Close Menu
    What's Hot

    প্রথমবার নারী সিইও পেল এনভিডিয়া, দায়িত্বে কোলেট ক্রেস

    November 13, 2026

    ফ্যাসিবাদী স্বৈরাচারকে রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ: আইনমন্ত্রী

    November 13, 2026

    হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান, বাংলাদেশকে চ্যালেঞ্জ!

    November 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»প্রথমবার নারী সিইও পেল এনভিডিয়া, দায়িত্বে কোলেট ক্রেস
    ● সর্বশেষ

    প্রথমবার নারী সিইও পেল এনভিডিয়া, দায়িত্বে কোলেট ক্রেস

    November 13, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। প্রতিষ্ঠানটির নতুন অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস। এর মধ্য দিয়ে এনভিডিয়ার ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রতিষ্ঠানটির সর্বোচ্চ নির্বাহী পদে দায়িত্ব পেলেন। পাশাপাশি পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হার্ভি সি জোন্সকে।

    এনভিডিয়ার পরিচালনা পর্ষদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আপাতত সিএফওর দায়িত্ব পালনের পাশাপাশি অন্তর্বর্তী সিইও হিসেবেও কাজ করবেন কোলেট ক্রেস। জেনসেন হুয়াংয়ের স্থায়ী উত্তরসূরি নির্বাচনের জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাইরের যোগ্য প্রার্থীদের বিবেচনায় রাখবে পরিচালনা পর্ষদ।

    বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থায়ী সিইও হিসেবেও কোলেট ক্রেসের নাম আলোচনায় রয়েছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ আর্থিক দায়িত্ব সামলানোর কারণে শীর্ষ নেতৃত্বে তাঁর অবস্থান বেশ শক্তিশালী বলে মনে করা হচ্ছে।

    ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার সময় সহপ্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত ছিলেন জেনসেন হুয়াং। তাঁর নেতৃত্বেই প্রতিষ্ঠানটি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করে। তবে দীর্ঘ ৩৩ বছরের নেতৃত্বের পর বৃহস্পতিবার তাঁর দায়িত্বের অবসান ঘটে। এই সময়ে তিনি প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট, সিইও এবং পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    কে এই কোলেট ক্রেস?

    এনভিডিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, কোলেট ক্রেস প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা এবং নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন সিদ্ধান্তের ফলে স্থায়ী সিইও নিয়োগ না হওয়া পর্যন্ত তিনিই প্রতিষ্ঠানটির নির্বাহী কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

    ২০১৩ সালের সেপ্টেম্বরে এনভিডিয়ায় যোগ দেন কোলেট। এরপর থেকে প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা, ব্যবসায়িক পরিকল্পনা এবং প্রবৃদ্ধির বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে ভূমিকা রেখেছেন তিনি।

    এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে প্রায় ২৫ বছর ধরে বিভিন্ন বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সিসকো ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানে অর্থ বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন কোলেট।

    তাঁর নিয়োগের বিষয়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভি সি জোন্স বলেন, এনভিডিয়ার অভাবনীয় প্রবৃদ্ধির পেছনে কোলেটের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রতিষ্ঠানের ব্যবসা, গ্রাহক, পরিচালনব্যবস্থা এবং আর্থিক কাঠামো সম্পর্কে তাঁর গভীর অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশল বাস্তবায়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এসব বিবেচনায় তাঁর নেতৃত্বের ওপর পরিচালনা পর্ষদের পূর্ণ আস্থা রয়েছে।

    নতুন দায়িত্ব পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় কোলেট ক্রেস বলেন, এনভিডিয়ার সবচেয়ে বড় শক্তি হলো এর কর্মীরা। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় জেনসেন হুয়াং গত ৩৩ বছরে প্রতিষ্ঠানটির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছেন। সেই অর্জনকে সামনে রেখে এনভিডিয়াকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    উল্লেখ্য, দ্রুতগতির কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে এনভিডিয়া। নতুন নেতৃত্বে এসব খাতে প্রতিষ্ঠানের অগ্রগতি ধরে রাখার পাশাপাশি ভবিষ্যতের নতুন ব্যবসায়িক সম্ভাবনাগুলো কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে কোলেট ক্রেসের।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ফ্যাসিবাদী স্বৈরাচারকে রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ: আইনমন্ত্রী

    November 13, 2026

    হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান, বাংলাদেশকে চ্যালেঞ্জ!

    November 13, 2026

    চিকিৎসাসেবা মানুষের কাছে পৌঁছাতে স্বাস্থ্যব্যবস্থার সংস্কার জরুরি: রাষ্ট্রপতি

    November 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    প্রথমবার নারী সিইও পেল এনভিডিয়া, দায়িত্বে কোলেট ক্রেস

    November 13, 20260 Views

    বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। প্রতিষ্ঠানটির নতুন অন্তর্বর্তী প্রধান…

    ফ্যাসিবাদী স্বৈরাচারকে রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ: আইনমন্ত্রী

    November 13, 2026

    হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান, বাংলাদেশকে চ্যালেঞ্জ!

    November 13, 2026
    Top Trending

    প্রথমবার নারী সিইও পেল এনভিডিয়া, দায়িত্বে কোলেট ক্রেস

    November 13, 20260 Views

    বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। প্রতিষ্ঠানটির…

    ফ্যাসিবাদী স্বৈরাচারকে রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ: আইনমন্ত্রী

    November 13, 20260 Views

    বাংলাদেশের মাটিতে পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে আবারও রাজনীতি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ…

    হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান, বাংলাদেশকে চ্যালেঞ্জ!

    November 13, 20260 Views

    শ্রীলঙ্কাকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.