Close Menu
    What's Hot

    হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের পর লগ আউট না করলেই বিপদ! ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য

    November 25, 2026

    গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

    November 25, 2026

    গোপালগঞ্জে নাশকতায় অর্থায়নের অভিযোগ, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

    November 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
    ● সর্বশেষ

    গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

    November 25, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মজুরি বোর্ডের বৈঠকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও অসন্তোষ কাটেনি। এ সিদ্ধান্তের প্রতিবাদ ও বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়কে নেমে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

    সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া বাইপাস, নাওজোড়, সালনা ও আশপাশের বিভিন্ন পোশাক কারখানার সামনে শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস, বোর্ডবাজারের সাইনবোর্ড, নাওজোড় এবং ভাওয়াল মির্জাপুর-মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা সড়ক ও মহাসড়কে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

    এ সময় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীদের একাংশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

    অন্যদিকে, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের কাঞ্জনুল এলাকার কোয়াট্রো ফ্যাশন, লায়লা গার্মেন্টস ও রাগাডি ফ্যাশনসহ রাজেন্দ্রপুরের বাংলাবাজার এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেননি। তারা বাংলাবাজার-ভাওয়াল মির্জাপুর এবং মাস্টারবাড়ি-ভাওয়াল মির্জাপুর আঞ্চলিক সড়কসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

    কোয়াট্রো ফ্যাশনের এক অপারেটর জানান, কারখানার অপারেটরদের বেতন প্রত্যাশা অনুযায়ী বাড়েনি। বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন বাড়ানোর দাবি রয়েছে।

    শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। ভাওয়াল মির্জাপুর কলেজের প্রভাষক কৃত্তি বাবু জানান, উত্তরা থেকে কর্মস্থলে যাওয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অবরোধের মুখে পড়েন তিনি। বিকল্প পথে যাওয়ার চেষ্টা করেও যানজটে আটকে যান। ফলে কখন কর্মস্থলে পৌঁছাতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তায় পড়েন।

    গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া বাইপাস, নাওজোড়, সাইনবোর্ড ও সালনা এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মজুরি বৃদ্ধির দাবিতে মহাসড়কে অবস্থান নেন।

    তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। পরিস্থিতি অনুযায়ী কয়েকটি স্থানে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের পর লগ আউট না করলেই বিপদ! ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য

    November 25, 2026

    গোপালগঞ্জে নাশকতায় অর্থায়নের অভিযোগ, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

    November 25, 2026

    ইসির সংলাপে ডাক পাচ্ছে জাতীয় পার্টি, বাদ আওয়ামী লীগের ১৪ দলীয় শরিকেরা

    November 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের পর লগ আউট না করলেই বিপদ! ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য

    November 25, 20260 Views

    অফিসের কম্পিউটার, সাইবার ক্যাফে কিংবা অন্যের ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করছেন? তাহলে কাজ শেষে শুধু…

    গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

    November 25, 2026

    গোপালগঞ্জে নাশকতায় অর্থায়নের অভিযোগ, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

    November 25, 2026
    Top Trending

    হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের পর লগ আউট না করলেই বিপদ! ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য

    November 25, 20260 Views

    অফিসের কম্পিউটার, সাইবার ক্যাফে কিংবা অন্যের ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করছেন? তাহলে…

    গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

    November 25, 20260 Views

    মজুরি বোর্ডের বৈঠকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও অসন্তোষ…

    গোপালগঞ্জে নাশকতায় অর্থায়নের অভিযোগ, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

    November 25, 20260 Views

    গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.