বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রণয় ভার্মা।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপির কার্যালয়ে দলের নতুন চেয়ারম্যানের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে তাদের সাক্ষাৎকারে ভিডিও প্রকাশ করা হয়েছে। বৈঠকের কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
