Close Menu
    What's Hot

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 2026

    মধ্যপ্রাচ্যে প্রভাব কমে ‘সম্মানজনক প্রস্থান’ চাইছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

    August 19, 2026

    বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মির্জা ফখরুল, কাঁদলেন সংসদীয় দলের সভায়

    August 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»ধর্ম»ইসলামে রিজিক বৃদ্ধির ৪ উপায়, যা বদলে দিতে পারে জীবন
    ধর্ম

    ইসলামে রিজিক বৃদ্ধির ৪ উপায়, যা বদলে দিতে পারে জীবন

    July 10, 2025No Comments2 Mins Read ধর্ম 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    উত্তম রিজিক বা জীবিকার জন্য মানুষ বাহ্যিকভাবে পরিশ্রম করে, নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করে। কিন্তু শুধু পরিশ্রম বা যোগ্যতা নয়, একজন মানুষকে রিজিক দান করেন মহান আল্লাহ। রিজিক বৃদ্ধির পেছনে রয়েছে কিছু আত্মিক ও রুহানিয়াতভিত্তিক উপাদান।

    চারটি আত্মিক গুণ চর্চার মাধ্যমে একজন মুমিন যেমন দুনিয়ার সফলতা অর্জন করতে পারেন, তেমনি ঈমানী পরিপূর্ণতা ও আত্মিক উন্নয়নের পথও সুগম হয়। নিচে এমন ৪টি গুরুত্বপূর্ণ উপায়ের কথা তুলে ধরা হলো—

    ১. আল্লাহভীতি (তাকওয়া)
    কোরআনের বাণী:
    “যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন, যা সে কল্পনাও করতে পারে না।”
    (সূরা আত-তালাক, আয়াত ২-৩)

    তাকওয়া মানে—পাপ থেকে দূরে থাকা, অন্তরকে পরিশুদ্ধ রাখা এবং সর্বদা আল্লাহর ভয় ও ভালোবাসা অন্তরে ধারণ করা। প্রকৃত মুমিন তাকওয়ার কারণে আল্লাহর অপ্রত্যাশিত সাহায্য লাভ করেন।

    ২. আল্লাহর উপর পূর্ণ ভরসা (তাওয়াক্কুল)
    হাদিস:
    “যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার সব দায়িত্ব নিজেই নিয়ে নেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন, যা তার ধারণার বাইরে।”
    (হায়াতুল মুসলিমিন)

    তাওয়াক্কুল অর্থ—পরিশ্রমের পরও ফলাফলের সব আশা আল্লাহর উপর ছেড়ে দেওয়া। এটি শুধু মানসিক প্রশান্তি নয়, বরং আল্লাহর প্রতি দৃঢ় আস্থার প্রতীক।

    ৩. অটল বিশ্বাস (একিন)
    কোরআনের বাণী:
    “এই কোরআন মানুষের জন্য প্রমাণ, আর যারা নিশ্চিত বিশ্বাস রাখে তাদের জন্য হেদায়াত ও রহমত।”
    (সূরা আল-জাসিয়া, আয়াত ২০)

    একিন বা দৃঢ় বিশ্বাস মানুষকে দুশ্চিন্তা মুক্ত রাখে। সে জানে, তার রিজিক শুধু আল্লাহর হাতে। এ বিশ্বাস তার আত্মবিশ্বাস বাড়ায় এবং চিন্তাভাবনায় স্বচ্ছতা আনে।

    ৪. ক্ষমা প্রার্থনা (ইস্তিগফার)
    হাদিসে কুদসী:
    “হে আদম সন্তান! তুমি যতক্ষণ আমাকে ডাকবে এবং আমার কাছে আশা রাখবে, আমি তোমাকে ক্ষমা করে দেব… যদি তোমার পাপ আকাশ পর্যন্ত পৌঁছায়, তারপর তুমি ক্ষমা চাও—আমি ক্ষমা করব।”
    (মিশকাত)

    ইস্তিগফার শুধু পাপ মোচনের মাধ্যম নয়, বরং এটি রিজিকে বরকত দেয় এবং জীবনে মানসিক প্রশান্তি আনে।

    উপসংহার:
    রিজিক শুধু বাহ্যিক শ্রমে বৃদ্ধি পায় না, বরং তাকওয়া, তাওয়াক্কুল, একিন ও ইস্তিগফারের মাধ্যমে রুহানীভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত পাওয়া সম্ভব। এগুলো প্রতিদিনের জীবনে অন্তর্ভুক্ত করলে আল্লাহর রহমতে রিজিক বাড়বেই।

    আত্মিক ও রুহানিয়াত ইসলামে রিজিক জীবিকা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    স্বপ্নে নিজের বিয়ে দেখলে কী হয়? ইসলামের দৃষ্টিতে এর ব্যাখ্যা কী

    August 17, 2026

    গ্লাসের নিচে ডান হাত রেখে বাম হাতে পানি পান করলে কি গুনাহ হবে?

    August 12, 2026

    আল্লাহর নামের জ্ঞান অর্জনের আহ্বান কাবা শরিফের ইমামের

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 20263 Views

    দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন…

    মধ্যপ্রাচ্যে প্রভাব কমে ‘সম্মানজনক প্রস্থান’ চাইছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

    August 19, 2026

    বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মির্জা ফখরুল, কাঁদলেন সংসদীয় দলের সভায়

    August 19, 2026
    Top Trending

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 20263 Views

    দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

    মধ্যপ্রাচ্যে প্রভাব কমে ‘সম্মানজনক প্রস্থান’ চাইছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

    August 19, 20261 Views

    মধ্যপ্রাচ্যে নতুন ধরনের আঞ্চলিক কাঠামো তৈরি হওয়ায় বিদেশি শক্তিগুলোর প্রভাব ধীরে ধীরে…

    বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মির্জা ফখরুল, কাঁদলেন সংসদীয় দলের সভায়

    August 19, 20262 Views

    বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন দলের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.