Close Menu
    What's Hot

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 2026

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»uncategory»কাঁচা পেঁপের যত উপকার
    uncategory

    কাঁচা পেঁপের যত উপকার

    July 4, 2025Updated:July 6, 2025No Comments3 Mins Read uncategory 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আমরা সবাই জানি, পাকা পেঁপে যেমন খেতে মিষ্টি, তেমনি হজমে দারুণ উপকারী। কিন্তু কাঁচা পেঁপে? অনেকেই একে তাদের খাবারের তালিকায় রাখেন না, আর রাখলেও তা সাধারণত সবজি বা ভাজি হিসেবেই খান। যদিও কাঁচা পেঁপে একটু তেতো কিংবা কষা স্বাদের হতে পারে, তবু খেতে কিন্তু একেবারে খারাপ নয়। এই সবুজ সবজিটির রস চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে একটি প্রাকৃতিক ওষুধ হিসেবে বিবেচিত হয়—যার উপকারিতা জানলে আপনি চমকে যাবেন।

    পেঁপে সাধারণত একটি ট্রপিক্যাল ফল হিসেবে পরিচিত হলেও, এর কাঁচা রূপটিও অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। অনেকেই জানেন না যে প্রতিদিনের খাদ্যতালিকায় কাঁচা পেঁপের রস যোগ করলে শরীরের নানা উপকার হতে পারে। আজ আমরা জানব, কাঁচা পেঁপের রস কীভাবে আপনার শরীরের জন্য উপকারী।

    কাঁচা পেঁপেতে আছে এক শক্তিশালী এনজাইম। পাপাইন নামের এ এনজাইম শরীরে খাবারের প্রোটিন ভাঙতে সাহায্য করে। এই এনজাইমের কারণে ভারী খাবারের পর পেট ভার হওয়া, গ্যাস কিংবা অম্বলের সমস্যা অনেকটাই কমে যায়। নিয়মিত এই রস পান করলে কোষ্ঠকাঠিন্য ও হজমজনিত সমস্যাও অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

    কাঁচা পেঁপের রসে প্রায় ৮৮ শতাংশ পানি থাকে। ফলে এটি শরীরকে হাইড্রেটেড রাখে এবং ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে। গরমের দিনে এটি প্রাকৃতিক কুল্যান্টের মতো কাজ করে। এ ছাড়া হালকা ডায়ুরেটিক হিসেবেও কাজ করে, অর্থাৎ শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে।

    ওজন কমাতে সহায়ক

    ওজন কমাতে চান? প্রতিদিন এক গ্লাস কাঁচা পেঁপের রস হতে পারে আপনার নতুন বন্ধু। এতে থাকে পর্যাপ্ত ফাইবার ও এনজাইম, যা মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। কম ক্যালোরির এই রস সকালে খালি পেটে খেলে পেট পরিষ্কার থাকে, শরীর থেকে ক্ষতিকর উপাদান বের হয়ে যায় এবং ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।

    ত্বক করে উজ্জ্বল ও পরিষ্কার

    ত্বকে ব্রন, দাগ বা রঙের পার্থক্য দেখা দিলে কাঁচা পেঁপের রস হতে পারে প্রাকৃতিক সমাধান। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন এ ও সি, যা ত্বকের মরা কোষ সরিয়ে নতুন কোষ তৈরিতে সাহায্য করে। এই রস শরীরের অভ্যন্তর থেকে টক্সিন দূর করে, ফলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল, মসৃণ ও প্রাণবন্ত।

    রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

    শরীরকে অসুখের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত রাখতে কাঁচা পেঁপের রস বিশেষ ভূমিকা রাখে। এতে রয়েছে শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিনস ও বিভিন্ন খনিজ উপাদান। এ উপাদানগুলো আমাদের ইমিউন সিস্টেম শক্তিশালী করে। বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় এই রস নিয়মিত খেলে ঠান্ডা, জ্বর বা সংক্রমণের আশঙ্কা কম থাকে।

    চোখের যত্নে কার্যকর

    সারাদিন কম্পিউটার বা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করলে চোখের ওপর চাপ পড়ে। কাঁচা পেঁপেতে থাকা ক্যারোটিনয়েড। ভিটামিন এ তৈরিতে যা সাহায্য করে। এটি চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। গবেষণা বলছে, গাজর বা টমেটোর তুলনায় কাঁচা পেঁপেতে ক্যারোটিনয়েডের পরিমাণ বেশি, ফলে এটি চোখের ক্লান্তি কমায় এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।

    প্রতিদিনের ডায়েটে এ ছোট সংযোজন দিতে পারে বড় উপকার

    স্বাদে একটু অন্যরকম লাগলেও, পুষ্টিগুণে ভরপুর কাঁচা পেঁপের রস শরীরের ভেতরের যত্ন নেয়। এটি হজম শক্তি বাড়ায়, ত্বক ও চোখের যত্ন নেয় এবং রোগ প্রতিরোধে সহায়তা করে। সকালে খালি পেটে এক গ্লাস কাঁচা পেঁপের রস হতে পারে আপনার সুস্থ জীবনের এক নতুন অভ্যাস। চলুন জেনে নেই কীভাবে বানাবেন এই পুষ্টিগুণে ভরপুর খাবার।

    উপকরণ

    # কাঁচা পেঁপে : ১ কাপ (ছেলা ও কিউব করে কাটা)

    # পানি : ১ থেকে ১.৫ কাপ (রস পাতলা বা ঘন করার জন্য, আপনার পছন্দ অনুযায়ী)

    # লেবুর রস : ১/২ চা চামচ (স্বাদ ও ভিটামিন সি বাড়ানোর জন্য)

    # মধু বা গুঁড় : ১ চা চামচ (না দিলেও চলে, এটি অপশনাল)

    # আদা : ছোট একটি টুকরো (হজমে সহায়ক ও সুগন্ধ যোগ করতে, এটিও অপশনাল)

    # বিট লবণ বা সাধারণ লবণ : এক চিমটি (অপশনাল)

    পেঁপে
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 2026

    দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 20262 Views

    ঢাকার নিম্ন আদালতের মালখানায় দায়িত্ব পালন করা পুলিশ কনস্টেবল মো. রেজাউল করিমকে তিন দিনের রিমান্ডে…

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 2026

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 2026
    Top Trending

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 20262 Views

    ঢাকার নিম্ন আদালতের মালখানায় দায়িত্ব পালন করা পুলিশ কনস্টেবল মো. রেজাউল করিমকে…

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 20262 Views

    বর্তমানে যে ঠান্ডা অনুভূত হচ্ছে, সেটিকে স্থায়ী আবহাওয়া পরিবর্তন হিসেবে দেখার সুযোগ…

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 20263 Views

    বিএনপির সঙ্গে বর্তমানে রাজনৈতিকভাবে যুক্ত না থাকাকে ‘আল্লাহর অশেষ রহমত’ হিসেবে উল্লেখ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.