Close Menu
    What's Hot

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 2026

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 2026

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»কিডনি বিক্রি করেও লড়াই চলবে! পরকীয়া স্বামীর বিরুদ্ধে অভিনেত্রী রিয়া”
    ● সর্বশেষ

    কিডনি বিক্রি করেও লড়াই চলবে! পরকীয়া স্বামীর বিরুদ্ধে অভিনেত্রী রিয়া”

    July 29, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 29 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    টেলিভিশনের জনপ্রিয় মুখ রিয়া গঙ্গোপাধ্যায় এখন বাস্তব জীবনেই এক হৃদয়বিদারক লড়াইয়ের মুখোমুখি। পরকীয়া-কাণ্ডে জর্জরিত এই অভিনেত্রী জানিয়ে দিয়েছেন—প্রয়োজনে নিজের কিডনি বিক্রি করেও তিনি স্বামী ও তার প্রেমিকার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন।

    গত বছর থেকেই স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে দাম্পত্য কলহ চলছিল রিয়ার। সম্প্রতি, স্বামীর পরকীয়া নিজেই হাতেনাতে ধরেছেন তিনি। শুধু তাই নয়, সেই নারী কে তাও প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। এরপরই রিয়ার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দিয়েছেন সেই নারী।

    রিয়া জানিয়েছেন, তিন বছর ধরে সন্তানের মুখ চেয়ে সব মেনে চলছিলেন। কিন্তু এবার আর চুপ থাকতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে সমস্ত ঘটনা ফাঁস করেছেন তিনি। অভিযোগ, স্বামী তার বাড়িতে এসে হুমকি দিয়েছেন, রিয়ার বাবা-মাকে অপমান করেছেন, এমনকি তাকে চোর বলেও অপবাদ দিয়েছেন।

    রিয়ার দাবি, সেই নারী নিজেও বিবাহিত এবং এ নিয়ে তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। সোমবার একটি লাইভে এসে তিনি সেই মহিলার স্বামীর সঙ্গে ফোনালাপ প্রকাশ্যে আনেন, যেখানে স্পষ্ট বোঝা যায়, স্বামী বিষয়টি জানেন কিন্তু স্ত্রীর ভয়ে চুপ ছিলেন এতদিন।

    অভিনেত্রী জানিয়েছেন, সম্পত্তি ও অর্থের লোভেই এই পরকীয়ার সূত্রপাত। অথচ বিচ্ছেদ চাইলে তিনি কোনোদিনই স্বামীর কাছ থেকে ভরণপোষণ চাননি। সন্তানদের মানুষ করতে নিজের রোজগারই যথেষ্ট বলেই ভেবেছিলেন।

    সব মিটে যাওয়ার পরেও হঠাৎ শ্বশুরবাড়িতে গিয়েই তিনি ফের ধাক্কা খান। স্বামীর পরকীয়ার প্রমাণসহ ওই নারীর বাড়িতে যাতায়াতের প্রমাণও রয়েছে তার কাছে।

    রিয়া এখন স্পষ্ট জানিয়ে দিয়েছেন—এই যুদ্ধে তিনি মাথা নত করবেন না। বলছেন, “আমার বাবা সরকারি চাকরিতে নেই। আমি নিজেও টলিউডে অনিশ্চিত কাজ করি। তবুও লড়ব। দরকার হলে নিজের কিডনি বিক্রি করব, তাও থামব না।”

    উল্লেখ্য, টলিউডের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গেও বড় পর্দায় কাজ করেছেন রিয়া গঙ্গোপাধ্যায়। অথচ এখন কাজের অভাব, আর ব্যক্তিগত সংকট—দুই মিলে মানসিকভাবে বিধ্বস্ত এই অভিনেত্রী।

    প্রেমের বিশ্বাসঘাতকতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, রিয়া হয়তো আজ তার জ্যান্ত উদাহরণ। তবে তিনি যে ভাঙবেন না, লড়বেন, তা আগুনের মতো স্পষ্ট করে দিয়েছেন সবাইকে।

    অভিনেত্রী রিয়া কিডনি বিক্রি পরকীয়া স্বামী বিরুদ্ধে
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 2026

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 2026

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 20263 Views

    চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের পাঁচটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে।…

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 2026

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 2026
    Top Trending

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 20263 Views

    চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের পাঁচটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের…

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 20263 Views

    গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে কূটনৈতিক…

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 20263 Views

    দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.