Close Menu
    What's Hot

    টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন রশিদ খান, ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ

    October 30, 2026

    ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

    October 30, 2026

    মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, অভিযোগকে ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলল হুথিরা

    October 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মোটরসাইকেল চালকদের জন্য স্বস্তির খবর, নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ানোর প্রস্তাব
    ● সর্বশেষ

    মোটরসাইকেল চালকদের জন্য স্বস্তির খবর, নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ানোর প্রস্তাব

    October 29, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্ধারিত সময়সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ নভেম্বরের পরিবর্তে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিপুলসংখ্যক মোটরসাইকেলে নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট লাগানো কঠিন হওয়ায় এ সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

    বিআরটিএর চেয়ারম্যানের বিবেচনার জন্য পাঠানো নথিতে বলা হয়েছে, দেশে নিবন্ধিত মোটরযানের সংখ্যা প্রায় ৬৮ লাখ। এর মধ্যে মোটরসাইকেল রয়েছে প্রায় ৫০ লাখ, যা মোট নিবন্ধিত যানবাহনের প্রায় ৭৪ শতাংশ। এত বিপুলসংখ্যক মোটরসাইকেলে অল্প সময়ের মধ্যে সামনের নম্বরপ্লেট সংযোজন করা বাস্তবিকভাবেই কঠিন।

    এ ছাড়া নির্ধারিত সময়সীমা নিয়ে মোটরসাইকেল মালিকদের বিভিন্ন মতামত গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এসব দিক বিবেচনায় নিয়ে ১৫ নভেম্বরের পরিবর্তে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

    এর আগে বিআরটিএর প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগিয়ে প্রদর্শনের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল।

    বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এবং সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২-এর উল্লেখ করে বলা হয়, মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষ অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব প্লেটে নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এর পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    নম্বরপ্লেটের আকার ও নকশার ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের প্লেটেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

    নির্দেশনা অনুযায়ী, নম্বরপ্লেট তৈরি করতে হবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে। সাদা পটভূমিতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। প্লেটে কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা নকশা ব্যবহার করা যাবে না। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শনের সুযোগ রাখা হয়েছে।

    প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত নিয়ম অনুসরণ করে সামনের নম্বরপ্লেট সংযোজন করতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    তবে নতুন প্রস্তাব অনুযায়ী সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা প্রয়োজন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন রশিদ খান, ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ

    October 30, 2026

    ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

    October 30, 2026

    মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, অভিযোগকে ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলল হুথিরা

    October 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন রশিদ খান, ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ

    October 30, 20260 Views

    আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের…

    ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

    October 30, 2026

    মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, অভিযোগকে ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলল হুথিরা

    October 30, 2026
    Top Trending

    টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন রশিদ খান, ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ

    October 30, 20260 Views

    আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান।…

    ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

    October 30, 20260 Views

    রাজধানীর কলাবাগানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিতের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের…

    মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, অভিযোগকে ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলল হুথিরা

    October 30, 20260 Views

    পবিত্র মক্কা অঞ্চলে একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.