Close Menu
    What's Hot

    ২২টি অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

    September 28, 2026

    দক্ষিণের গণ্ডি পেরিয়ে বাংলায় বিজয়ের দল, ভোটের ময়দানে নতুন চমক!

    September 28, 2026

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ফোনে ছিল দুই হাজার নম্বর, মৃত্যুর আগে একটিও কাজে আসেনি হুমায়রার
    ● সর্বশেষ

    ফোনে ছিল দুই হাজার নম্বর, মৃত্যুর আগে একটিও কাজে আসেনি হুমায়রার

    July 18, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 6 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আসগরের রহস্যজনক মৃত্যুকে ঘিরে আরও কিছু তথ্য সামনে এনেছে পুলিশ। তদন্তে জানা গেছে, তার বাসা থেকে একটি মোবাইল ফোন, ডায়েরি এবং একটি ট্যাবলেট জব্দ করা হয়েছে। মোবাইলে দুই হাজারের বেশি নম্বর সংরক্ষিত থাকলেও বিপদের সময় একটিও সাহায্যকারী নম্বর খুঁজে পাননি হুমায়রা।

    পুলিশ জানায়, গত বছরের ৭ অক্টোবর অন্তত ১৪ জনকে ফোন করার চেষ্টা করেছিলেন হুমায়রা, যাদের একজন জনপ্রিয় পরিচালকও—বর্তমানে যিনি ইসলামাবাদে অবস্থান করছেন। কিন্তু কেউই তার ফোন রিসিভ করেননি। হুমায়রার ফোন, ডায়েরি ও একটি ক্ষতিগ্রস্ত ট্যাবলেট বর্তমানে প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হয়েছে। তার মোবাইলে মোট ২,২১৫টি কন্টাক্ট ছিল, কিন্তু শেষ সময়ে কেউ তার পাশে ছিল না।

    এছাড়াও অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এসেছে তদন্তে। জানা গেছে, হুমায়রার একাউন্টে ৪ লাখ রুপি ছিল; এবং তার সাম্প্রতিক লেনদেনের ভিত্তিতে বলা হয়েছে, হুমায়রা কোনো ধরনের আর্থিক সংকটে ছিলেন না।

    এর আগে অভিনেত্রী হুমায়রার মরদেহ উদ্ধারের পর খবর ছড়ায়, মৃত্যুর কয়েকদিন আগে তিনি আর্থিক সংকটে ভুগছিলেন, এমনকি বাসাভাড়া দিতেও হিমশিম খাচ্ছিলেন। তবে বিষয়টি ভিত্তিহীন বলে জানান তার পরিবার। তবে এক তদন্ত কর্মকর্তা জানান, হুমায়রা আর্থিকভাবে স্বচ্ছল থাকলেও হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

    পুলিশের ধারণা, হুমায়রা হয়তো কাপড় ধোয়ার সময় পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হন। বাথরুমে ডিটারজেন্টে ভেজা কাপড়গুলো পচন অবস্থায় পাওয়া গিয়েছিল। রান্নাঘর ছিল একেবারে খালি— যা তার মৃত্যুর আগে মানসিক ও শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলে।

    তবে বড় প্রশ্ন থেকে যায়—তার মরদেহ থেকে দুর্গন্ধ বের হলেও এতদিন তা কেউ জানালো না কেন! নিচতলার বাসিন্দারা জানিয়েছেন, গত নভেম্বরেই তারা গন্ধ টের পেয়েছিলেন। কিন্তু ভবনের দারোয়ান বিষয়টি আমলে নেননি।

    এদিকে হুমায়রার ভাই নাভিদ আসগর এই মৃত্যুকে দুর্ঘটনা মানতে নারাজ। তিনি বলেছেন, ‘আমার বোন দুর্ঘটনায় মারা যায়নি, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ আমাকে জানিয়েছে, দরজা ভাঙার পর দেখা যায় পেছনের দরজা ও ছাদের জানালাও খোলা ছিল। সম্ভবত এ কারণেই দুর্গন্ধ তীব্রভাবে ছড়ায়নি। আমরা ৯০ শতাংশ নিশ্চিত, এটি হত্যাকাণ্ড।’

    উল্লেখ্য, গত ৮ জুলাই করাচির ডিফেন্স এলাকার ভাড়া বাসা থেকে অভিনেত্রী হুমায়রার নয় মাস পুরনো পচাগলা মরদেহ উদ্ধার করা হয়। তিনি সেই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।

    পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আসগরের রহস্যজনক মৃত্যু হুমায়রা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ২২টি অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

    September 28, 2026

    দক্ষিণের গণ্ডি পেরিয়ে বাংলায় বিজয়ের দল, ভোটের ময়দানে নতুন চমক!

    September 28, 2026

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ২২টি অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

    September 28, 20260 Views

    অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক লেনদেন না করার জন্য সাধারণ মানুষ…

    দক্ষিণের গণ্ডি পেরিয়ে বাংলায় বিজয়ের দল, ভোটের ময়দানে নতুন চমক!

    September 28, 2026

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026
    Top Trending

    ২২টি অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

    September 28, 20260 Views

    অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক লেনদেন না করার…

    দক্ষিণের গণ্ডি পেরিয়ে বাংলায় বিজয়ের দল, ভোটের ময়দানে নতুন চমক!

    September 28, 20261 Views

    দক্ষিণ ভারতের রাজনীতিতে আলোচনায় আসার পর এবার পশ্চিমবঙ্গেও নিজেদের রাজনৈতিক উপস্থিতি জানান…

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 20262 Views

    ঢাকার নিম্ন আদালতের মালখানায় দায়িত্ব পালন করা পুলিশ কনস্টেবল মো. রেজাউল করিমকে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.