Close Menu
    What's Hot

    জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস, বাংলাদেশের পাশে ১২৮ দেশ

    November 19, 2026

    আগামী গ্রীষ্মে ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুরের প্রথম ইউনিট!

    November 18, 2026

    ‘আমি এখনো আপনাকে ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোনে বলেছিলেন বাইডেন

    November 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি দিলে সমর্থন জানাবেন রাশেদ খাঁন
    ● সর্বশেষ

    ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি দিলে সমর্থন জানাবেন রাশেদ খাঁন

    November 18, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চলমান সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে বিরোধী দলগুলোর প্রতি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি। এমন কর্মসূচিতে নিজের সমর্থন ও সাধুবাদ থাকবে বলেও উল্লেখ করেছেন।

    বুধবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

    পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত নাশকতার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, শিক্ষা এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত সেবা পরিচালনায় সমস্যার সৃষ্টি হচ্ছে বলেও দাবি করেন তিনি।

    তার আশঙ্কা, পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রমও বাধাগ্রস্ত হতে পারে। এমন পরিস্থিতি দীর্ঘায়িত হলে এলাকায় গুরুতর খাদ্যসংকট দেখা দেওয়ার আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি।

    পোস্টে বর্তমান সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রাশেদ খাঁন বলেন, বিএনপি সরকার প্রাণহানি বা বিচারবহির্ভূত কোনো কর্মকাণ্ডের পক্ষে নয়। গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে দলটি দীর্ঘদিন আন্দোলন করেছে। সে কারণেই টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

    তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষকে নিজেদের নিরাপত্তা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে সংঘাত ও প্রাণহানির মাধ্যমে স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

    রাশেদ খাঁনের ভাষ্য, সরকার কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগ নিলে কোনো প্রাণহানির ঘটনা ঘটতে পারে। আর এমন ঘটনাকে কেন্দ্র করে দেশ-বিদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আওয়ামী লীগের কথিত নাশকতা রাজনৈতিকভাবেই মোকাবিলার পক্ষে মত দেন তিনি।

    এদিকে, নিজের পোস্টের শেষাংশে টুঙ্গিপাড়ায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও দলীয় কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগ তুলে প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তার প্রশ্ন, এসব ঘটনার মধ্যে জামায়াতে ইসলামীর কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর কেন অক্ষত রয়েছে?

    সবশেষে বিরোধী দলগুলোর উদ্দেশে তিনি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানান। বিএনপি সরকারের বিরুদ্ধে বিরোধীদের বিভিন্ন লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এবার টুঙ্গিপাড়ার উদ্দেশে এমন কর্মসূচি দেওয়া হলে তিনি নিজেও তাতে সমর্থন ও সাধুবাদ জানাবেন

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস, বাংলাদেশের পাশে ১২৮ দেশ

    November 19, 2026

    আগামী গ্রীষ্মে ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুরের প্রথম ইউনিট!

    November 18, 2026

    ‘আমি এখনো আপনাকে ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোনে বলেছিলেন বাইডেন

    November 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস, বাংলাদেশের পাশে ১২৮ দেশ

    November 19, 20260 Views

    মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমসহ বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর চলমান নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় এবার কঠোর…

    আগামী গ্রীষ্মে ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুরের প্রথম ইউনিট!

    November 18, 2026

    ‘আমি এখনো আপনাকে ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোনে বলেছিলেন বাইডেন

    November 18, 2026
    Top Trending

    জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস, বাংলাদেশের পাশে ১২৮ দেশ

    November 19, 20260 Views

    মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমসহ বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর চলমান নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের…

    আগামী গ্রীষ্মে ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুরের প্রথম ইউনিট!

    November 18, 20260 Views

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী গ্রীষ্মের আগেই পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ…

    ‘আমি এখনো আপনাকে ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোনে বলেছিলেন বাইডেন

    November 18, 20260 Views

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে শেষবার…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.