Close Menu
    What's Hot

    ২৫ অক্টোবর থেকে রিয়াদে বিমানের ফ্লাইট, কাল চালু হচ্ছে দাম্মাম রুট

    October 21, 2026

    শিক্ষকতা বা অন্য পেশায় থেকে সাংবাদিকতা করা যাবে না: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

    October 21, 2026

    তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ সমঝোতা

    October 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
    ● সর্বশেষ

    বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

    October 21, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের তীব্রতা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বুধবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে।

    বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১০ দশমিক ৩৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে হয়েছে ৯৯ দশমিক ১৮ ডলার।

    বাজার গবেষণা প্রতিষ্ঠান ডিবিএসের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সুভ্র সরকার জানান, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সময়ে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্যে যুক্তরাষ্ট্রের তেলের মজুত কমার ইঙ্গিত পাওয়া গেছে। এসব কারণে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে।

    এদিকে, তেহরানে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে ইরান জানিয়েছে, নিজেদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তারা। এতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

    সামুদ্রিক নিরাপত্তা সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরেও ইরানের পক্ষ থেকে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    অন্যদিকে, সৌদি আরবে সৌদি আরামকোর ইয়ানবু স্থাপনা, শায়বাহ তেলক্ষেত্র এবং রিয়াদ ও আবহা বিমানবন্দরেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার খবর পাওয়া গেছে। একই সময়ে ইয়েমেনের সরকারি বাহিনীর ওপর হুতিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে পৌঁছেছে।

    এ পরিস্থিতিতে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের সংকট ও ডিজেলের মূল্যবৃদ্ধি মোকাবিলায় আন্তর্জাতিক শোধনাগারগুলোর সঙ্গে কাজ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ২৫ অক্টোবর থেকে রিয়াদে বিমানের ফ্লাইট, কাল চালু হচ্ছে দাম্মাম রুট

    October 21, 2026

    শিক্ষকতা বা অন্য পেশায় থেকে সাংবাদিকতা করা যাবে না: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

    October 21, 2026

    তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ সমঝোতা

    October 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ২৫ অক্টোবর থেকে রিয়াদে বিমানের ফ্লাইট, কাল চালু হচ্ছে দাম্মাম রুট

    October 21, 20261 Views

    সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী ২৫ অক্টোবর থেকে আবারও ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ…

    শিক্ষকতা বা অন্য পেশায় থেকে সাংবাদিকতা করা যাবে না: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

    October 21, 2026

    তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ সমঝোতা

    October 21, 2026
    Top Trending

    ২৫ অক্টোবর থেকে রিয়াদে বিমানের ফ্লাইট, কাল চালু হচ্ছে দাম্মাম রুট

    October 21, 20261 Views

    সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী ২৫ অক্টোবর থেকে আবারও ফ্লাইট পরিচালনা করতে…

    শিক্ষকতা বা অন্য পেশায় থেকে সাংবাদিকতা করা যাবে না: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

    October 21, 20262 Views

    শিক্ষকতা কিংবা অন্য কোনো পেশায় নিয়োজিত ব্যক্তিদের পাশাপাশি সাংবাদিকতা করার সুযোগ নেই…

    তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ সমঝোতা

    October 21, 20262 Views

    প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে ‘বদর সমঝোতা স্মারক’ সই করেছে তুরস্ক, কাতার, পাকিস্তান…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.