Close Menu
    What's Hot

    রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ৩ নেতা

    August 9, 2026

    হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রের কাছে একাধিক শর্ত ইরানের

    August 9, 2026

    বাবার অসুস্থতায় বিশ্বকাপ ছেড়ে বাড়ি ফেরার কথাও ভেবেছিলেন মেসি

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মালয়েশিয়াকে ৬৯ রানে গুটিয়ে বড় জয় বাংলাদেশের এইচপি দলের
    ● সর্বশেষ

    মালয়েশিয়াকে ৬৯ রানে গুটিয়ে বড় জয় বাংলাদেশের এইচপি দলের

    August 8, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মালয়েশিয়ার বিপক্ষে দারুণ জয় দিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের মাত্র ৬৯ রানে অলআউট করে ৮৯ রানের জয় পেয়েছে স্বাগতিকরা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ এইচপি।

    টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে জাওয়াদ আবরারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকে দলটি। ১৮ বলে ২৮ রান করে আউট হন এই ওপেনার। এরপর আরিফুল ইসলাম ১২ বলে ১৫ এবং সাব্বির ১২ বলে ১৪ রান করেন।

    মাঝের ওভারে একের পর এক উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে সাকলাইন ২৬ বলে ৩২ রান করে ইনিংস সামলানোর চেষ্টা করেন। শেষ দিকে অধিনায়ক এস এম মেহেরব হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ে প্রতিপক্ষের সামনে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করায় এইচপি দল। ২২ বলে ৪০ রান করে মেহেরব আউট হন।

    শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। মালয়েশিয়ার হয়ে বিজয় উনি নেন তিনটি উইকেট।

    জবাবে ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলেই নাজমুল সাকিবকে বোল্ড করে ফেরান আবু হায়দার রনি। এরপর আসলাম খান বিন মালিকও মাত্র পাঁচ বল খেলে কোনো রান না করেই ফিরে যান।

    তিন নম্বরে ব্যাট করতে নেমে আহমেদ আকীল ওয়াহিদ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ২৫ বলে ২৯ রান করেন তিনি। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় মালয়েশিয়ার রান তোলার গতি থেমে যায়। ১০ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে তাদের স্কোর ছিল মাত্র ৪২ রান।

    পরে মোহাম্মদ আমির আজিম ও বিজয় উনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিজয় ১৫ বলে ১৪ রান করে আবদুল গাফফার সাকলাইনের বলে আউট হন। আমির আজিমও ২২ বলে ১৫ রান করে মোহাম্মদ রুবেল হাসানের শিকার হন।

    ৬৩ রানেই আট উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় মালয়েশিয়া। শেষ পর্যন্ত ১৬ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

    ফলে ৮৯ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি দল এবং দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

    সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামী ১০ আগস্ট, সোমবার, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ৩ নেতা

    August 9, 2026

    হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রের কাছে একাধিক শর্ত ইরানের

    August 9, 2026

    বাবার অসুস্থতায় বিশ্বকাপ ছেড়ে বাড়ি ফেরার কথাও ভেবেছিলেন মেসি

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ৩ নেতা

    August 9, 20260 Views

    আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) রাজধানীর মগবাজারে…

    হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রের কাছে একাধিক শর্ত ইরানের

    August 9, 2026

    বাবার অসুস্থতায় বিশ্বকাপ ছেড়ে বাড়ি ফেরার কথাও ভেবেছিলেন মেসি

    August 9, 2026
    Top Trending

    রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ৩ নেতা

    August 9, 20260 Views

    আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮…

    হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রের কাছে একাধিক শর্ত ইরানের

    August 9, 20260 Views

    বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার আগে…

    বাবার অসুস্থতায় বিশ্বকাপ ছেড়ে বাড়ি ফেরার কথাও ভেবেছিলেন মেসি

    August 9, 20260 Views

    ২০২৬ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.