Close Menu
    What's Hot

    এনভিডিয়ার জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তৃতীয় নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ

    November 13, 2026

    সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের, সরাসরি নির্বাচনের পক্ষে মত

    November 12, 2026

    রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    November 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»এনভিডিয়ার জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তৃতীয় নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ
    ● সর্বশেষ

    এনভিডিয়ার জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তৃতীয় নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ

    November 13, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সদ্য সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এবার প্রতিষ্ঠানটির আরও একজন নারী কর্মীর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে এসেছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    এর আগে এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে হুয়াংয়ের কথিত সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস। এর পরপরই বৃহস্পতিবার সকালে সিইও পদ থেকে সরে দাঁড়ানোর খবর সামনে আসে। তবে দ্বিতীয় ওই নারী কর্মীর পরিচয় কিংবা তাঁদের সম্পর্কের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি রয়টার্স। এ বিষয়ে এনভিডিয়ার কাছ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

    এর কয়েক দিন আগে ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন জেনসেন। এ ঘটনায় স্ত্রী লরি হুয়াংয়ের প্রতি অবিশ্বস্ত হওয়ার বিষয়টিও মেনে নেন তিনি। অন্যদিকে, মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, অ্যালিস হুয়াং চীনা সরকারের হয়ে কাজ করতে পারেন। তবে এই অভিযোগের স্বাধীন প্রমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

    কিম্বার্লি পাওয়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে জেনসেন হুয়াং নিউ ইয়র্ক টাইমসকে সরাসরি কোনো উত্তর দেননি। বরং সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন। এনভিডিয়ার অন্য কর্মীর সঙ্গে কথিত সম্পর্কের বিষয়টিও তিনি স্বীকার করেননি।

    তৃতীয় ওই নারীর পরিচয়, তাঁর সঙ্গে জেনসেনের পেশাগত সম্পর্ক এবং কথিত সম্পর্কটি কবে শুরু হয়েছিল, তা এখনো অজানা। এমনকি সম্পর্কটি বর্তমানে চলমান কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, এনভিডিয়ার কর্মীদের আচরণবিধিতে ব্যক্তিগত সম্পর্কের কারণে পেশাগত স্বার্থের সংঘাত তৈরি হতে পারে—এমন পরিস্থিতি এড়িয়ে চলার নির্দেশনা রয়েছে।

    এদিকে একাধিক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে আসার পর জেনসেন হুয়াং ও তাঁর স্ত্রী লরির দাম্পত্য জীবন নিয়েও আলোচনা শুরু হয়েছে। আশির দশকের মাঝামাঝি সময়ে বিয়ে করা এই দম্পতির সম্ভাব্য বিচ্ছেদ নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে। যদিও এ বিষয়ে লরি হুয়াং এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

    আর্থিক দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রচলিত কমিউনিটি প্রপার্টি আইনে সাধারণত বিবাহকালীন অর্জিত যৌথ সম্পদ বিচ্ছেদের সময় সমানভাবে ভাগ করার বিধান রয়েছে। আর্থিক নথি অনুযায়ী, এনভিডিয়ার প্রায় ৩ দশমিক ৫ শতাংশ শেয়ারের মালিকানা যৌথভাবে রয়েছে জেনসেন ও লরি হুয়াংয়ের।

    তবে তাঁদের মধ্যে সম্পদ বণ্টন নিয়ে কোনো বিবাহপূর্ব বা বিবাহোত্তর চুক্তি রয়েছে কি না, তা এখনো জানা যায়নি। ফলে ব্যক্তিগত সম্পর্ক ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক শেষ পর্যন্ত তাঁদের পারিবারিক ও আর্থিক জীবনে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের, সরাসরি নির্বাচনের পক্ষে মত

    November 12, 2026

    রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    November 12, 2026

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

    November 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    এনভিডিয়ার জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তৃতীয় নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ

    November 13, 20260 Views

    বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সদ্য সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে ঘিরে নতুন…

    সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের, সরাসরি নির্বাচনের পক্ষে মত

    November 12, 2026

    রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    November 12, 2026
    Top Trending

    এনভিডিয়ার জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তৃতীয় নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ

    November 13, 20260 Views

    বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সদ্য সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন…

    সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের, সরাসরি নির্বাচনের পক্ষে মত

    November 12, 20260 Views

    জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিল করে সরাসরি নির্বাচনের…

    রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    November 12, 20260 Views

    তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.