Close Menu
    What's Hot

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026

    রূপপুরে সেফটি ভালভের জটিলতা কাটল, জ্বালানির প্রথম চালান আসছে

    October 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
    ● সর্বশেষ

    যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

    December 27, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শহিদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। সরকারের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ।

    শনিবার (২৭ ডিসেম্বর) বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকেই ‘সেফ এক্সিট’ দেওয়া হবে না। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও জানান তিনি।

    শাহবাগের এই অবস্থান কর্মসূচি থেকে ছাত্র-জনতা হাদির খুনিদের গ্রেপ্তার এবং এর নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। ইনকিলাব মঞ্চ স্পষ্ট করে জানিয়েছে, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আন্দোলনকারীরা মনে করছেন, সরকার হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় স্থবিরতা দেখাচ্ছে, যা শহীদদের রক্তের সাথে বেইমানির শামিল।

    বিক্ষোভ সমাবেশে আব্দুল্লাহ আল জাবের সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করে বলেন, যারা ভাবছেন কিছুদিন ক্ষমতায় থেকে বিদেশে পাড়ি জমাবেন, তাদের সেই স্বপ্ন সফল হবে না। রক্তের সাথে বেইমানি করলে এই জমিনেই আপনাদের বিচার করবে জনতা।

    তিনি আরও বলেন, ১ হাজার ৪০০ শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও তারা খুনিদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে আসার দাবি করা এই প্রশাসনের জন্য এটি চরম লজ্জার বিষয় বলে তিনি মন্তব্য করেন। 

    উপদেষ্টাদের উদ্দেশ্য করে জাবের প্রশ্ন তোলেন, হাদি হত্যার বিচারে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে? তিনি বলেন, কারা এই খুনের পেছনে রয়েছে তাদের নাম প্রকাশ করুন। আমরা আপনাদের পাহারা দেব, ভয়ের কিছু নেই। কিন্তু বিচার করতে ব্যর্থ হলে আপনাদের জবাবদিহি করতে হবে। 

    ইনকিলাব মঞ্চ বিক্ষোভ কর্মসূচি বিচার দাবি যমুনা ঘেরাও শাহবাগ আন্দোলন সংসদ ভবন ঘেরাও হাদি হত্যা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026

    রূপপুরে সেফটি ভালভের জটিলতা কাটল, জ্বালানির প্রথম চালান আসছে

    October 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 20261 Views

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে তার ফিরে আসা নিয়ে রাজনৈতিক অঙ্গনে…

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026

    রূপপুরে সেফটি ভালভের জটিলতা কাটল, জ্বালানির প্রথম চালান আসছে

    October 1, 2026
    Top Trending

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 20261 Views

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে তার ফিরে আসা…

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 20262 Views

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলসহ শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের বিষয়ে…

    রূপপুরে সেফটি ভালভের জটিলতা কাটল, জ্বালানির প্রথম চালান আসছে

    October 1, 20263 Views

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে বড় ধরনের অগ্রগতির খবর পাওয়া…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.