Close Menu
    What's Hot

    সড়কে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে নতুন কমিটি কাজ করবে: রিজভী

    October 8, 2026

    তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা

    October 8, 2026

    নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভি দেখে পুলিশের অভিযান

    October 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নির্বাচন আমরা ফেব্রুয়ারিতেই চাই : ফখরুল
    ● সর্বশেষ

    নির্বাচন আমরা ফেব্রুয়ারিতেই চাই : ফখরুল

    November 9, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশ থেকে আসা পণ্ডিতরা সংস্কারের নামে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেছেন।

    রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলার হাট উচ্চবিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

    মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারি নির্বাচন; আমরা ফেব্রুয়ারিতেই চাই। ২৮ তারিখ থেকে একদিন দেরি হলেও জনগণ সেটা মেনে নেবে না। যারা নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে তারা নির্বাচনকে ভয় পায়, জনগণের রায়কে ভয় পায়।

    তিনি বলেন, দেশের বাইরে থেকে আসা পণ্ডিতরা গত এক বছর ধরে সংস্কারের নামে কালক্ষেপণের পর জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেছেন। বিএনপি সংস্কারে রাজি ছিল; এই তো সেদিন প্রবল বৃষ্টির মধ্যে ছাতা ধরে আমরা সেই সংস্কার প্রস্তাবে স্বাক্ষর করলাম। কিন্তু সেই কমিটি সংস্কার প্রস্তাবনায় আমাদের নোট অব ডিসেন্ট উল্লেখ না রেখে প্রধান উপদেষ্টার কাছে তাদের মনগড়া প্রতিবেদন দিয়ে চলে গেলেন। এটা কী জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়?

    আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা ‌‘ঢাকা লকডাউন’ নিয়েও কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা নয়াদিল্লিতে পালিয়ে থেকে দেশে লকডাউন দেওয়ার আস্ফালন দেখাচ্ছেন। আপনিই তো লকডাউনের মধ্যে নয়াদিল্লিতে পালিয়ে গিয়েছিলেন। দেশে এখন লকডাউন দেবেন কীভাবে? সাহস থাকলে দেশে এসে রাজনীতি করুন। আমরা জানি, আপনার সেই সাহস নেই। বিদেশে বসে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছেন। অথচ এই দানব নিজের একটা ভুলও স্বীকার করেননি। হেলিকপ্টার থেকে এবং নিচ থেকে গুলির নির্দেশ দিয়ে গণহত্যা চালালেও নাকি কোনও হত্যা করেননি।

    রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সড়কে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে নতুন কমিটি কাজ করবে: রিজভী

    October 8, 2026

    তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা

    October 8, 2026

    নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভি দেখে পুলিশের অভিযান

    October 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সড়কে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে নতুন কমিটি কাজ করবে: রিজভী

    October 8, 20261 Views

    সড়ক পরিবহন খাতে অনিয়ম এবং অবৈধ চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন…

    তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা

    October 8, 2026

    নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভি দেখে পুলিশের অভিযান

    October 8, 2026
    Top Trending

    সড়কে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে নতুন কমিটি কাজ করবে: রিজভী

    October 8, 20261 Views

    সড়ক পরিবহন খাতে অনিয়ম এবং অবৈধ চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন…

    তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা

    October 8, 20262 Views

    মাত্র তিন ঘণ্টার ব্যবধানে পূর্ব জাপানের চিবা ও ইবারাকি অঞ্চলে দুটি ভূমিকম্প…

    নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভি দেখে পুলিশের অভিযান

    October 8, 20261 Views

    নাটোর রেলওয়ে স্টেশনে এক জার্মান নাগরিকের ব্যাগ চুরির ঘটনায় তৎপর হয়েছে পুলিশ।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.