Close Menu
    What's Hot

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 2026

    মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে স্মারকলিপি, ৮ দফা দাবি

    March 31, 2026

    বিএনপিকে ইঙ্গিত করে যে প্রশ্ন মামুনুল হকের

    March 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»‘পিআর চায় যারা, তারা আওয়ামী লীগকেই ফেরাতে চায়’ — দুদু
    জাতীয় রাজনীতি

    ‘পিআর চায় যারা, তারা আওয়ামী লীগকেই ফেরাতে চায়’ — দুদু

    July 8, 2025Updated:July 13, 2025No Comments2 Mins Read জাতীয় রাজনীতি 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “যারা পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন চায়, তারাই আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। তারা অন্ধকারের শক্তিকে ফিরিয়ে আনতে চায়। কিন্তু জনগণ এই ষড়যন্ত্র বুঝে গেছে।”

    মঙ্গলবার (৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠান হয়।

    ❝ পিআর পদ্ধতি নতুন ফাঁদ ❞

    শামসুজ্জামান দুদু বলেন, “আন্দোলন গত বছর শুরু হয়নি। এটি ছিল ১৫-১৬ বছরের দীর্ঘ লড়াই—স্বৈরাচার হটানো, গণতন্ত্র ফিরিয়ে আনা ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য। এখন কেউ কেউ পিআর পদ্ধতির কথা বলছেন। এটা একটি নতুন ফাঁদ। জনগণের রায় ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগকে ফেরত আনতেই এই কৌশল।”

    তিনি আরও বলেন, “যদি কেউ পিআর পদ্ধতি চালু করতে চায়, তাহলে জাতির সামনে এসে প্রস্তাব দিক, ভোটে অংশ নিক, জয়লাভ করুক—তারপর পিআর আনুক। কিন্তু বিএনপির ঘাড়ে চেপে বা রাষ্ট্রের ওপর চাপিয়ে কিছু আদায় করা যাবে না। জাতি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”

    ❝ শহীদদের সম্মান, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মধ্যেই ❞

    দুদু বলেন, “আমরা শহীদদের স্মরণ করছি আমাদের জাতীয় মর্যাদার জন্য। তাদের সম্মান জানাতে হলে জাতীয় মুক্তির কাজ শেষ করতে হবে। তা সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে।”

    “হাসিনার দখলে থাকা ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। জনগণকে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। কারণ নির্বাচনই একমাত্র রাস্তা। গণতন্ত্রের বিকল্প নেই। যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা দেখাতে হলে গণতান্ত্রিক পথেই এগোতে হবে।”— বলেন বিএনপির এই নেতা।

    ❝ আরও বক্তব্য দেন ❞

    স্মরণসভায় আরও বক্তব্য রাখেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদী, আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন । এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

    পলিটিক্স/মি

    আওয়ামী লীগ নির্বাচন বিএনপি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বিএনপিকে ইঙ্গিত করে যে প্রশ্ন মামুনুল হকের

    March 31, 2026

    বিশেষ কমিটির সভা, বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

    March 30, 2026

    ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

    March 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 20263 Views

    দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সিমু আত্মহত্যার চেষ্টা করেছেন। ফেসবুক…

    মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে স্মারকলিপি, ৮ দফা দাবি

    March 31, 2026

    বিএনপিকে ইঙ্গিত করে যে প্রশ্ন মামুনুল হকের

    March 31, 2026
    Top Trending

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 20263 Views

    দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সিমু আত্মহত্যার…

    মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে স্মারকলিপি, ৮ দফা দাবি

    March 31, 20260 Views

    মালয়েশিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে…

    বিএনপিকে ইঙ্গিত করে যে প্রশ্ন মামুনুল হকের

    March 31, 20263 Views

    জাতীয় সংসদের সরকারি দল বিএনপির অতীত ও বর্তমান অবস্থান তুলে ধরে তীব্র…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.