Close Menu
    What's Hot

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 2026

    সবার জন্য নিরাপদ বাসস্থান! মাস্টারপ্ল্যান নিয়ে বড় ঘোষণা তারেক রহমানের

    October 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»শুভর সঙ্গে কেন প্রেম ভাঙল, জানালেন বিন্দু
    ● সর্বশেষ

    শুভর সঙ্গে কেন প্রেম ভাঙল, জানালেন বিন্দু

    December 22, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন জগতের ছোট ও বড়পর্দার মডেল-অভিনেত্রী আফসান আরা বিন্দু একসময় নিয়মিত দেখা যেত। অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। কিন্তু কালের বিবর্তনে আজ তিনি হারিয়ে যেতে বসেছেন। অথচ একটা সময় ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও ছিলেন পরিচিত মুখ।

    ২০১৪ সালের পর বিন্দুকে আর পর্দায় দেখা যায়নি। এমনকি সামাজিক মাধ্যমেও ছিলেন অনুপস্থিত। প্রায় এক দশক পর ২০২৩ সালে ‘উনিশ২০’ নামের একটি ওয়েব ফিল্মে আরেফিন শুভর সঙ্গে জুটিবদ্ধ হয়ে নতুন রূপে ফিরে আসেন তিনি। ওয়েব ফিল্মটি দর্শকদের প্রশংসা কুড়ায় এবং পুরোনো জুটির রসায়ন নতুন করে আলোচনায় আসে। তারপর আবারও বিন্দু আড়ালে চলে যান।

    শুরুর দিকেই তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন অভিনেত্রী। এরপর ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘জাগো’ এবং ‘এই তো প্রেম’–এর মতো সিনেমায় কাজ করে নিজের অবস্থান আরও দৃঢ় করেন। ‘এই তো প্রেম’ সিনেমায় তার বিপরীতে ছিলেন ঢালিউড কিং শাকিব খান, যা বিন্দুর ক্যারিয়ারের একটি আলোচিত অধ্যায় হয়ে আছে।

    সম্প্রতি পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন আফসান আরা বিন্দু। সেখানে নিজের অভিনয়জীবন, বিরতি ও ব্যক্তিগত নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন অভিনেত্রী।

    একাধিক নাটকে আরেফিন শুভ-বিন্দু জুটির পর্দার রসায়ন যেমন প্রশংসিত হয়েছে, ঠিক তেমনই ব্যক্তিগতজীবন ঘিরেও একসময় প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কাজের ক্ষেত্রে দুজনের বোঝাপড়া আর অভিনয়ের স্বাভাবিকতা দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়।

    আরেফিন শুভর সঙ্গে পর্দার রসায়ন প্রসঙ্গে বিন্দু বলেন, পর্দায় তার সঙ্গে আমার রসায়ন অসম্ভব ভালো—এটা সত্যি। এই রসায়নটা আসে দুজনের ভালো বোঝাপড়া থেকে।

    তিনি বলেন, শুভসহ যাদের সঙ্গে কাজ করেছেন, সবাই তার প্রতি সহযোগিতাপূর্ণ ছিলেন। দর্শকদের পছন্দের বিষয়টি ‘উনিশ২০’–তেও স্পষ্ট হয়েছে বলে মনে করেন তিনি।

    প্রেম ভাঙল কেন?— সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, কেন প্রেম ভেঙে গেল—এর উত্তর আমার কাছেও নেই। দুটো মানুষের পথচলা যে একই জায়গায় শেষ হতেই হবে, এমন তো কোনো কথা নেই। তিনি বলেন, আমরা কাজ নিয়ে এতটাই মনোযোগী ছিলাম যে, এর বাইরে অতিরিক্ত কিছু ভাবার সুযোগই ছিল না। আমরা সবাই কাজটাকেই পাগলের মতো ভালোবাসতাম।

    ভবিষ্যতে আবার আরেফিন শুভর সঙ্গে কাজ করবেন কিনা? উত্তরে বিন্দু বলেন, সুযোগ এলে তার আগ্রহ আছে। সবকিছু অনুকূলে থাকলে আবারও শুভর সঙ্গে কাজ করতে চান তিনি।

    উল্লেখ্য, আফসান আরা বিন্দু ২০০৬ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে পা রাখেন। তার সৌন্দর্য ও সাবলীল অভিনয় আর পর্দায় স্বতঃস্ফূর্ত উপস্থিতি—সব মিলিয়ে অল্প সময়েই দর্শকদের মন জয় করে নেন অভিনেত্রী।

    প্রেম ভাঙল বিন্দু শুভ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 2026

    সবার জন্য নিরাপদ বাসস্থান! মাস্টারপ্ল্যান নিয়ে বড় ঘোষণা তারেক রহমানের

    October 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 20260 Views

    ইরানের ভূখণ্ডে অনুমোদন ছাড়া স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা পরিচালনার অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান।…

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 2026

    সবার জন্য নিরাপদ বাসস্থান! মাস্টারপ্ল্যান নিয়ে বড় ঘোষণা তারেক রহমানের

    October 5, 2026
    Top Trending

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 20260 Views

    ইরানের ভূখণ্ডে অনুমোদন ছাড়া স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা পরিচালনার অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূতকে…

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 20261 Views

    ‘সাত’ যেন এখন ফুটবলের মাঠে নতুন এক আতঙ্কের নাম। একের পর এক…

    সবার জন্য নিরাপদ বাসস্থান! মাস্টারপ্ল্যান নিয়ে বড় ঘোষণা তারেক রহমানের

    October 5, 20260 Views

    সীমিত আয়ের মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করাকে সরকারের অন্যতম…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.