Close Menu
    What's Hot

    তথ্য বিভ্রান্তির সুযোগ নেই, সঠিক পরিসংখ্যানের ওপর জোর সরকারের: অর্থমন্ত্রী

    August 12, 2026

    চট্টগ্রাম বন্দরে নৌ-নিরাপত্তা জোরদার, জারি হলো তিন নির্দেশনা

    August 12, 2026

    লোডশেডিংয়ে ক্ষোভ বাড়ছে, বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ পল্লী বিদ্যুৎ

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মেধা ও যোগ্যতার প্রতিযোগিতাই হোক ক্যাম্পাসে, বললেন শিবির সভাপতি
    ● সর্বশেষ

    মেধা ও যোগ্যতার প্রতিযোগিতাই হোক ক্যাম্পাসে, বললেন শিবির সভাপতি

    August 12, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর প্রতিযোগিতা যেন পেশিশক্তি কিংবা সংঘাতের মাধ্যমে না হয়, বরং মেধা, যোগ্যতা ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

    বুধবার (১২ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাতে শাখা ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।

    নূরুল ইসলাম সাদ্দাম বলেন, কোনো সংগঠনের শক্তি থাকলেই প্রতিটি পরিস্থিতিতে তা প্রদর্শন করতে হবে—এমন নয়। তাঁর দাবি, জুলাইয়ের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররাজনীতির ধরনেও ইতিবাচক পরিবর্তন আসা প্রয়োজন। ক্যাম্পাসে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে হবে।

    তিনি বলেন, ছাত্রসংগঠনগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকা স্বাভাবিক। তবে সেই প্রতিদ্বন্দ্বিতা যদি শিক্ষার্থীদের কল্যাণ, একাডেমিক উন্নয়ন এবং ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে হয়, তাহলে তা ক্যাম্পাসের জন্য উপকারী। অন্যদিকে পেশিশক্তি প্রদর্শন বা সংঘাতের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা ছাত্ররাজনীতির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।

    সাম্প্রতিক ক্যাম্পাস সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে শিবির সভাপতি বলেন, বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীরা হামলার শিকার হলেও তারা পাল্টা হামলার পথ বেছে নেয়নি। তবে এর অর্থ এই নয় যে সংগঠনটির কোনো সক্ষমতা বা শক্তি নেই। তাঁর বক্তব্য, সক্ষমতা থাকা আর সবসময় সেই সক্ষমতা প্রদর্শন করা এক বিষয় নয়।

    নতুন ধরনের ছাত্ররাজনীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, উচ্চশিক্ষা, ক্যারিয়ার গঠন এবং সামাজিক সচেতনতার ক্ষেত্রে সহযোগিতা করা।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোজাম্মেল হোসেন আবির।

    অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আতিয়ার রহমান। এ সময় কুমিল্লা মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    তথ্য বিভ্রান্তির সুযোগ নেই, সঠিক পরিসংখ্যানের ওপর জোর সরকারের: অর্থমন্ত্রী

    August 12, 2026

    চট্টগ্রাম বন্দরে নৌ-নিরাপত্তা জোরদার, জারি হলো তিন নির্দেশনা

    August 12, 2026

    লোডশেডিংয়ে ক্ষোভ বাড়ছে, বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ পল্লী বিদ্যুৎ

    August 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    তথ্য বিভ্রান্তির সুযোগ নেই, সঠিক পরিসংখ্যানের ওপর জোর সরকারের: অর্থমন্ত্রী

    August 12, 20260 Views

    সরকারি নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির…

    চট্টগ্রাম বন্দরে নৌ-নিরাপত্তা জোরদার, জারি হলো তিন নির্দেশনা

    August 12, 2026

    লোডশেডিংয়ে ক্ষোভ বাড়ছে, বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ পল্লী বিদ্যুৎ

    August 12, 2026
    Top Trending

    তথ্য বিভ্রান্তির সুযোগ নেই, সঠিক পরিসংখ্যানের ওপর জোর সরকারের: অর্থমন্ত্রী

    August 12, 20260 Views

    সরকারি নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরে অর্থ…

    চট্টগ্রাম বন্দরে নৌ-নিরাপত্তা জোরদার, জারি হলো তিন নির্দেশনা

    August 12, 20260 Views

    চট্টগ্রাম বন্দরসীমা ও বহির্নোঙরে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নতুন করে…

    লোডশেডিংয়ে ক্ষোভ বাড়ছে, বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ পল্লী বিদ্যুৎ

    August 12, 20260 Views

    জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.