Close Menu
    What's Hot

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 2026

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিশ্বমঞ্চ»আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত: ভারতকে দায়ী করল পাকিস্তান
    বিশ্বমঞ্চ

    আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত: ভারতকে দায়ী করল পাকিস্তান

    June 29, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read বিশ্বমঞ্চ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মির আলী এলাকায় ভয়াবহ আত্মঘাতী হামলায় দেশটির সেনাবাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছেন। হামলার জন্য সরাসরি ভারতকে দায়ী করেছে পাকিস্তান। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

    রোববার (২৯ জুন) বার্তাসংস্থা রয়টার্স ও দ্য নিউজ ইন্টারন্যাশনাল–এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

    পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্যমতে, হামলাটি ছিল একটি “রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ”, যার সঙ্গে ভারত-সমর্থিত চরমপন্থী গোষ্ঠী ‘ফিতনা আল-খারিজ’ যুক্ত। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বিস্ফোরক ভর্তি একটি গাড়ি দিয়ে সেনাবাহিনীর কনভয়ের ওপর আত্মঘাতী হামলা চালানো হয়। হামলাকারীকে থামানোর চেষ্টা করা হলেও সে একটি গাড়িকে ধাক্কা দিয়ে শক্তিশালী বিস্ফোরণ ঘটায়, এতে প্রাণ হারান ১৩ জন সেনা সদস্য।

    এই হামলায় আরও তিনজন বেসামরিক নাগরিক গুরুতরভাবে আহত হন, যাদের মধ্যে রয়েছে দুই শিশু ও একজন নারী।

    হামলার পরপরই সেনাবাহিনী অভিযানে নামে এবং ১৪ জন “খারিজি” জঙ্গিকে হত্যা করে। সেনাবাহিনীর দাবি, অভিযানের মাধ্যমে পুরো এলাকা সুরক্ষিত করা হয়েছে এবং দায়ীদের বিচারের আওতায় আনা হবে।

    আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়, ভারতপন্থী জঙ্গি কার্যক্রম রুখে দিতে পাকিস্তানের সেনাবাহিনী ও জনগণ দৃঢ় প্রতিজ্ঞ। শহীদ সেনা ও আহতদের আত্মত্যাগ এই সংকল্পকে আরও দৃঢ় করেছে।

    ঘটনার পর পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির পেশোয়ার কর্পস সদর দপ্তর পরিদর্শন করেন। তিনি বলেন, “ভারত-সমর্থিত জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সেনারা অসীম সাহসিকতা দেখিয়েছে। যারা এই হামলার পেছনে আছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।”

    তিনি আরও জানান, কেবল সেনাবাহিনীর নয়, খাইবার পাখতুনখাওয়ার পুলিশসহ সব বেসামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানো হবে, এবং সেনাবাহিনী তাদের পাশে থাকবে।

    পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হামলার তীব্র নিন্দা জানান। প্রেসিডেন্ট বলেন, “শহীদরা আমাদের প্রকৃত নায়ক। সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।” প্রধানমন্ত্রী বলেন, “ভারত-সমর্থিত সন্ত্রাসীরা কাপুরুষোচিত হামলা চালিয়েছে। পুরো জাতি শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানায়।”

    অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর অভিযোগকে ভিত্তিহীন ও অস্বস্তিকর বলে প্রত্যাখ্যান করেছে।

    পলিটিক্স/মি

    আত্মঘাতী ভারত হামলা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026

    যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেই ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের

    September 27, 2026

    কানাডায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৪

    September 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 20261 Views

    দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সর্বশেষ নির্ধারিত দর…

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Top Trending

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 20261 Views

    দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)…

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 20263 Views

    চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু…

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 20262 Views

    যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মিডটার্ম নির্বাচন সামনে রেখে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফল…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.