Close Menu
    What's Hot

    ইরানি তেল বাণিজ্যের অভিযোগে ৪০ শিপিং কোম্পানি ও জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা

    April 26, 2026

    ইরান প্রসঙ্গে ট্রাম্প: আলোচনার দরজা খোলা, হামলা নিয়ে এখনো সিদ্ধান্ত নয়

    April 26, 2026

    জ্বালানি দাম বাড়লেও দ্রব্যমূল্য বাড়বে না! মন্ত্রীর বড় দাবি

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মৃত্যুর আগে ১৪ জনকে ফোন করেছিলেন হুমায়রা, মেলেনি সাড়া
    ● সর্বশেষ

    মৃত্যুর আগে ১৪ জনকে ফোন করেছিলেন হুমায়রা, মেলেনি সাড়া

    July 19, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যু ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা ও বিতর্ক। গত ৯ জুলাই করাচির একটি আবাসিক ভবন থেকে তার পচনধরা মরদেহ উদ্ধার করা হয়, যা চাঞ্চল্য ছড়ায় বিনোদন জগতে।

    পুলিশ জানায়, ৩২ বছর বয়সী হুমাইরার মৃত্যু হয়েছিল প্রায় ছয় মাস আগে। ওই সময় থেকেই তিনি সকলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। ঘটনার পর তার পরিবার মুখ খুলে দাবি করেছে, এটি স্বাভাবিক মৃত্যু নয়—তারা আশঙ্কা করছেন, হুমাইরাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাটি তদন্তে একটি বিশেষ দল গঠন করেছে।

    এদিকে পুলিশ জানায়, গত বছরের ৭ অক্টোবর অন্তত ১৪ জনকে ফোন করার চেষ্টা করেছিলেন হুমাইরা, যাদের একজন জনপ্রিয় পরিচালকও—বর্তমানে যিনি ইসলামাবাদে অবস্থান করছেন। কিন্তু কেউই তার ফোন রিসিভ করেননি। 

    হুমাইরার ফোন, ডায়েরি ও একটি ক্ষতিগ্রস্ত ট্যাবলেট বর্তমানে প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হয়েছে। তার মোবাইলে মোট ২ হাজারের বেশি কন্টাক্ট ছিল, কিন্তু শেষ সময়ে কেউ তার পাশে ছিল না। একাধিক ব্যক্তির কাছে চাকরিও চেয়েছেন হুমায়রা।

    তবে অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জানান দিচ্ছে অন্যকিছু। জানা গেছে, হুমাইরার অ্যাকাউন্টে ৪ লাখ রুপি ছিল এবং তার সাম্প্রতিক লেনদেনের ভিত্তিতে বলা হয়েছে, হুমাইরা কোনো ধরনের আর্থিক সংকটে ছিলেন না।

    এর আগে অভিনেত্রী হুমাইরার মরদেহ উদ্ধারের পর খবর ছড়ায়, মৃত্যুর কয়েকদিন আগে তিনি আর্থিক সংকটে ভুগছিলেন, এমনকি বাসা ভাড়া দিতেও হিমশিম খাচ্ছিলেন। তবে বিষয়টি ভিত্তিহীন বলে জানান তার পরিবার। তবে এক তদন্ত কর্মকর্তা জানান, হুমাইরা আর্থিকভাবে সচ্ছল থাকলেও হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

    হুমাইরার মরদেহ ঘরের যে কক্ষে পাওয়া যায়, সেটি একটি পেইন্টিং স্টুডিও ছিল এবং পাশের বাথরুমে যাতায়াতের পথ হিসেবেও ব্যবহৃত হতো। সেখানে কাপড় ধোয়ার কাজে ব্যবহৃত একটি টবও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হুমায়রা কাপড় ধোয়ার সময় হয়তো পিছলে পড়ে গিয়েছিলেন। তবে আশপাশে কোনো রক্তের দাগ ছিল না, শরীরে কোনো হাড় ভাঙার চিহ্নও পাওয়া যায়নি এবং শারীরিক নির্যাতনের কোনো আলামতও মেলেনি। তবে এসব তথ্যে খুনের প্রমাণ না মিললেও পুলিশ এখনই কোনো সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না।

    অন্যদিকে পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা মোবাইল ফোন, ট্যাবলেটসহ ডিজিটাল ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে বড় প্রশ্ন থেকে যায়—তার মরদেহ থেকে দুর্গন্ধ বের হলেও এতদিন তা কেউ জানালো না কেন! নিচতলার বাসিন্দারা জানিয়েছেন, গত নভেম্বরেই তারা গন্ধ টের পেয়েছিলেন। কিন্তু ভবনের দারোয়ান বিষয়টি আমলে নেননি।

    এদিকে হুমাইরার ভাই নাভিদ আসগর এই মৃত্যুকে দুর্ঘটনা মানতে নারাজ। তিনি বলেছেন, আমার বোন দুর্ঘটনায় মারা যায়নি, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ আমাকে জানিয়েছে, দরজা ভাঙার পর দেখা যায় পেছনের দরজা ও ছাদের জানালাও খোলা ছিল। সম্ভবত এ কারণেই দুর্গন্ধ তীব্রভাবে ছড়ায়নি। আমরা ৯০ শতাংশ নিশ্চিত, এটি হত্যাকাণ্ড।

    অভিনেত্রী পাকিস্তান মৃত্যু হুমাইরা আসগর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ইরানি তেল বাণিজ্যের অভিযোগে ৪০ শিপিং কোম্পানি ও জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা

    April 26, 2026

    ইরান প্রসঙ্গে ট্রাম্প: আলোচনার দরজা খোলা, হামলা নিয়ে এখনো সিদ্ধান্ত নয়

    April 26, 2026

    জ্বালানি দাম বাড়লেও দ্রব্যমূল্য বাড়বে না! মন্ত্রীর বড় দাবি

    April 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ইরানি তেল বাণিজ্যের অভিযোগে ৪০ শিপিং কোম্পানি ও জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা

    April 26, 20260 Views

    United States ইরানি তেল বাণিজ্যের অভিযোগে China-এর একটি রিফাইনারি প্রতিষ্ঠানসহ প্রায় ৪০টি শিপিং কোম্পানি ও…

    ইরান প্রসঙ্গে ট্রাম্প: আলোচনার দরজা খোলা, হামলা নিয়ে এখনো সিদ্ধান্ত নয়

    April 26, 2026

    জ্বালানি দাম বাড়লেও দ্রব্যমূল্য বাড়বে না! মন্ত্রীর বড় দাবি

    April 25, 2026
    Top Trending

    ইরানি তেল বাণিজ্যের অভিযোগে ৪০ শিপিং কোম্পানি ও জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা

    April 26, 20260 Views

    United States ইরানি তেল বাণিজ্যের অভিযোগে China-এর একটি রিফাইনারি প্রতিষ্ঠানসহ প্রায় ৪০টি…

    ইরান প্রসঙ্গে ট্রাম্প: আলোচনার দরজা খোলা, হামলা নিয়ে এখনো সিদ্ধান্ত নয়

    April 26, 20260 Views

    Donald Trump বলেছেন, Iran চাইলে যে কোনো সময় শান্তি আলোচনায় বসতে প্রস্তুত…

    জ্বালানি দাম বাড়লেও দ্রব্যমূল্য বাড়বে না! মন্ত্রীর বড় দাবি

    April 25, 20260 Views

    জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের দামে বড় ধরনের প্রভাব পড়বে না বলে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.