Close Menu
    What's Hot

    দেশের সব রাজনৈতিক দলকে রাজপথে নামার আহ্বান গোলাম পরওয়ারের

    November 18, 2026

    গঙ্গা চুক্তি নয়, ঢাকায় আসছে ভারতের প্রতিনিধি দল

    November 18, 2026

    আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারে ঢাকায় শিগগিরই চিরুনি অভিযান

    November 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সৌদি আরবে আরও ২৩ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
    ● সর্বশেষ

    সৌদি আরবে আরও ২৩ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

    July 19, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সৌদি আরবে চলমান অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ২৩ হাজারের বেশি বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা–সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

    শনিবার (১৯ জুলাই) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে দেশটির ইংরেজি দৈনিক সৌদি গেজেট জানিয়েছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে অনেকেই অবৈধভাবে বসবাস, কাজ কিংবা সীমান্ত অতিক্রমের সঙ্গে জড়িত ছিলেন। অভিযানে বেশ কয়েকজন দালাল ও সহায়তাকারীকেও আটক করা হয়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত দেশজুড়ে অভিযান চালানো হয়। এ সময় মোট ২৩ হাজার ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৪ হাজার ৫২৫ জন আবাসিক আইন, ৫ হাজার ৫১১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ১৩১ জন শ্রম আইন ভঙ্গের অভিযোগে আটক হন।

    এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে আরও ১ হাজার ৫৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৬৯ শতাংশ ইথিওপীয়, ৩০ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

    অন্যদিকে, সৌদি আরব থেকে অন্য দেশে পালানোর চেষ্টা করার সময় ৪১ জনকে এবং অবৈধ পরিবহন ও আশ্রয় দেওয়ার দায়ে ২২ জনকে আটক করা হয়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ১৬ হাজার ৪৪১ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ১৪ হাজার ২৫৫ জন পুরুষ এবং ২ হাজার ১৮৬ জন নারী।

    অভিযুক্তদের মধ্যে ৮ হাজার ৬২২ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণ নথিপত্র প্রস্তুতের জন্য। ৩ হাজার ৩৯৩ জনকে ফেরত পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে তাদের আবাসস্থলে স্থানান্তর করা হয়েছে। ইতিমধ্যে ১০ হাজার ৫৮৭ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, কেউ যদি অবৈধভাবে বিদেশিদের সৌদি আরবে প্রবেশে সহায়তা করে, আশ্রয় দেয় বা পরিবহন করে, তাহলে তার সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং সম্পত্তি ও যানবাহন জব্দের বিধান রয়েছে।

    আইন ভঙ্গ বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে অভিযোগ জানাতে বলা হয়েছে ৯১১ নম্বরে। অন্য অঞ্চল থেকে অভিযোগ জানানো যাবে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে।

    অভিযান গ্রেপ্তার সৌদি আরব
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    দেশের সব রাজনৈতিক দলকে রাজপথে নামার আহ্বান গোলাম পরওয়ারের

    November 18, 2026

    গঙ্গা চুক্তি নয়, ঢাকায় আসছে ভারতের প্রতিনিধি দল

    November 18, 2026

    আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারে ঢাকায় শিগগিরই চিরুনি অভিযান

    November 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    দেশের সব রাজনৈতিক দলকে রাজপথে নামার আহ্বান গোলাম পরওয়ারের

    November 18, 20260 Views

    দেশে চলমান সহিংসতা নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর…

    গঙ্গা চুক্তি নয়, ঢাকায় আসছে ভারতের প্রতিনিধি দল

    November 18, 2026

    আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারে ঢাকায় শিগগিরই চিরুনি অভিযান

    November 18, 2026
    Top Trending

    দেশের সব রাজনৈতিক দলকে রাজপথে নামার আহ্বান গোলাম পরওয়ারের

    November 18, 20260 Views

    দেশে চলমান সহিংসতা নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ…

    গঙ্গা চুক্তি নয়, ঢাকায় আসছে ভারতের প্রতিনিধি দল

    November 18, 20260 Views

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ…

    আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারে ঢাকায় শিগগিরই চিরুনি অভিযান

    November 18, 20260 Views

    সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.