Close Menu
    What's Hot

    ২২ ব্যাংকেই পুঞ্জীভূত লোকসান! ২ লাখ ৫৪ হাজার কোটি টাকার ধাক্কা

    October 5, 2026

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 2026

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিশ্বমঞ্চ»ভারতে অর্থ পাচার: খুলনায় ব্যবসায়ী হাফিজুর রহমানের ১০ বছরের কারাদণ্ড
    বিশ্বমঞ্চ

    ভারতে অর্থ পাচার: খুলনায় ব্যবসায়ী হাফিজুর রহমানের ১০ বছরের কারাদণ্ড

    May 26, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read বিশ্বমঞ্চ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    খুলনার একটি আদালত ভারতে অর্থ পাচারের মামলায় এস এম হাফিজুর রহমান নামের এক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

    রোববার (২৬ মে) খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি হাফিজুর রহমান আদালতে উপস্থিত ছিলেন না।

    দুদকের দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, খুলনার মুন্সিপাড়ায় অবস্থিত মেসার্স শেখ ব্রাদার্সের স্বত্বাধিকারী হাফিজুর রহমান ভারত থেকে কস্টিক সোডা আমদানির জন্য ২০০০ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আইএফআইসি ব্যাংক, খুলনা শাখা থেকে চারটি ঋণপত্র (এলসি) খোলেন। কিন্তু তিনি কস্টিক সোডা আমদানি না করে জাল ও ভুয়া রেকর্ড দাখিল করে ব্যাংক থেকে ১ লাখ ১৯ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ লাখ ৮২ হাজার টাকা) ভারতে পাচার করেন।

    এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১৪ সালের ২৯ এপ্রিল খুলনা থানায় মামলা করে। মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ৯ এপ্রিল দুদকের সহকারী পরিচালক আবুল হাসেম হাফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ৬ নভেম্বর তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

    দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) সেলিম আল আজাদ জানান, হাফিজুর রহমান এলসির বিপরীতে ভুয়া বিল অব এন্ট্রি দাখিল করে টাকাগুলো ভারতে পাচার করেছেন, যা আদালতে প্রমাণিত হয়েছে।

    আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026

    ককপিটে ভয়ংকর হামলা! প্রাণ বাঁচাতে যা করেছিলেন ভারতীয় পাইলট

    October 4, 2026

    যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার ঝুঁকি নিয়ে প্রস্তুতি, কী ভাবছে কানাডা?

    October 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ২২ ব্যাংকেই পুঞ্জীভূত লোকসান! ২ লাখ ৫৪ হাজার কোটি টাকার ধাক্কা

    October 5, 20264 Views

    দেশের ব্যাংক খাতে আর্থিক চাপ যে ক্রমেই বাড়ছে, তার নতুন একটি চিত্র সামনে এসেছে। দেশের…

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 2026

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026
    Top Trending

    ২২ ব্যাংকেই পুঞ্জীভূত লোকসান! ২ লাখ ৫৪ হাজার কোটি টাকার ধাক্কা

    October 5, 20264 Views

    দেশের ব্যাংক খাতে আর্থিক চাপ যে ক্রমেই বাড়ছে, তার নতুন একটি চিত্র…

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 20263 Views

    দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য করতে হলে রাষ্ট্র ও নির্বাচনী…

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 20263 Views

    ইরানের ভূখণ্ডে অনুমোদন ছাড়া স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা পরিচালনার অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূতকে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.