Close Menu
    What's Hot

    গুগলের নতুন এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ উন্মোচন

    October 1, 2026

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 2026

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নতুন ভিসা চালু করছে ইউরোপের এক দেশ
    ● সর্বশেষ

    নতুন ভিসা চালু করছে ইউরোপের এক দেশ

    November 1, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পর্তুগাল বিদেশি নাগরিকদের জন্য নতুন একটি ভিসা চালু করতে যাচ্ছে। ‘স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা’ নামে এই নতুন কর্মসংস্থান ভিসা আগের ‘ওয়ার্ক সিকিং ভিসা’ বা চাকরি অনুসন্ধান ভিসার স্থলাভিষিক্ত হবে।

    দ্য পর্তুগাল নিউজের প্রতিবেদনের বরাতে শুক্রবার (৩১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ইকোনমিক টাইমস।

    প্রতিবেদন অনুযায়ী, নতুন ভিসা চালুর উদ্যোগটি পর্তুগালে কাজের সুযোগ পেতে আগ্রহী দক্ষ বিদেশিদের জন্য বড় একটি সম্ভাবনা তৈরি করবে।

    পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ২৩ অক্টোবর থেকে পুরনো ওয়ার্ক সিকিং ভিসার সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হচ্ছে। ফলে এখন থেকে দেশটির কনস্যুলার অফিসগুলো এবং ভিএফএস গ্লোবাল ও বিএলএস ইন্টারন্যাশনাল পরিচালিত ভিসা আবেদন কেন্দ্রগুলো আর পুরাতন ক্যাটাগরির আবেদন গ্রহণ করবে না।

    মন্ত্রণালয় জানায়, নতুন স্কিলড ওয়ার্ক ভিসা চালুর প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে ভিসাটি কার্যকর হবে বিদেশি কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইন অনুযায়ী বিধি-নিষেধ ও নিয়মাবলি চূড়ান্ত হওয়ার পর।

    দ্য পর্তুগাল নিউজ আরও জানিয়েছে, নতুন এই নীতিগত পরিবর্তন ২২ অক্টোবর ২০২৫ তারিখে পর্তুগালের সরকারি গেজেটে প্রকাশ হওয়া দেশটির নতুন আইন ৬১/২০২৫ অনুযায়ী কার্যকর হচ্ছে।

    নতুন ব্যবস্থায় পেশাগত যোগ্যতা ও বিশেষ দক্ষতাসম্পন্ন আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে দেশটির সরকার।

    এদিকে পর্তুগালের সকল কনস্যুলেট এবং অংশীদার প্রতিষ্ঠান বর্তমানে ওয়ার্ক সিকিং ভিসা সম্পর্কিত সব সেবা স্থগিত রেখেছে। নতুন ভিসার আবেদন শুরু হওয়ার তারিখ এবং যোগ্যতার মানদণ্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য পর্তুগাল সরকারের পরবর্তী নির্দেশনার মাধ্যমে জানানো হবে।

    ইউরোপ ওয়ার্ক সিকিং ভিসা কর্মসংস্থান ভিসা নতুন ভিসা পর্তুগাল বিদেশি নাগরিক ভিসা আবেদন স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    গুগলের নতুন এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ উন্মোচন

    October 1, 2026

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 2026

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    গুগলের নতুন এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ উন্মোচন

    October 1, 20260 Views

    কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় নতুন পদক্ষেপ নিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে নতুন ফ্রন্টিয়ার এআই মডেল ‘জেমিনি…

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 2026

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026
    Top Trending

    গুগলের নতুন এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ উন্মোচন

    October 1, 20260 Views

    কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় নতুন পদক্ষেপ নিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে নতুন ফ্রন্টিয়ার…

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 20263 Views

    কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারীর…

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 20263 Views

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে তার ফিরে আসা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.