Close Menu
    What's Hot

    পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    October 2, 2026

    ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই

    October 2, 2026

    বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

    October 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জেলার হালচাল»করতোয়া নদীতে মাটিখেকোদের দৌরাত্ম্য: নদী-ফসলি জমি হুমকিতে, স্কুলপথেও আতঙ্ক
    জেলার হালচাল

    করতোয়া নদীতে মাটিখেকোদের দৌরাত্ম্য: নদী-ফসলি জমি হুমকিতে, স্কুলপথেও আতঙ্ক

    May 26, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read জেলার হালচাল 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক্সকাভেটর দিয়ে অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে নদীর গতিপ্রকৃতি বদলে যাচ্ছে। নদীর বাঁধের ওপর দিয়ে ট্রাক্টর ও ট্রাক চলাচল করায় বাঁধও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন স্থানে বাঁধ কেটে গাড়ি ওঠানামার রাস্তাও তৈরি করা হয়েছে। এতে নদীর চরাঞ্চল ও আশপাশের ফসলি জমি ডোবায় পরিণত হচ্ছে।

    গোবিন্দগঞ্জ উপজেলার চক রহিমাপুর এলাকার শিক্ষার্থী মো. ইব্রাহিম প্রিন্স বলেন, ‘প্রতিদিন ট্রাক্টরভর্তি মাটি যায়। স্কুলে যেতে ভয় লাগে—কখন ধাক্কা দিয়ে যায় কে জানে।’ একই এলাকার অভিভাবক সুজা মিয়া বলেন, ‘সন্তানদের একা স্কুলে পাঠাতে ভয় হয়। যেকোনো সময় দুর্ঘটনা হতে পারে।’

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নীরবতায় দিনে-দুপুরে চলছে এই মাটিখেকোদের দৌরাত্ম্য। চক রহিমাপুরের মাটি ব্যবসায়ী মো. এনামুল বলেন, ‘প্রশাসন কখনো আসে না। সাংবাদিকেরা ফোন করলে তবেই তারা আসে।’ ফকিরগঞ্জ এলাকার ব্যবসায়ী মাহবুর রহমান বলেন, ‘আমাদের জমি নদীর মধ্যে। সেখান থেকে মাটি কেটে বিক্রি করি।’

    স্থানীয় সূত্রে জানা গেছে, এসব মাটি ইটভাটা ও বিভিন্ন নির্মাণকাজে ব্যবহার হচ্ছে। অভিযোগ রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাটিখেকোদের পরামর্শ দিয়ে তাঁদের জলাশয় বা পুকুর খননের আবেদন করতে বলেন। সেই সুযোগে অবৈধভাবে নদীর চর ও আশপাশের মাটি কাটা চলছে।

    উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মতিন মোল্লা বলেন, ‘প্রশাসনের নীরবতায় মাটি ব্যবসা দিনের পর দিন চলছে। গ্রামীণ সড়ক নষ্ট হচ্ছে। অবৈধভাবে মাটি পরিবহন বন্ধে প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে।’

    এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক বলেন, ‘প্রথমবার আপনার কাছ থেকে শুনলাম। তারপরও বিষয়টি প্রশাসনের সঙ্গে শেয়ার করব।’

    গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, ‘সাংবাদিকের কাজ রিপোর্ট করা। আপনারা নিউজ করেন, আমরা আমাদের দায়িত্ব পালন করি।’

    স্থানীয়দের দাবি, অবিলম্বে অবৈধ মাটি কাটা ও পরিবহন বন্ধে কঠোর পদক্ষেপ না নিলে পরিবেশ ও কৃষিভিত্তিক জীবনযাত্রা চরম হুমকির মুখে পড়বে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    August 25, 2026

    উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ উৎসব

    July 24, 2026

    চীন-মিয়ানমার করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী

    June 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    October 2, 20261 Views

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া এলাকায় পাহাড়িকা এক্সপ্রেসের একটি বগির সংযোগস্থলের হুক ছিঁড়ে যাওয়ায় সিলেটের সঙ্গে…

    ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই

    October 2, 2026

    বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

    October 2, 2026
    Top Trending

    পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    October 2, 20261 Views

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া এলাকায় পাহাড়িকা এক্সপ্রেসের একটি বগির সংযোগস্থলের হুক ছিঁড়ে…

    ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই

    October 2, 20262 Views

    ইসরাইলের উদ্দেশে যাত্রা করা ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ক্যাপ্টেনকে হামলার অভিযোগে আলোচিত সহকারী…

    বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

    October 2, 20262 Views

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি নিয়ে সৃষ্ট পরিস্থিতির ঘটনায় করা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.