Close Menu
    What's Hot

    আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

    September 28, 2026

    শির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প: ‘আমাদের দেশ জয়ী হচ্ছে’

    September 28, 2026

    এলপিজি আমদানি কমেছে ২৫ শতাংশ, বাজারে ১২ কেজির সিলিন্ডার দুই হাজারের ওপরে

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»জুমার দিনে যে সুন্নত আমলগুলো করলে মিলবে বড় সওয়াব
    ● সর্বশেষ

    জুমার দিনে যে সুন্নত আমলগুলো করলে মিলবে বড় সওয়াব

    January 9, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইসলামে জুমার নামাজের মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুসলমানের জন্য এ দিনটি যথাযথ প্রস্তুতি ও সম্মানের সঙ্গে পালন করা উচিত। আলেমদের মতে, জুমার নামাজের প্রস্তুতি ঘর থেকেই শুরু হয়। গোসল করা, সুগন্ধি ব্যবহার করা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর পোশাক পরিধান করা জুমার দিনের গুরুত্বপূর্ণ সুন্নতের অন্তর্ভুক্ত।

    গোসল ও প্রস্তুতি সম্পন্ন করার পর ধীরস্থিরতা, বিনয় ও প্রশান্তি বজায় রেখে মসজিদের উদ্দেশে রওনা হওয়াও সুন্নত। তাড়াহুড়া, বিশৃঙ্খলা কিংবা অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ রয়েছে। পাশাপাশি, সম্ভব হলে আগেভাগেই মসজিদে পৌঁছানোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কেননা আগে জুমার নামাজে উপস্থিত হলে অধিক সওয়াব লাভের সুসংবাদ রয়েছে।

    মসজিদে প্রবেশ করার পর প্রথম কাজ হলো দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ নামাজ আদায় করা। হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, কেউ মসজিদে প্রবেশ করলে দুই রাকাত নামাজ আদায় না করে বসবে না। এরপর ইমামের কাছাকাছি ও সামনের কাতারে বসার চেষ্টা করতে হবে। তবে এ ক্ষেত্রে অন্য মুসল্লিদের কষ্ট দেওয়া বা মানুষের কাঁধ ডিঙিয়ে সামনে যাওয়ার অনুমতি নেই। জুমার দিনে এমন আচরণকে বিশেষভাবে অপছন্দনীয় বলা হয়েছে।

    ইমাম মিম্বরে ওঠার আগ পর্যন্ত মুসল্লিরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে সময় কাটাতে পারেন। আলেমরা বলেন, জুমার জন্য যারা আগেভাগে মসজিদে আসেন, তাদের উচিত এ সময়টুকু আল্লাহর ইবাদতে ব্যয় করা।

    হাদিসে এসেছে, জুমার দিনে প্রথম ঘণ্টায় আগমনকারী যেন একটি উট কোরবানি করল, দ্বিতীয় ঘণ্টায় আগমনকারী যেন একটি গরু কোরবানি করল। এভাবে ধাপে ধাপে সওয়াবের কথা বর্ণনা করা হয়েছে।

    ইমাম যখন মিম্বরে ওঠেন, তখন মুসল্লিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো মনোযোগ দিয়ে খুতবা শোনা। এ সময় কথা বলা, অপ্রয়োজনীয় কাজ করা এমনকি পাশের জনকে চুপ থাকতে বলাও নিষিদ্ধ। পূর্ণ মনোযোগ ও অন্তরের উপস্থিতি নিয়ে খুতবা শোনা জুমার নামাজের অন্যতম শর্ত।

    খুতবা শেষে ইকামত হলে খুশু ও একাগ্রতার সঙ্গে জামাতে দুই রাকাত জুমার ফরজ নামাজ আদায় করতে হবে । হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, মসজিদে উপস্থিত হয়, খুতবা মনোযোগ দিয়ে শোনে এবং নামাজ আদায় করে, তার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, সঙ্গে অতিরিক্ত তিন দিনের গুনাহও ক্ষমা করা হয়।

    নামাজ শেষ হলে নির্ধারিত জিকির ও দোয়া আদায় করা সুন্নত। এরপর ঘরে বা কাজে ফিরে যাওয়া বৈধ। কোরআনে বলা হয়েছে, নামাজ শেষ হলে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। তবে জুমার পরের সুন্নত নামাজ আদায় করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুমার সুন্নত আদায়ে অনেকেই অবহেলা করেন, যা ঠিক নয়।

    মনে রাখতে হবে, জুমার নামাজ জোহরের বিকল্প নয়; এটি একটি স্বতন্ত্র ফরজ ইবাদত। যথাযথ প্রস্তুতি, আদব ও সুন্নত মেনে জুমা আদায় করলে একজন মুসলমান অফুরন্ত সওয়াব ও আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভের আশা করতে পারেন।

    ইসলামিক আমল জুমার গোসল জুমার দিনের সুন্নত আমল জুমার নামাজ জুমার প্রস্তুতি জুমার ফজিলত শুক্রবারের আমল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

    September 28, 2026

    শির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প: ‘আমাদের দেশ জয়ী হচ্ছে’

    September 28, 2026

    এলপিজি আমদানি কমেছে ২৫ শতাংশ, বাজারে ১২ কেজির সিলিন্ডার দুই হাজারের ওপরে

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

    September 28, 20261 Views

    সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার পরিচালনা ও ট্রাস্টের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর এবং লুটপাটের…

    শির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প: ‘আমাদের দেশ জয়ী হচ্ছে’

    September 28, 2026

    এলপিজি আমদানি কমেছে ২৫ শতাংশ, বাজারে ১২ কেজির সিলিন্ডার দুই হাজারের ওপরে

    September 28, 2026
    Top Trending

    আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

    September 28, 20261 Views

    সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার পরিচালনা ও ট্রাস্টের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে হামলা,…

    শির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প: ‘আমাদের দেশ জয়ী হচ্ছে’

    September 28, 20263 Views

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পর যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের…

    এলপিজি আমদানি কমেছে ২৫ শতাংশ, বাজারে ১২ কেজির সিলিন্ডার দুই হাজারের ওপরে

    September 28, 20262 Views

    দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সরবরাহে নতুন করে চাপ তৈরি হয়েছে।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.