Close Menu
    What's Hot

    না ফেরার দেশে আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

    July 7, 2026

    বিদেশি পর্যটকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব

    July 7, 2026

    স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: অর্থমন্ত্রী

    July 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বিদেশি পর্যটকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব
    ● সর্বশেষ

    বিদেশি পর্যটকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব

    July 7, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিদেশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও ঝামেলামুক্ত করতে পরীক্ষামূলকভাবে নতুন ‘প্যাকেজ ভিসা’ ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। এই উদ্যোগের আওতায় একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসা, বিমান টিকিট, হোটেল বুকিংসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা একসঙ্গে পাওয়া যাবে।

    প্রাথমিক পর্যায়ে অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরদের মাধ্যমে এই পাইলট প্রকল্প পরিচালিত হবে। নতুন ব্যবস্থায় ভ্রমণকারীরা একই প্ল্যাটফর্ম ব্যবহার করে যাওয়া-আসার ফ্লাইট, লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ট্যুরিস্ট ভিসার আবেদন সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ, অনুষ্ঠান বা পর্যটন কার্যক্রমও প্যাকেজে যুক্ত করার সুযোগ থাকবে।

    ফলে আলাদাভাবে বিমান টিকিট, আবাসন কিংবা ভিসার জন্য আবেদন করার প্রয়োজন কমে যাবে এবং পুরো ভ্রমণ পরিকল্পনা এক জায়গা থেকেই সম্পন্ন করা সম্ভব হবে।

    তবে এই সেবা শুধু সেসব অনুমোদিত ট্রাভেল এজেন্সি দিতে পারবে, যাদের নিজস্ব ডিজিটাল বুকিং প্ল্যাটফর্ম, প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা এবং সার্বক্ষণিক গ্রাহকসেবা রয়েছে।

    সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মপরিকল্পনার অংশ হিসেবে পর্যটন খাতকে আরও সম্প্রসারণ ও আধুনিক করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে পর্যটন মন্ত্রণালয়ের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বীমা কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে।

    এর আগে দেশটি ই-ভিসা, অন-অ্যারাইভাল ভিসা এবং স্টপওভার ট্রানজিট ভিসাসহ পর্যটকদের জন্য বেশ কয়েকটি সহজীকৃত প্রবেশব্যবস্থা চালু করে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিবের মতে, নতুন প্যাকেজ ভিসা ব্যবস্থা পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করে তুলবে। একই সঙ্গে এটি পর্যটন খাতের অংশীদারদের সক্ষমতা বৃদ্ধি এবং সৌদি আরবকে আন্তর্জাতিক পর্যটনের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।

    সরকারের প্রত্যাশা, এই উদ্যোগের ফলে বিদেশি পর্যটকরা দেশটিতে আরও দীর্ঘ সময় অবস্থান করবেন, বিভিন্ন পর্যটন কার্যক্রমে অংশ নেবেন এবং স্থানীয় অর্থনীতিতে তাদের ব্যয়ও বাড়বে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    না ফেরার দেশে আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

    July 7, 2026

    স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: অর্থমন্ত্রী

    July 7, 2026

    এনসিপির সমাবেশে হামলার ঘটনায় নিন্দা, দ্রুত তদন্ত ও শাস্তির দাবি মিয়া গোলাম পরওয়ারের

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    না ফেরার দেশে আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

    July 7, 20262 Views

    আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক বাঁহাতি ফাস্ট বোলার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন জটিল অসুস্থতার…

    বিদেশি পর্যটকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব

    July 7, 2026

    স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: অর্থমন্ত্রী

    July 7, 2026
    Top Trending

    না ফেরার দেশে আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

    July 7, 20262 Views

    আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক বাঁহাতি ফাস্ট বোলার শাপুর জাদরান আর নেই।…

    বিদেশি পর্যটকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব

    July 7, 20260 Views

    বিদেশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও ঝামেলামুক্ত করতে পরীক্ষামূলকভাবে নতুন ‘প্যাকেজ ভিসা’…

    স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: অর্থমন্ত্রী

    July 7, 20260 Views

    অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের জন্য উন্নত ও মানসম্মত…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.