Close Menu
    What's Hot

    ২২ ব্যাংকেই পুঞ্জীভূত লোকসান! ২ লাখ ৫৪ হাজার কোটি টাকার ধাক্কা

    October 5, 2026

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 2026

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»জাপানে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা
    ● সর্বশেষ

    জাপানে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

    December 8, 2025Updated:December 8, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, সোমবার (৮ ডিসেম্বর) রাতে উপকূলীয় সমুদ্র এলাকায় ভূমিকম্পটি সংঘটিত হওয়ার পর দেশটির উত্তর-পূর্ব উপকূলে সর্বোচ্চ তিন মিটার (১০ ফুট) উঁচু সুনামি আঘাত হানতে পারে। সংবাদ সংস্থা রয়টার্স এ শক্তিশালী ভূমিকম্পের খবর প্রকাশ করেছে।

    প্রতিবেদন অনুসারে, জাপানের উত্তর ও পূর্বাঞ্চলের একটি বিরাট অংশে স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পর হোক্কাইদো, আওমোরি এবং ইওয়াতে প্রিফেকচারসহ বিভিন্ন স্থানের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

    প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) এক বিবৃতিতে সতর্ক করে দিয়েছে যে, এ ভূমিকম্পের ফলে জাপান ও রাশিয়ার উপকূল বরাবর কেন্দ্রস্থলের ১,০০০ কিলোমিটারের মধ্যে বিপজ্জনক সুনামি ঢেউ আসতে পারে।

    জেএমএ বলছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫০ কিলোমিটার (৩০ মাইল)। যদিও প্রাথমিকভাবে জাপানের আবহাওয়া সংস্থা এই ভূমিকম্পের মাত্রা ৭.২ বলে জানিয়েছিল।

    তাৎক্ষণিকভাবে সোমবারের এ ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

    জানা যায়, এ ভূমিকম্পের পর বহু মানুষ তাদের ঘর থেকে বেরিয়ে আসেন। আবার কেউ কেউ ভূমিকম্পের সময় তাদের ঘরের বিভিন্ন আসবাবপত্র কেঁপে ওঠার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।

    জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি, যেখানে কমপক্ষে প্রতি পাঁচ মিনিটে একটি কম্পন অনুভূত হয়।

    এদিকে পূর্ব জাপান রেলওয়ে ওই অঞ্চলে কিছু ট্রেন পরিষেবা স্থগিত করেছে, যেখানে ২০১১ সালের মার্চ মাসে ৯ মাত্রার বিশাল ভূমিকম্প আঘাত হানে।

    ৭.৬ মাত্রা ভূমিকম্প আন্তর্জাতিক সংবাদ জাপান খবর জাপান ভূমিকম্প জাপান সুনামি সতর্কতা জেএমএ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ২২ ব্যাংকেই পুঞ্জীভূত লোকসান! ২ লাখ ৫৪ হাজার কোটি টাকার ধাক্কা

    October 5, 2026

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 2026

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ২২ ব্যাংকেই পুঞ্জীভূত লোকসান! ২ লাখ ৫৪ হাজার কোটি টাকার ধাক্কা

    October 5, 20261 Views

    দেশের ব্যাংক খাতে আর্থিক চাপ যে ক্রমেই বাড়ছে, তার নতুন একটি চিত্র সামনে এসেছে। দেশের…

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 2026

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026
    Top Trending

    ২২ ব্যাংকেই পুঞ্জীভূত লোকসান! ২ লাখ ৫৪ হাজার কোটি টাকার ধাক্কা

    October 5, 20261 Views

    দেশের ব্যাংক খাতে আর্থিক চাপ যে ক্রমেই বাড়ছে, তার নতুন একটি চিত্র…

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 20261 Views

    দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য করতে হলে রাষ্ট্র ও নির্বাচনী…

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 20263 Views

    ইরানের ভূখণ্ডে অনুমোদন ছাড়া স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা পরিচালনার অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূতকে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.