Close Menu
    What's Hot

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 2026

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ক্রাউড ফান্ডিংয়ের টাকা যারা চাইবেন, তাদের ফেরত দেওয়া হবে : তাসনিম জারা
    ● সর্বশেষ

    ক্রাউড ফান্ডিংয়ের টাকা যারা চাইবেন, তাদের ফেরত দেওয়া হবে : তাসনিম জারা

    January 4, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে আপিলে জয়ী হওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তাসনিম জারা। তিনি জানিয়েছেন, তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার মতো শক্ত আইনি যুক্তি রয়েছে। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, দল থেকে পদত্যাগ করার কারণে তার নির্বাচনী তহবিলে ‘ক্রাউড ফান্ডিং’ বা গণ-অনুদান দেওয়া অর্থ যারা ফেরত চাইবেন, তাদের সবার টাকা ফেরত দেওয়া হবে।

    শনিবার (৩ জানুয়ারি) রাত ১১টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা এসব কথা বলেন।

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে গতকাল দুপুরে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া শুরু করেছেন জানিয়ে তাসনিম জারা বলেন, ‘মনোনয়নপত্র বাতিলের খবর শুনে অনেকেই চিন্তা করছেন যে নির্বাচন করতে পারব কি না। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়ব।’

    নিজের আইনজীবীর বরাত দিয়ে তিনি আরও জানান, আপিলে বলার মতো শক্ত যুক্তি ও অতীতের নজির রয়েছে। বাংলাদেশের পরিবর্তন নিয়ে আশাবাদী তাসনিম জারা সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আপনাদেরকেও নিরাশ না হওয়ার জন্য অনুরোধ করছি।’

    ভিডিও বার্তায় ‘ক্রাউড ফান্ডিং’ প্রসঙ্গে তাসনিম জারা বলেন, যখন তিনি স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন, তখনই জানিয়েছিলেন– এনসিপি ছেড়ে স্বতন্ত্র হওয়ার সিদ্ধান্তের কারণে কেউ টাকা ফেরত চাইলে তা ফেরত দেওয়া হবে। এখন পর্যন্ত ২০৫ জন বিকাশে পাঠানো টাকা ফেরত চেয়েছেন এবং তাদের সবার টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।

    তিনি আরও বলেন, আরও যারা টাকা ফেরত চান, তাদের জন্য ফর্মের লিংক ভিডিওর ক্যাপশন ও কমেন্টে দেওয়া হয়েছে। ‘যারা যারা টাকা ফেরত চাইবেন, সবার টাকা ফেরত দেওয়া হবে। প্রত্যেকের টাকা ফেরত যাবে। এটা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই,’–বলেন তাসনিম জারা।

    উল্লেখ্য, নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেছেন, ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তিনি মোট ৪৬ লাখ ৯৩ হাজার টাকা সংগ্রহ করেছেন।

    তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্বরত ছিলেন। তবে আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট করার সিদ্ধান্তের কারণে তিনি দল থেকে পদত্যাগ করেন। এরপরই তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

    এনসিপি তাসনিম জারা ফান্ডিং
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 2026

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 20261 Views

    দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সর্বশেষ নির্ধারিত দর…

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Top Trending

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 20261 Views

    দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)…

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 20263 Views

    চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু…

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 20262 Views

    যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মিডটার্ম নির্বাচন সামনে রেখে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফল…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.