Close Menu
    What's Hot

    ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫৫

    November 13, 2026

    চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা সরকারের, গতি হবে ১৪০ কিমি

    November 13, 2026

    বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

    November 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»ইতিহাস»নতুন বিপিএলের” উদ্যোগে বিসিবি, পরামর্শ চাইল তামিম-মুশফিকদের কাছ থেকে
    ইতিহাস

    নতুন বিপিএলের” উদ্যোগে বিসিবি, পরামর্শ চাইল তামিম-মুশফিকদের কাছ থেকে

    July 15, 2025No Comments2 Mins Read ইতিহাস 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসর সফলভাবে আয়োজনের ইচ্ছা থাকলেও বাস্তবে টুর্নামেন্টটি হয়েছে নানা বিতর্কে ঘেরা। তবে পুরনো সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন রূপে বিপিএলকে সাজানোর ঘোষণা দিয়েছে বিসিবি ও বিপিএলের গভর্নিং কাউন্সিল।

    সোমবার (১৪ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত ‘বিপিএল প্লেয়ার্স মাইক’ নামের এক সভায় তারকা ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় ও জাকির হাসান উপস্থিত ছিলেন। ভিডিও কলে যুক্ত ছিলেন নাজমুল হোসেন শান্তও।

    সভায় ক্রিকেটারদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম, সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম, পরিচালক আকরাম খানসহ অন্যান্য কর্মকর্তারা।

    তামিম-মুশফিকরা বিপিএলের বর্তমান দুর্বলতা ও উন্নয়নের জায়গা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তারা বলেন, দর্শকপ্রিয়তা বাড়াতে পেশাদার ব্যবস্থাপনা ও ক্রিকেটারবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

    বিসিবি জানায়, ক্রিকেটারদের মতামতের ভিত্তিতে এবার বিপিএলকে বদলে ফেলার প্রস্তুতি নিচ্ছে তারা। এতে যুক্ত করা হচ্ছে নতুন ভেন্যু, বাড়ানো হচ্ছে আয়োজনে স্বচ্ছতা ও পেশাদারিত্ব।

    তবে জাতীয় নির্বাচন সামনে থাকায় বিপিএলের সূচি পেছাতে পারে বলেও আভাস পাওয়া গেছে। এনসিএল টি-টোয়েন্টিতে যারা ভালো করবেন, তাদের বিপিএলের ড্রাফটে অন্তর্ভুক্তির সুযোগ থাকবে বলে জানিয়েছে বিসিবি।

    পরবর্তী ধাপে গভর্নিং কাউন্সিল বিভিন্ন মিডিয়া হাউজের সাংবাদিক, ক্রিকেট সমর্থক, কোচ, টেকনিক্যাল স্টাফ, পুরোনো ফ্র্যাঞ্চাইজি মালিক ও স্পন্সরদের সঙ্গেও মতবিনিময় করবে।

    বিসিবির প্রত্যাশা, ক্রিকেটার, মিডিয়া ও দর্শকের সক্রিয় অংশগ্রহণে একটি শক্তিশালী, জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য বিপিএল গড়ে তোলা সম্ভব হবে।

    তামিম-মুশফিক বিপিএল বিসিবি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ১৮ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

    September 18, 2026

    ডেঙ্গুর সময় জ্বর হলে নিজে থেকে অ্যান্টিবায়োটিক নয়, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

    July 25, 2026

    বাংলাদেশের স্বাধীনতায় বাঙালির আত্মত্যাগ

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫৫

    November 13, 20260 Views

    দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও…

    চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা সরকারের, গতি হবে ১৪০ কিমি

    November 13, 2026

    বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

    November 13, 2026
    Top Trending

    ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫৫

    November 13, 20260 Views

    দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে…

    চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা সরকারের, গতি হবে ১৪০ কিমি

    November 13, 20260 Views

    দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ…

    বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

    November 13, 20260 Views

    দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি ধীরে ধীরে শক্তিশালী…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.