Close Menu
    What's Hot

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 2026

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নির্বাচনকালীন সময়ে জেলা পুলিশের এসপি নিয়োগে গুরুত্বপূর্ণ বৈঠক
    ● সর্বশেষ

    নির্বাচনকালীন সময়ে জেলা পুলিশের এসপি নিয়োগে গুরুত্বপূর্ণ বৈঠক

    November 22, 2025No Comments1 Min Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নির্বাচনকালীন সময়ে জেলা পুলিশের এসপি নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি আয়োজন করে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটি, যা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ ও বদলির তদারকির দায়িত্বে আছে। কমিটির সভাপতি হলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

    কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম।

    নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই কমিটি জেলা পুলিশের এসপি, ডিআইজি এবং তার ওপরের পদে নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দেয়।

    সূত্র জানায়, ছুটির দিনে আজ শনিবার সকালে বৈঠকের সময় ঠিক করা হলেও পরে তা বদলে বিকেল ৪টায় শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক চলে।

    সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উপযুক্ত এসপি নিয়োগ নিয়ে আলোচনা হয়। লটারির মাধ্যমে নাকি আগের নিয়মে রদবদল করা হবে—বৈঠকে তা নিশ্চিত হয়নি। এ বিষয়ে জানতে কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেননি।
    চলতি বছরের জানুয়ারিতে জনপ্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও তদারকি করতে তিনটি কমিটি গঠন করে সরকার।
    তাদের মধ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটিটি অন্যতম।

    Bangladesh election preparation Bangladesh police news SP appointment Bangladesh আইন-শৃঙ্খলা কমিটি জেলা পুলিশ এসপি নিয়োগ নির্বাচনকালীন পুলিশ নিয়োগ পুলিশ বদলি প্রশাসনিক সংবাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 2026

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 20262 Views

    দিল্লিতে রাস্তা নির্মাণের মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। পশ্চিম দিল্লির তিলক…

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Top Trending

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 20262 Views

    দিল্লিতে রাস্তা নির্মাণের মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।…

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 20263 Views

    এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট দলের জন্য এলো দুঃসংবাদ। অসুস্থতার কারণে টুর্নামেন্টে আর…

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 20264 Views

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.