Close Menu
    What's Hot

    ২২টি অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

    September 28, 2026

    দক্ষিণের গণ্ডি পেরিয়ে বাংলায় বিজয়ের দল, ভোটের ময়দানে নতুন চমক!

    September 28, 2026

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»পিআর পদ্ধতির আলোচনা উঠলেই আতঙ্কে পড়ে কিছু মহল : চরমোনাই পীর
    ● সর্বশেষ

    পিআর পদ্ধতির আলোচনা উঠলেই আতঙ্কে পড়ে কিছু মহল : চরমোনাই পীর

    July 18, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ‘আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির কথা উঠলেই কিছু মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। কারণ, এই পদ্ধতি বাস্তবায়ন হলে চাঁদাবাজি, ভোট ডাকাতি, দলীয়করণ এবং বিদেশে অর্থ পাচারের পথ বন্ধ হয়ে যাবে। অথচ যারা এই ব্যবস্থার বিরোধিতা করছে, তারা আজও এর কোনো যৌক্তিক অসুবিধা দেখাতে পারেনি। আমরা এমন নির্বাচন পদ্ধতি চাই না, যেখানে ফ্যাসিস্ট, খুনি ও চাঁদাবাজদের জন্ম হয়।’

    শুক্রবার (১৮ জুলাই) এক দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আমাদের কানে এখনো বাজে মুগ্ধের ‘পানি লাগবে পানি’। আবু সাঈদের মতো নিরপরাধ মেধাবী ছাত্রকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নিতে পারিনি। মায়েদের বুক ফাটা কান্না আমরা সহ্য করতে পারিনি। এই নির্মমতা ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একমাত্র আমরাই রাজনৈতিক দলের ব্যানারে মাঠে নেমেছিলাম।’

    রাজধানীর পুরানা পল্টনে দলের কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে ‘জুলাইয়ের শিক্ষা: নীরবতা মানে গোলামী’ শীর্ষক আলোচনা সভা ও শহীদদের স্মরণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইউসুফ আহমাদ মানসুরের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা কে এম আতিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ইমরান হোসাইন নূর, সুলতান মাহমুদ, ফয়জুল ইসলাম, মুহাম্মাদ আশিকুল ইসলাম, এস এম কামরুল ইসলাম, মাইমুন ইসলাম, ইউসুফ পিয়াস, শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, মুহাম্মাদ খাইরুল কবির, আবদুল আজিজ নোমান, এম ইব্রাহীম নাসরুল্লাহ, মুহাম্মাদ তুহিন মালিকসহ আরও অনেকে।

    চরমোনাই পীর বলেন, ‘আমরা ইসলাম, দেশ ও মানবতার জন্য সংগ্রাম করছি। রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার চাই। কিন্তু একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য যেন উন্মাদ হয়ে উঠেছে।’

    বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা ইউনুস আহমদ বলেন, ‘পীর সাহেব চরমোনাই একটি যুগোপযোগী, বাস্তবসম্মত এবং দেশ ও জাতির মঙ্গলকামী প্রস্তাব দিয়েছেন, দেশে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের। এই পদ্ধতি চালু হলে নির্বাচনী অনিয়ম, ভোট চুরি, চাঁদাবাজি এবং রাজনৈতিক সন্ত্রাসের অবসান ঘটবে ইনশাআল্লাহ। কিন্তু দুঃখজনকভাবে, কিছু দল এই পদ্ধতির বিরোধিতা করছে। কারণ তারা জানেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তাদের অবৈধ আধিপত্য, দুর্নীতি ও অন্যায়ের সুযোগ বন্ধ হয়ে যাবে।’

    এদিকে গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলা, সারা দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি এবং ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের অনুমতি বাতিলের দাবিতে শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ২২টি অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

    September 28, 2026

    দক্ষিণের গণ্ডি পেরিয়ে বাংলায় বিজয়ের দল, ভোটের ময়দানে নতুন চমক!

    September 28, 2026

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ২২টি অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

    September 28, 20260 Views

    অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক লেনদেন না করার জন্য সাধারণ মানুষ…

    দক্ষিণের গণ্ডি পেরিয়ে বাংলায় বিজয়ের দল, ভোটের ময়দানে নতুন চমক!

    September 28, 2026

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026
    Top Trending

    ২২টি অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

    September 28, 20260 Views

    অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক লেনদেন না করার…

    দক্ষিণের গণ্ডি পেরিয়ে বাংলায় বিজয়ের দল, ভোটের ময়দানে নতুন চমক!

    September 28, 20261 Views

    দক্ষিণ ভারতের রাজনীতিতে আলোচনায় আসার পর এবার পশ্চিমবঙ্গেও নিজেদের রাজনৈতিক উপস্থিতি জানান…

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 20262 Views

    ঢাকার নিম্ন আদালতের মালখানায় দায়িত্ব পালন করা পুলিশ কনস্টেবল মো. রেজাউল করিমকে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.