Close Menu
    What's Hot

    ২২টি অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

    September 28, 2026

    দক্ষিণের গণ্ডি পেরিয়ে বাংলায় বিজয়ের দল, ভোটের ময়দানে নতুন চমক!

    September 28, 2026

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»শেষ দিনে ইসিতে উপচে পড়া ভিড়—আপিল করলেন ১৩১ মনোনয়নপ্রার্থী
    ● সর্বশেষ

    শেষ দিনে ইসিতে উপচে পড়া ভিড়—আপিল করলেন ১৩১ মনোনয়নপ্রার্থী

    January 9, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) দিনভর উপচে পড়া ভিড় দেখা গেছে। নির্ধারিত সময় বিকেল ৫টা পেরিয়ে গেলেও রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে স্থাপিত কেন্দ্রীয় আপিল বুথে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন গ্রহণ কার্যক্রম চলতে থাকে।

    শেষ দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৩১ জন মনোনয়নপ্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন।

    শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে স্থাপিত অস্থায়ী কেন্দ্রীয় আপিল বুথ সূত্রে এসব তথ্য জানা গেছে।

    কেন্দ্রীয় বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, শেষ দিনে সকাল থেকেই মনোনয়নপ্রার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিকেল ৫টা পর্যন্ত সময় নির্ধারিত থাকলেও তার আগেই যারা নির্বাচন ভবনে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আপিল করার সুযোগ দেওয়া হচ্ছে। এ কারণে সন্ধ্যা ৬টা পর্যন্ত আপিল গ্রহণ কার্যক্রম চলে।

    নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, আজ বিকেল ৫টা পর্যন্ত যারা নির্বাচন ভবনে আপিল করতে উপস্থিত হয়েছেন, তাদের সবার আপিল গ্রহণ করা হবে। সেটা যতক্ষণই লাগুক, আমরা তা শেষ করব।

    ইসি কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সর্বোচ্চ ১৭৪টি আপিল দায়ের করা হয়। ওই দিন মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে ১০টি আপিল করা হয়েছে।

    নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, সংশোধিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ছিল ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এসব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি। শুনানি কার্যক্রম আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত হবে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় ৭০টি করে আপিল আবেদনের শুনানি নেওয়া হবে।

    তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

    ১৩১ প্রার্থী আপিল আগারগাঁও নির্বাচন ভবন ইসি আপিল জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন নির্বাচন খবর মনোনয়ন আপিল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ২২টি অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

    September 28, 2026

    দক্ষিণের গণ্ডি পেরিয়ে বাংলায় বিজয়ের দল, ভোটের ময়দানে নতুন চমক!

    September 28, 2026

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ২২টি অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

    September 28, 20260 Views

    অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক লেনদেন না করার জন্য সাধারণ মানুষ…

    দক্ষিণের গণ্ডি পেরিয়ে বাংলায় বিজয়ের দল, ভোটের ময়দানে নতুন চমক!

    September 28, 2026

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026
    Top Trending

    ২২টি অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

    September 28, 20260 Views

    অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক লেনদেন না করার…

    দক্ষিণের গণ্ডি পেরিয়ে বাংলায় বিজয়ের দল, ভোটের ময়দানে নতুন চমক!

    September 28, 20261 Views

    দক্ষিণ ভারতের রাজনীতিতে আলোচনায় আসার পর এবার পশ্চিমবঙ্গেও নিজেদের রাজনৈতিক উপস্থিতি জানান…

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 20262 Views

    ঢাকার নিম্ন আদালতের মালখানায় দায়িত্ব পালন করা পুলিশ কনস্টেবল মো. রেজাউল করিমকে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.