Close Menu
    What's Hot

    গুগলের নতুন এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ উন্মোচন

    October 1, 2026

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 2026

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»আপনাকে আমরা পালাতে দেব না, স্বরাষ্ট্র উপদেষ্টাকে জুমা
    ● সর্বশেষ

    আপনাকে আমরা পালাতে দেব না, স্বরাষ্ট্র উপদেষ্টাকে জুমা

    December 22, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় দীর্ঘ বিলম্বের অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। একই সঙ্গে বিচার প্রশ্নে সরকারের ভূমিকা নিয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর কড়া সমালোচনা করেন এবং তাকে উদ্দেশ করে কঠোর বার্তাও দেন।

    স্বরাষ্ট্র উপদেষ্টাকে লক্ষ্য করে জুমা বলেন, দায়িত্ব এড়িয়ে নীরবে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, উপদেষ্টা হয়তো পদত্যাগ করে দায় এড়ানোর চিন্তা করছেন, কিন্তু আন্দোলনকারীরা তা মেনে নেবেন না।

    সোমবার (২২ ডিসেম্বর) তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে তিনি এসব বক্তব্য দেন।

    ওসমান হাদি হত্যার বিচার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে জুমা বলেন, সরকার বা উপদেষ্টারা যদি পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পথ খোঁজেন, তাহলে জনগণ তা মেনে নেবে না। পালানোর আগে কারা সরকারকে কাজ করতে দেয়নি এবং কার সঙ্গে লিয়াজোঁ করে ক্ষমতায় বসে ছিলেন সে জবাব দিয়েই যেতে হবে।

    এরপর স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে ইনকিলাব মঞ্চের এই নেত্রী বলেন, সরকার তো আর বেশি দিন নাই, মাসখানেক সময় আছে। তাই উপদেষ্টা হয়ত ভাবছেন আগেভাগে পদত্যাগ করে পালিয়ে যাই। কিন্তু না, আপনাকে আমরা পালাতে দেব না, দিচ্ছি না।

    তিনি বলেন, যদি ভাবেন কোনোভাবে আস্তে ধীরে পালিয়ে যাবেন– না, এটা হবে না। আপনি যাবেন, তবে তার আগে আপনাকে বলে যেতে হবে কে আপনাকে এখানে কাজ করতে দেয়নি। বলে যাবেন, কার কার কারণে আপনি কাজ করতে পারেননি বা কার কার সাথে লিয়াজোঁ করে চেয়ারে বসে আছেন।

    জুমা বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকারের ভেতরে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বরং সময়ক্ষেপণ করে জনগণের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা চলছে। এই হত্যাকাণ্ডের পেছনে শুধু ব্যক্তি নয়, একটি সুসংগঠিত সিন্ডিকেট কাজ করেছে, যার সঙ্গে রাষ্ট্রের একটি অংশ জড়িত।

    তিনি বলেন, আমার ভাই কবরে শুয়ে আছে। এই অবস্থায় সরকার রক্ষার কোনো দায় আমাদের নেই। বিচার নিশ্চিত করাই সরকারের একমাত্র দায়িত্ব আর সেই দায়িত্ব থেকে পালানোর কোনো সুযোগ নেই।

    আইন উপদেষ্টার দেওয়া ৯০ দিনের সময়সীমা প্রত্যাখ্যান করে ইনকিলাব মঞ্চের এই নেত্রী বলেন, সরকারের মেয়াদই অনিশ্চিত, সেখানে ৯০ দিনের আশ্বাস অর্থহীন। আগামী এক মাসের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে।

    জুমা অভিযোগ করেন, ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগেই তথ্য ছিল। তবু তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তার ভাষায়, এটি নিছক ব্যর্থতা নয়, বরং সচেতন অবহেলা।

    সমাবেশে তিনি আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভিন্ন এজেন্সি সহিংসতা তৈরির চেষ্টা করছে বলেও সতর্ক করেন। জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে ইনকিলাব মঞ্চের এই নেত্রী ঘোষণা দেন, ওসমান হাদি হত্যার মূলহোতা থেকে শুরু করে পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় না আনা পর্যন্ত ইনকিলাব মঞ্চ রাজপথ ছাড়বে না এবং লাগাতার কর্মসূচি চালিয়ে যাবে।

    অন্তর্বর্তীকালীন সরকার ইনকিলাব মঞ্চ ওসমান হাদি হত্যা জুমা বক্তব্য রাজনৈতিক বিক্ষোভ শহীদ মিনার সমাবেশ স্বরাষ্ট্র উপদেষ্টা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    গুগলের নতুন এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ উন্মোচন

    October 1, 2026

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 2026

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    গুগলের নতুন এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ উন্মোচন

    October 1, 20260 Views

    কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় নতুন পদক্ষেপ নিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে নতুন ফ্রন্টিয়ার এআই মডেল ‘জেমিনি…

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 2026

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026
    Top Trending

    গুগলের নতুন এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ উন্মোচন

    October 1, 20260 Views

    কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় নতুন পদক্ষেপ নিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে নতুন ফ্রন্টিয়ার…

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 20260 Views

    কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারীর…

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 20261 Views

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে তার ফিরে আসা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.