছে এবং আক্রান্তদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে একটি ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে দেশের বিভিন্ন এলাকায় আরও ফিল্ড হাসপাতাল স্থাপন করা হবে। তিনি আরও…

Read More

আগামী ১২ আগস্ট ইউরোপ, উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলের আকাশে দেখা যাবে এক বিরল পূর্ণ সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটি চলতি দশকের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা, যা ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উন্মাদনা। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) জানিয়েছে, গ্রহণের পথ আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড এবং স্পেনের বিস্তীর্ণ অংশের ওপর দিয়ে অতিক্রম করবে। এসব অঞ্চলে অবস্থানকারীরা কয়েক মিনিটের জন্য দিনের বেলাতেই রাতের মতো অন্ধকার নেমে আসার বিরল দৃশ্য উপভোগ করতে পারবেন, যখন চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে আড়াল করবে। বিশেষজ্ঞদের মতে, ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের এত বড় অংশে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। ফলে জ্যোতির্বিজ্ঞানপ্রেমী, গবেষক…

Read More

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। জানা গেছে, প্রধানমন্ত্রীর কাছে সশরীরে জমা দেওয়া পদত্যাগপত্রে ‘গৃহীত হলো’ উল্লেখ করে স্বাক্ষর ও তারিখ সংযুক্ত করা হয়েছে। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান লিখেছেন, “আমি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছি। শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করতে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি।” তিনি আরও উল্লেখ করেন, “বর্তমান সরকারের উন্নয়ন ও…

Read More

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে আরও এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে ইসরাইলি বাহিনী একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পাহাড়ি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলা ইসরাইলি বাহিনীর অগ্রযাত্রা পুরোপুরি থামাতে সক্ষম হয়নি। এমনকি যুদ্ধের সামগ্রিক গতিপথেও উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি। তবে গোষ্ঠীটি সংঘাতকে ইসরাইলের জন্য ক্রমেই বেশি ব্যয়বহুল করে তুলছে। সোমবার দক্ষিণ লেবাননে এক ইসরাইলি সেনা নিহত হওয়ার খবর সামনে এসেছে। একই সময়ে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলি বাহিনীর অবস্থান ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ সশস্ত্র ড্রোন…

Read More